এক্সপ্লোর

Ram Mandir: অক্ষয় কুমার থেকে অনুপম খের- রাম মন্দিরের নির্মাণে কোন বলি তারকা কত টাকা দিলেন ?

Ram Mandir Construction: রাম মন্দিরের উদ্বোধন হল আজ। মন্দিরের নির্মাণে কোন বলি তারকা কত টাকা অনুদান দিয়েছেন জানেন ?

নয়াদিল্লি: অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠিত হলেন রামলালা। কয়েক বছর ধরে তৈরি হওয়া এই রাম মন্দিরের নির্মাণকার্যে অনুদান দিয়েছেন বহু বলি তারকা (Bolly Celebs)। অক্ষয় কুমার থেকে শুরু করে অনুপম খের অনেকেই এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তবে কে, কত টাকা দিলেন জানেন ?

২০২১ সালের জানুয়ারি মাসেই একটি ভিডিয়োতে অক্ষয় কুমার বলেছিলেন যে রাম মন্দিরের নির্মাণকার্য শুরু হয়েছে যা কিনা তাঁর কাছে অত্যন্ত খুশির সংবাদ। আর দেশের প্রতিটি মানুষ নিজেদের সাধ্যমত এই মন্দিরের নির্মাণকার্যে সাহায্য করতে পারেন। তিনি নিজেও অর্থসাহায্য করেছেন মন্দিরের নির্মাণে, কিন্তু প্রকাশ্যে সেই টাকার অঙ্ক সম্পর্কে জানাননি অক্ষয় কুমার। অন্যদিকে 'শক্তিমান' খ্যাত অভিনেতা মুকেশ খান্নাও অর্থসাহায্য করেছেন রাম মন্দির নির্মাণে। এক টুইটে তিনি জানিয়েছেন যে স্থানীয় এমএলএ অতুল ভটখলকরের হাতে তিনি ১ লক্ষ ১১ হাজার ১১১ টাকার চেক তুলে দিয়েছেন রাম মন্দিরের (Ayodhya Ram Temple) নির্মাণের জন্য। পবন কল্যাণও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনি নিজেই জানিয়েছেন যে ৩০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন তিনি আর তাঁকে দেখে আগ্রহী হয়ে তাঁর অনুরাগীরাও চাঁদা তুলে একযোগে অতিরিক্ত ১১ হাজার টাকা অনুদান দিয়েছেন রাম মন্দিরের নির্মাণকার্যে।

রাম মন্দিরের উদ্বোধনের সময় 'রামায়ণ' নৃত্যনাট্যে অভিনয় করার কথা হেমা মালিনীর। সীতার ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। সূত্রের খবর, রাম মন্দিরের নির্মাণে তিনিও অর্থসাহায্য করেছেন, তবে টাকার অঙ্ক প্রকাশ্যে আনেননি হেমা। রামের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা গুরমীত চৌধুরী, তিনিও যে মন্দির নির্মাণে (Ayodhya Ram Temple) নিজের সাধ্যমত দানধ্যান করেছেন সে কথাও জানা গিয়েছে। অনুপম খেরও এই তালিকা থেকে বাদ যাননি। মন্দির নির্মাণের জন্য রামনাম খোদাই করা ইট উপহার দিয়েছেন অনুপম। নিজের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানিয়ে এই অনুদান দিয়েছেন অভিনেতা।   

বহু প্রতীক্ষিত মুহূর্তের সাক্ষী থাকতে রাম জন্মভূমিতে (Ayodhya Ram Temple) আজ চাঁদের হাট। বলিউড থেকে টলিউড, রাজনীতির দুনিয়া থেকে সঙ্গীতদুনিয়া, তারকার ঢল নেমেছে অযোধ্যায়। আর প্রত্যেকের পরনেই সনাতনী ভারতীয় পোশাক। অযোধ্যায় ইতিমধ্যেই এসেছেন ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ থেকে রণবীর কপূর, আলিয়া ভট্ট। এসেছেন সপরিবার মাধুরী দীক্ষিত। এসেছেন দক্ষিণী তারকা চিরঞ্জীবী, রামচরণও।

আরও পড়ুন: রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।

সেরা শিরোনাম

Rahul-Ushashi: সিরিজে প্রথম রাহুল-উষসীর জুটি! দীর্ঘদিনের বন্ধুত্বের পরে, একসঙ্গে প্রথম কাজ
সিরিজে প্রথম রাহুল-উষসীর জুটি! দীর্ঘদিনের বন্ধুত্বের পরে, একসঙ্গে প্রথম কাজ
Satendra Soni: কাজের পরে পারিশ্রমিক চাইতে গেলে হেনস্থা, মারধর! কাঁদতে কাঁদতে ক্ষোভ উগরে দিলেন 'লাপাতা লেডিজ' খ্যাত অভিনেতা!
কাজের পরে পারিশ্রমিক চাইতে গেলে হেনস্থা, মারধর! কাঁদতে কাঁদতে ক্ষোভ উগরে দিলেন 'লাপাতা লেডিজ' খ্যাত অভিনেতা!
Samik Bhattacharya: 'আপনি বলেছিলেন, অনুপম খেরের মাথাতেও চুল গজাতে পারে..', অভিনেতার সরাসরি প্রশ্ন শমীক ভট্টাচার্যকে! কী উত্তর পেলেন?
'আপনি বলেছিলেন, অনুপম খেরের মাথাতেও চুল গজাতে পারে..', অভিনেতার সরাসরি প্রশ্ন শমীক ভট্টাচার্যকে! কী উত্তর পেলেন?
Rudranil Ghosh: 'কিছু লোক ঘোলা জলে মাছ ধরেছে', থ্রেট কালচারের বিরুদ্ধে ফের সরব রুদ্রনীল
'কিছু লোক ঘোলা জলে মাছ ধরেছে', থ্রেট কালচারের বিরুদ্ধে ফের সরব রুদ্রনীল

ভিডিও

TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE
Taratala News | 'ইঞ্জিনিয়ারকে বলেছিলাম বিল্ডিং নড়ছে, ভয় লাগছে' : তারাতলার গোডাইনে জখম শ্রমিক | ABP ANANDA LIVE
TMC Vs TMC | 'ঋত কিংবা মৃত, আমি তৃণমূলকে আলাদা আলাদা করিনা' : বিমলশঙ্কর নন্দ | ABP ANANDA LIVE
Taratala News | তারাতলাকাণ্ডে কালীকে নিয়ে তার রক্ষাকর্তার সন্ধানে SIT | ABP ANANDA LIVE
Bankura News: রাস্তা দখল করে ক্লাব, এবার তা ভাঙতে প্রশাসনকে নির্দেশ বাঁকুড়ার বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
Anant Ambani : তিরুমালা মন্দিরে মুণ্ডন অনন্ত অম্বানির, উৎসর্গ করলেন চুল, ঈশ্বরের চোখে 'সবাই সমান', গেল বার্তা
তিরুমালা মন্দিরে মুণ্ডন অনন্ত অম্বানির, উৎসর্গ করলেন চুল, ঈশ্বরের চোখে 'সবাই সমান', গেল বার্তা
Astro : বিয়ের পিঁড়ি থেকেই ভেঙে যাবে বিয়ে ! শুধুই হাহাকার, তবে উন্নতি..., কেমন কাটবে এই ২ রাশির
বিয়ের পিঁড়ি থেকেই ভেঙে যাবে বিয়ে ! শুধুই হাহাকার, তবে উন্নতি..., কেমন কাটবে এই ২ রাশির
Purba Bardhaman News: হোটেলে হামলা, তোলাবাজি, বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার রায়নার তৃণমূল নেতা
হোটেলে হামলা, তোলাবাজি, বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার রায়নার তৃণমূল নেতা
Railway New Rules: মহিলা কামরায় উঠলেই ২৫০০ টাকা জরিমানা, কড়া শাস্তি পুরুষদের ! টিকিট না কাটলে দ্বিগুণ ফাইন
মহিলা কামরায় উঠলেই ২৫০০ টাকা জরিমানা, কড়া শাস্তি পুরুষদের ! টিকিট না কাটলে দ্বিগুণ ফাইন
Bomb Recover: জাল ফেলেছিলেন মাছ ধরতে, উঠে এল সকেট বোমা! আতঙ্কে পালালেন সবাই..
জাল ফেলেছিলেন মাছ ধরতে, উঠে এল সকেট বোমা! আতঙ্কে পালালেন সবাই..
Karnataka News: প্রাক্তনকে মেরে আত্মহননের ছক, গাড়ি-বোমায় ছিন্নভিন্ন যুবক, লাফিয়ে পড়ে বাঁচলেন তরুণী
প্রাক্তনকে মেরে আত্মহননের ছক, গাড়ি-বোমায় ছিন্নভিন্ন যুবক, লাফিয়ে পড়ে বাঁচলেন তরুণী
Embed widget