এক্সপ্লোর

Kili Paul Updates: স্যুট-বুট-ব্লেজারে ভোল বদলে গেল ইন্টারনেট সেনসেশন কিলি পলের!

কিলি পল এবং নিমা পল। দুই ভাইবোনকে সাধারণত দেখা যায় সেখানকার পোশাকে। কিন্তু সম্প্রতি ভিডিও পোস্ট করা হয়েছে, তা দেখে অবাক নেট নাগরিকরা। তানজানিয়ার পোশাক ছেড়ে কিলি পলকেদেখা গেল স্যুট, বুট ও ব্লেজারে।

মুম্বই: ইন্টারনেট সেনসেশন কিলি পল (Kili Paul)। যাঁকে বিভিন্ন বলিউড ছবির নানা গানে রিলস তৈরি করতে দেখা যায়। তার সঙ্গে তিনি যেভাবে গানের সঙ্গে লিপ সিঙ্ক করেন, তা দেখে বোঝার উপায় নেই যে তিনি হিন্দি ভাষাটা জানেন না। সূদুর তানজানিয়ায় বসে ভারতে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তানজানিয়ার কিলি পল। জনপ্রিয়তা এমনই, যে তিনি পরিচিত 'ইন্টারনেট সেনসেশন কিলি পল' (Kili Paul) নামে। তাঁর সঙ্গে রিলসে দেখা যায় তাঁর বোন নিমা পলকেও। দুই ভাইবোনকে সাধারণত দেখা যায় সেখানকার পোশাকে। কিন্তু সম্প্রতি তাঁরা যে ভিডিও পোস্ট করেছেন, তা দেখে চোখ কপালে উঠেছে নেট নাগরিকদের। তানজানিয়ার গ্রামের পোশাক ছেড়ে কিলি পলের নতুন লুক স্যুট, বুট ও ব্লেজারে।

নতুন পোশাকে কিলি পল-

সম্প্রতি ইন্টারনেট সেনসেশন কিলি পল তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তিনি সম্প্রতি মুক্তি পাওয়া 'কেজিএফ চ্যাপ্টার টু' ছবির ডায়লগ বলছেন। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, 'ছোট্ট অভিনয়।' তবে, তাঁর অভিনয়ের থেকে বেশি নজর কাড়ছে তাঁর নয়া লুক। স্যুট, বুট ও ব্লেজারে একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন কিলি পল। আর তাঁর এই নয়া লুক দেখে প্রশংসায় পঞ্চমুখ সাধারণ নেট নাগরিক থেকে তারকারা। তাঁকে লুকের প্রশংসা করার পাশাপাশি বেশ কিছু নেট নাগরিক তাঁকে কমেন্টে লিখেছেন যে, 'এবার তোমাকে খুব শীঘ্রই বলিউড থেকে ডাকবে।'

আরও পড়ুন - Vivek Agnihotri Upcoming Film: এবার খুলবে নতুন 'ফাইল', আগামী ছবির ঘোষণা 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালকের

প্রসঙ্গত, ইনস্টাগ্রামে কার্যত ভাইরাল হয়েছিল 'শেরশাহ' (Sher Shah) ছবির 'রাতা লম্বিয়া' গানের সঙ্গে 'কিলি পল'-এর লিপ সিঙ্ক। শেরশাহ তারকা সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani) শেয়ার করেছিলেন তাঁর এই রিল। নিজের দেশের সংস্কৃতির পোশাকেই ভিডিওতে নিজেকে তুলে ধরেন কিলি (Instagram Sensation Kili Paul)। তানজানিয়ার ঐতিহ্য বজায় রেখেই সুদূর ভারতের বিখ্যাত গানগুলিকে আরও প্রসারের উদ্দেশ্যে ভিডিও পোস্ট করার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন কিলি পল। ইনস্টাগ্রামে সাড়ে তিন মিলিয়নেরও বেশি ফলোয়ার্স রয়েছে কিলি পলের। কেবল সাধারণ মানুষ নয়, টলিউড থেকে বলিউড, অনেকেই ফলো করেন 'কিলি পল'-কে। চলতি বছরই তাঁকে সম্মানিত করেছে তানজানিয়ার ভারতীয় হাইকমিশন (Indian High Commission in Tanzania)। 

সেরা শিরোনাম

Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
Shiboprosad-Nandita: শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ছবিতে এবার রবি কিষাণ, কোরীয় সংস্কৃতির প্রভাব নিয়ে গল্প
শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ছবিতে এবার রবি কিষাণ, কোরীয় সংস্কৃতির প্রভাব নিয়ে গল্প
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget