এক্সপ্লোর

Mallika Sherawat: শ্যুটিংয়ে আজব আবদার পরিচালকের, ভুলতে পারেননি আজও, খোলসা করলেন মল্লিকা শেরাওয়াত

Bollywood Updates: দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা তুলে ধরেন মল্লিকা

মুম্বই: কেরিয়ারের শুরুতেই 'সাহসিনী' তকমা জুড়ে গিয়েছিল নামের পাশে। তাতে একসময় বিপুল জনপ্রিয়তা পেলেও, আকর্ষণীয় চেহারার সামনে অভিনেত্রী পরিচয় ফিকে হতে শুরু করেছিল। বিস্মৃত হতে হতে অবশেষে বড়পর্দায় ফিরে এসেছেন মল্লিকা শেরাওয়াত। রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরির সঙ্গে 'ভিকি অউর বিদ্যা কি ওহ্ ওয়ালা ভিডিও' ছবিতে রয়েছেন। আর সেই ছবির প্রচারে দুঃসহ অভিজ্ঞতার কথা শোনালেন মল্লিকা। (Mallika Sherawat)

দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা তুলে ধরেন মল্লিকা। জানান, এক পরিচালক অদ্ভুত দাবি নিয়ে তাঁর কাছে আসেন। মল্লিকা বলেন, "একটি দক্ষিণ ভারতীয় ছবির শ্যুটিং করছিলাম। হঠাৎ পরিচালক আমার কাছে এলেন। বললেন, 'ম্যাডাম, আপনি কত আকর্ষণীয়, তা পর্দায় তুলে ধরতে চাই আমরা'। আর পাঁচটা ছবিতে যেমন গানের দৃশ্য থাকে, তেমনই কিছু হবে ভেবে আমিও হ্যাঁ বলে দিই। কিন্তু উনি বলেন, 'ওই দৃশ্যে ছবির নায়ক আপনার পেটের উপর রুটি সেঁকবেন'।" (Bollywood Updates)

এই অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে মুখে যদিও হাসি ধরে রেখেছিলেন মল্লিকা। কিন্তু গোটা ঘটনায় তিনি স্তম্ভিত হয়ে যান বলে জানান নায়িকা। মল্লিকা জানান, পরিচালক এই দাবি জানানোর পরই না বলে দেন তিনি। তিনি যে পরিচালকের দাবি মানতে পারবেন না, স্পষ্ট জানিয়ে দেন। দক্ষিণে কাজ করতে গেলে কী পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তা তুলে ধরতেই বিষয়টি নিয়ে এতদিন পর মুখ খুললেন বলে জানান মল্লিকা।

খোলামেলা পোশাক পরতেন, সোজাসাপটা কথার জবাব গিতেন বলে তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়েছে বলেও মল্লিকা জানান। মল্লিকার দাবি, ইন্ডাস্ট্রিতে যৌনতা নিয়ে দ্বিচারিতা চলে। দশকের পর দশক মেয়েদের স্রেফ যৌন আবেদনের জন্য ছবিতে ব্যবহার করা হয়েছে বলে দাবি তাঁর।  গাড়ি, সাবান, ওয়াশিং মেশিন এমনকি টুথপেস্টের বিজ্ঞাপনেও মেয়েদের যৌন আবেদন ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেন। মল্লিকার দাবি, এতকিছুর পর তিনি যখন যৌন আবেদন তুলে ধরতে নিজেই এগিয়ে আসেন, সেই সময় তাঁকে সমালোচনা শুনতে হয়। 

মল্লিকার কথায়, "২০০৪ সালে 'মার্ডার' ছবিতে অভিনয় করি। বক্স অফিসে অফিসের কথা মাথায় রেখে ছবিতে যৌনতা ব্যবহার করা হয়। বক্স অফিস আসলে কী? সেও তো এক ধরনের উত্তেজনা? কিন্তু লোকজন রেগে কাঁই হয়ে গেলেন। আমার কুশপুতুল পোড়ানো হল। একদিকে, নারীর যৌন আবেদনকে বাজার ধরতে ব্যবহার করা হচ্ছে, অন্য দিকে একই জিনিস করতে গেলে গালি শুনতে হচ্ছে আমাকে।"

তাঁকে যে 'সেক্স সিম্বল' বলা হতো, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মল্লিকা। তাঁর কথায়, "সেক্স সিম্বল আবার কী? আমি নারী। এর অর্থ কী? হ্যাঁ আমি নারী, নারী হওয়াকে উপভোগ করি। তার মানেই কি আমি সেক্স সিম্বল? সত্যিই জানতে চাই এসব কী?" মল্লিকা জানিয়েছেন, পরিচালক যেভাবে চেয়েছেন, সেভাবেই পর্দায় মেলে ধরেছেন নিজেকে। ভয় পেয়ে পিছিয়ে যাননি কখনও। এতে তাঁর শিল্পীসত্ত্বাই প্রমাণিত হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget