এক্সপ্লোর

Alia Bhatt: 'এখন একটু মুশকিল...', ফের হলিউডে কাজ করবেন আলিয়া ! কী নিয়ে চিন্তিত ?

Alia Bhatt Hollywood: সম্প্রতি আলিয়া ভট্টকে দেখা গিয়েছিল করিনা কপূরের শো 'হোয়াট ওমেন ওয়ান্ট'-এ। এই শোয়ের প্রথম অতিথিই ছিলেন আলিয়া ভট্ট। এখানেই করিনা কপূরের সঙ্গে হলিউড প্রজেক্ট নিয়ে আলোচনা করেন আলিয়া।

Bollywood News: ভারতীয় সিনেদুনিয়ায় নিজের যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করার সঙ্গে সঙ্গেই হলিউডেও কাজ করেছেন আলিয়া ভট্ট। 'হার্ট অফ স্টোন' ছবিতে আলিয়া ভট্টের (Alia Bhatt) অভিনয় সকলের স্মৃতিতে আছে। এই ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিতও হয়েছেন তিনি। এই ছবির পরে তাঁর অনুরাগীরা আরও হলিউড ছবিতে (Alia Bhatt Hollywood Movie) তাঁকে দেখতে চাইছেন। তবে এবারে তাঁকে যখন আন্তর্জাতিক স্তরে কাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় সংবাদমাধ্যমের তরফে, তিনি জানান যে এখন আর এই বিষয়টা ততটা সহজ নেই।

সম্প্রতি আলিয়া ভট্টকে দেখা গিয়েছিল করিনা কপূরের শো 'হোয়াট ওমেন ওয়ান্ট'-এ। এই শোয়ের প্রথম অতিথিই ছিলেন আলিয়া ভট্ট। এখানেই করিনা কপূরের সঙ্গে হলিউড প্রজেক্ট নিয়ে আলোচনা করেন আলিয়া।

শো-তে এসে কী বলেন আলিয়া

'হোয়াট ওমেন ওয়ান্ট' শো-তে করিনা কপূর আলিয়াকে জিজ্ঞাসা করেন যে আগামী দিনে হলিউডে আরও কোনও কাজ করার ইচ্ছে বা পরিকল্পনা আছে কিনা। আলিয়া বলেন যে তা সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হবে, সিদ্ধান্ত নেওয়া হবে। যখন 'হার্ট অফ স্টোন'-এ কাজের সুযোগ আসে তাঁর কাছে, তাঁর হাতে অনেক সময় ছিল। আর সেই সময়টা তাঁর কাছে নতুন নতুন কাজে যোগ দেওয়ার জন্য একেবারে উপযুক্ত ছিল। 'আরআরআর' ছবির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। 'এমনটা ছিল না যে আমি হলিউডে কাজ কফ্রতে চেয়েছিলাম বা এই ছবিতেই অভিনয় করতে চেয়েছিলাম, আমার ভিতর থেকে একটা তাড়না এসেছিল এবং নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য একটা সাহস ছিল', জানান আলিয়া।

বদলে গিয়েছে প্রাধান্য

আলিয়া ভট্ট এখনও সারা বিশ্ব জুড়ে নতুন নতুন সুযোগের সন্ধান করতে চান, নতুন ছবিতে কাজ করতে চান। কিন্তু সন্তান আসার পর তাঁর জীবনের প্রাধান্যের বিষয়গুলি এখন বদলে গিয়েছে। এখন তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে তিন চার মাসের জন্য বেরিয়ে পড়া একটু মুশকিল। দীর্ঘ সময় ধরে একটা ব্যাগ আর ধরে রাখতে পারব না আমি।

গতকাল ১১ অক্টোবর মুক্তি পেয়েছে আলিয়া ভট্ট অভিনীত ছবি 'জিগরা'। এই ছবিতে তাঁর পাশাপাশি মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে বেদাঙ্গ রায়নাকে। তবে এই ছবি মুক্তি পাওয়ার প্রথম দিনে সেভাবে বক্স অফিসে এখনও সাড়া ফেলতে পারেনি।

আরও পড়ুন: Mallika Sherawat: শ্যুটিংয়ে আজব আবদার পরিচালকের, ভুলতে পারেননি আজও, খোলসা করলেন মল্লিকা শেরাওয়াত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget