এক্সপ্লোর

Ranbir-Alia Updates: অবশেষে রণবীর-আলিয়ার বিয়ের দিনক্ষণ জানা গেল

জানা যায়, করোনা পরিস্থিতি শুরু হওয়ার কারণেই বারবার পিছিয়ে গিয়েছে রণবীর কপূর এবং আলিয়া ভট্টের বিয়ে। করোনা পরিস্থিতি না থাকলে গত বছরই বিয়ের পিঁড়িতে বসতেন তাঁরা। জানা যাচ্ছে চলতি বছরই বিয়ে সারবেন দুজনে।

মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় এবং চর্চিত জুটির নাম রণবীর কপূর (Ranbir Kapoor) এবং আলিয়া ভট্ট (Alia Bhatt)। গত বছর থেকে শোনা যাচ্ছে শীঘ্রই তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। যদিও বিয়ের নির্দিষ্টি দিনক্ষণ জানা জায়নি। অবশেষে জানা গেল কবে বিয়ে করতে চলেছেন রণবীর-আলিয়া। দুই তারকার অনুরাগীরা বহু সময়ই নেট মাধ্যমে তাঁদের বিয়ে সম্পর্কে জানতে চান।

জানা যায়, করোনা পরিস্থিতি শুরু হওয়ার কারণেই বারবার পিছিয়ে গিয়েছে রণবীর কপূর এবং আলিয়া ভট্টের বিয়ে। করোনা পরিস্থিতি না থাকলে গত বছরই বিয়ের পিঁড়িতে বসতেন তাঁরা। সম্প্রতি বিভিন্ন সূত্রে থেকে জানা যাচ্ছে চলতি বছরই বিয়ে সারবেন দুজনে। চলতি বছর এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বিয়ে করতে পারেন রণবীর-আলিয়া। জানা গিয়েছে, চলতি বছর এপ্রিল মাসেই কপূর পরিবারের ঐতিহ্যশালী বাড়ি আরকে হাউজে চারহাত এক হবে দুই তারকার। বিভিন্ন সূত্রে খবর, বিয়ের স্থান ঠিক করেছেন রণবীর কপূর নিজেই। প্রসঙ্গত, রণবীর কপূরের বাবা-মা ঋষি কপূর এবং নীতু কপূরেরও বিয়ে হয় এই জায়গাতেই। যদিও রণবীর কপূর কিংবা আলিয়া ভট্টর পক্ষ থেকে এই সংক্রান্ত অফিশিয়ালি কোনও খবর জানান হয়নি।

আরও পড়ুন - Badshah Health: নিজের জটিল অসুস্থতা নিয়ে মুখ খুললেন বাদশা, কী হয়েছে তাঁর?

সাম্প্রতিককালে এক সাক্ষাতকারে বিয়ে প্রসঙ্গে রণবীর কপূর বলেন, 'আমাকে কি পাগল কুকুরে কামড়েছে যে সংবাদমাধ্যমের কাছে বিয়ের দিন ঘোষণা করব! তবে, হ্যাঁ। একটা কথা বলতে পারি, আমি আর আলিয়া দুজনেই বিয়ের পরিকল্পনা করছি। আশা করছি শীঘ্রই তা হবে।' রণবীর কপূর ও আলিয়া ভট্টকে শীঘ্রই দেখা যাবে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র'তে। এই ছবিতে প্রথমবার পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে তাঁদের।

রণবীর কপূরের হাতে রয়েছে একাধিক ছবি। 'ব্রহ্মাস্ত্র' ছবিতে আলিয়া ভট্টের বিপরীতে, 'শামশেরা' ছবিতে বাণী কপূরের বিপরীতে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, আলিয়া ভট্টের হাতেও রয়েছে বেশ কিছু ছবি। 'জি লে জারা', 'রকি অউর রানি কি প্রেম কাহানি' এবং আরও বেশ কিছু ছবিতে দেখা যাবে তাঁকে।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget