এক্সপ্লোর

Dadagiri-Sourav Ganguly: 'দাদাগিরি' ছেড়েছেন সৌরভ, তাঁর জায়গায় সঞ্চালনা করবেন লিয়েন্ডার পেজ়? দৌড়ে আরও ৩ টলি তারকা!

Leander: লিয়েন্ডারের জন্ম, বেড়ে ওঠা সবই বাংলায়। ফলে বাংলার রিয়্যালিটি শো সঞ্চালনা করতে তাঁর দক্ষতার কোনও অভাব থাকার কথা নয়

কলকাতা: কার্যত তাঁর নামেই শুরু হয়েছিল এই রিয়্যালিটি শো। 'দাদাগিরি' (Dadagiri)। 'দাদা' বলতে বাঙালির যাঁর কথা প্রথমেই মাথায় আসে, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দীর্ঘদিন ধরে, জি বাংলার জনপ্রিয় ক্যুইজ শো 'দাদাগিরি'-র সঞ্চালনা করে আসছেন ২২ গজের কিংবদন্তি, সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সদ্যই, জি-এর ঘর ছেড়ে স্টারের সঙ্গে হাত মিলিয়েছেন সৌরভ। স্টার জলসার 'বিগ বস'-এ সঞ্চালনা করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই শো-এর আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেলেও, এখনও শুরু হয়নি শ্যুটিং। বছরের শেষের দিকে এই শো-এর সম্প্রচার শুরু হওয়ার কথা। তবে সৌরভ 'দাদাগিরি' ছাড়ার পরেই জল্পনা চলছিল, তাহলে কে নেবেন 'দাদাগিরি'-র দায়িত্ব? নাকি বন্ধ হয়ে যাবে এই শো?

এবার নতুন তারকার 'দাদাগিরি'

আগে শোনা যাচ্ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরে, এই শো-এর দায়িত্ব নিতে পারেন জিৎ (Jeet) বা দেব (Dev)। এর আগে রিয়্যালিটি শো সঞ্চালনা করার অভিজ্ঞতা রয়েছে জিৎ-এর। তবে এবার শোনা যাচ্ছে, রুপোলি পর্দার কোনও অভিনেতা নন, 'দাদাগিরি'-র দায়িত্ব যেতে চলেছে খেলার দুনিয়ার এক তারকার কাঁধেই। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল 'দাদাগিরি'-র সঞ্চালকের নাম নিয়ে। এখন শোনা যাচ্ছে, 'দাদাগিরি'-র সঞ্চালকের নতুন মুখ হিসেবে দেখা যেতে পারে লিয়েন্ডার পেজ়কে (Leander)। ভারতের টেনিস তারকাকে এবার নয়া ভূমিকায় দেখতে চলেছে বাঙালি!

লিয়েন্ডারের জন্ম, বেড়ে ওঠা সবই বাংলায়। ফলে বাংলার রিয়্যালিটি শো সঞ্চালনা করতে তাঁর দক্ষতার কোনও অভাব থাকার কথা নয়। যদিও এর আগে, বাংলায় এই ধরণের কোনও ক্যুইজ শো সঞ্চালনা করার অভিজ্ঞতা নেই লিয়েন্ডার পেজের। তবে বর্তমানে কাজের সূত্রে কলকাতায় অনেকটাই সময় থাকছেন লিয়েন্ডার। অন্যদিকে, 'দাদাগিরি'-র গোটা শো-ই পরিকল্পনা করা হয়েছিল, ২২ গজকে মাথায় রেখে। প্রত্যেকটা রাউন্ডের নাম থেকে শুরু করে খেলার ধাঁচ... সবেতেই ছিল খেলার মাঠের ছোঁয়া। তবে চ্যানেলের তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, যেহেতু এই শো অনেকটাই খেলার মাঠের সঙ্গে যুক্ত, তাই অনেকেই 'দাদাগিরি'-র সঞ্চালকের ভূমিকায় এগিয়ে রাখছেন লিয়েন্ডার পেজ়কেই। 

অনেক সূত্র আবার বলছে, 'দাদাগিরি'-র সঞ্চালক হওয়ার দৌড়ে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) নামও। বাংলায় 'বুম্বাদা' নামেই ভীষণ পরিচিত নায়ক। তবে তাঁকেই কি এবার দেখা যেতে পারে 'দাদাগিরি'-র নতুন সঞ্চালক হিসেবে? শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এই বিষয়ে লিয়েন্ডার পেজ়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর তরফ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি।

আরও পড়ুন: WB Election: যে ধরনের প্রশাসন চলছিল, তাতে মানুষ বিরক্ত, যাদবপুরে বাম প্রার্থীর সমর্থনে গিয়ে বললেন 'ফেলুদা'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget