এক্সপ্লোর

গভীর জঙ্গলে বেয়ার গ্রিলসের সঙ্গে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার অক্ষয় কুমারের, শেয়ার করলেন মজাদার ভিডিও

বলিউডে বহুবার অ্যাকশন সিকোয়েন্সে দর্শকদের মন কেড়েছেন। এবার চ্যালেঞ্জ নিতে সটান হাজির গভীর জঙ্গলে। তিনি অক্ষয় কুমার। আর সঙ্গী বেয়ার গ্রিলস। অ্যাডভেঞ্চারের জগতে অতি পরিচিত একটি নাম। ডিসকভারি চ্যানেলে সেপ্টেম্বরেই তাঁর এই শো সম্প্রচার করা হবে।

  মু্ম্বই: বলিউডে বহুবার অ্যাকশন সিকোয়েন্সে দর্শকদের মন কেড়েছেন। এবার চ্যালেঞ্জ নিতে সটান হাজির গভীর জঙ্গলে। তিনি অক্ষয় কুমার। আর সঙ্গী বেয়ার গ্রিলস। অ্যাডভেঞ্চারের জগতে অতি পরিচিত একটি নাম। ডিসকভারি চ্যানেলে সেপ্টেম্বরেই তাঁর এই শো সম্প্রচার করা হবে। বেয়ার গ্রিলসের সঙ্গে নিজের টুইটার হ্যান্ডলে এক মিনিটের একটি ভি়ডিয়ো শেয়ার করেছেন মিস্টার খিলাড়ি। যা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে।
কর্নাটকের বান্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্টে রেয়ার গ্রিলসের সঙ্গে স্টান্ট করতেও দেখা গিয়েছে বলিউডের হিরোকে। শো-এর যে ভিডিয়োটি অক্ষয় শেয়ার করেছেন, তাতে তিনি বলছেন ’’আই অ্যাম রিল হিরো, হি হিজ রিয়েল হিরো....।‘‘ বেয়ার গ্রিলসের সঙ্গে অভিযানে শ্যুটিং যে চ্যালেঞ্জিং ছিল তাও জানিয়েছেন অক্ষয়। তিনি বলেছেন,  ’’বেয়ার গ্রিলসের সঙ্গে অরণ্য অভিযানের আগে যে, আমায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেটা আমি জানতাম। কিন্তু অভিযানে যাওয়ার পর এলিফ্যান্টস পোপ টি খাইয়ে গ্রিলস আমাকে পুরো চমকে দিয়েছেন ... উফ, কি অবিশ্বাস্য একটা দিন।‘‘ ’ইন টু দ্য ওয়াইল্ড‘-শোয়ে পুরো সেনাবাহিনীর কায়দায় ড্রিল করতে দেখা গিয়েছে অক্ষয়কে। ৭টি ভাষায় এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মিলিয়ে বিশ্বের ৫০টি দেশে শো-টি দেখা যাবে। বাংলা, হিন্দি, ইংরেজি ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় সম্প্রচারিত হবে এই অ্যাডভেঞ্চার শো। ১১ ও ১৪ সেপ্টেম্বর দুটি পর্বে শো দুটি দেখানো হবে। বেয়ার গ্রিলসের সঙ্গে তাঁর অরণ্য অভিযানের কথা বলতে গিয়ে রীতিমতো থ্রিলড ’মিস্টার খিলাড়ি‘। অক্ষয় জানিয়েছেন বেয়ার গ্রিলসের একাগ্রতা, নিষ্ঠা, এনার্জি, স্পিরিটকে বরাবরই শ্রদ্ধা করে এসেছেন। তাঁর সঙ্গে কাজের অভি়জ্ঞতা দারুণ রোমাঞ্চকর। একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, প্রতিটা চ্যালেঞ্জ পেরিয়ে যাওয়ার সাহসটাও দারুণ অনুপ্রেরণামূলক বলে জানিয়েছেন অক্ষয়।  

সেরা শিরোনাম

Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Ayushmann Khurrana: কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
Salman Khan: দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
News Update: সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..

ভিডিও

Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Firhad Hakim |
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান
Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
Suvedu Adhikari on DA |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget