এক্সপ্লোর

Alia Bhatt Updates: রণবীরের ঘরণী হতেই বদলে গেল আলিয়ার ইনস্টাগ্রাম ডিপি

গতকাল শুভ পরিণয় সম্পন্ন হয় রণবীর - আলিয়ার। দুই তারকার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার হতেই শুভেচ্ছার বন্যা বইছে। আর তারই মাঝে নিজের ইনস্টাগ্রামের ডিপি বদলে ফেললেন আলিয়া ভট্ট।

মুম্বই: গতকাল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড তারকা রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর তাঁরা নতুন জীবনে পা রাখেন। সূত্রে অনুযায়ী আগেই জানা গিয়েছিল যে ১৪ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসবেন দুই তারকা। জল্পনা সত্যি হল। গতকাল শুভ পরিণয় সম্পন্ন হয় রণবীর - আলিয়ার। দুই তারকার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার হতেই শুভেচ্ছার বন্যা বইছে। আর তারই মাঝে নিজের ইনস্টাগ্রামের ডিপি বদলে ফেললেন আলিয়া ভট্ট।

আলিয়া ভট্টের ইনস্টাগ্রাম ডিপি বদল-

অন্যান্য বলিউড তারকার মতোই বিয়ের আগে পর্যন্ত মুখ বন্ধ রেখেছিলেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। কিন্তু তাঁদের ঘনিষ্ঠ সূত্রে থেকে বিয়ের নানা তথ্য পাওয়া যাচ্ছিল। ভিকি-ক্যাটরিনা কিংবা রাজকুমার-পত্রলেখার মতোই বিয়ে মিটতেই নানা বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে নিলেন আলিয়া ভট্ট। গতকাল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বিয়ের নানা মুহূর্তের ছবি শেয়ার করে নেন অভিনেত্রী। সঙ্গে লেখেন বেশ কিছু আবেগপ্রবণ কথাও। আর আজ দেখা গেল বদলে গিয়েছে তাঁর ইনস্টাগ্রামের প্রোফাইল ছবিও। আগে নিজের একার ছবি থাকলেও এখন তাঁর ডিপিতে রণবীরের সঙ্গে তাঁর ছবি জ্বলজ্বল করছে। অর্গাঞ্জা শাড়িতে কনের সাজে তাঁর সৌন্দর্য যেন আরও বেড়ে গিয়েছে। সেই ছবিই রেখেছেন আলিয়া তাঁর ইনস্টাগ্রাম ডিপিতে। অনুরাগী থেকে নেট নাগরিকরা এখন অপেক্ষা করছেন, কতক্ষণে অভিনেত্রী তাঁর পদবির সঙ্গে কপূর যোগ করেন।


Alia Bhatt Updates: রণবীরের ঘরণী হতেই বদলে গেল আলিয়ার ইনস্টাগ্রাম ডিপি

আরও পড়ুন - Kili Paul Updates: স্যুট-বুট-ব্লেজারে ভোল বদলে গেল ইন্টারনেট সেনসেশন কিলি পলের!

প্রসঙ্গত, আজ সকালে বিয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বিয়ের সময়ে মালাবদলের মুহূর্ত ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে মালাবদলের সময় রণবীর যেই মালা পরাতে যাবেন আলিয়াকে ওমনি বরকে কাঁধে তুলে নিলেন তাঁর বন্ধুরা। হাসি মজায় চলতে থাকে অনুষ্ঠান। আলিয়ার নাগালের বাইরে পৌঁছে দেওয়ার চেষ্টা হবু বরকে। যা হোক করে আলিয়ার গলায় মালা দিলেন রণবীর। এরপর আলিয়ার পালা এল রণবীরকে মালা পরানোর। তখনই এক মিষ্টি জিনিস করলেন রণবীর। মালা পরার জন্য আলিয়ার সামনে হাঁটু মুড়ে বসে পড়লেন 'রকস্টার'। মালাবদল সেরেই একে অপরের ঠোঁটে ঠোঁট রাখলেন। ভিডিওয় পরিষ্কার, উচ্ছ্বাসে ফেটে পড়েন ঘনিষ্ঠরা। ভাইরাল হয়েছে সেই ভিডিও। 

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget