এক্সপ্লোর

Badshah Health: নিজের জটিল অসুস্থতা নিয়ে মুখ খুললেন বাদশা, কী হয়েছে তাঁর?

সম্প্রতি বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির চ্যাট শো 'শেপ অফ ইউ'-এ উপস্থিত ছিলেন জনপ্রিয় র‍্যাপার বাদশা। সেখানেই নিজের অসুস্থতা নিয়ে কথা বললেন।

মুম্বই: বেশ কিছু মানসিক অসুখে আক্রান্ত ছিলেন র‍্যাপার বাদশা (Badshah)। সম্প্রতি বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) চ্যাট শোয়ে এসে নিজের অসুস্থতার কথা জানালেন তিনি। স্লিপ অ্যাপনিয়া (Sleep Apnea), ক্লিনিকাল ডিপ্রেশন, সিভিয়ার অ্যাংজাইটি ডিসঅর্ডারের মতো বিভিন্ন মানসিক সমস্যায় ভুগেছেন তিনি। খোলাখুলি নিজের স্বাস্থ্য নিয়ে কথা বললেন বাদশা।

সম্প্রতি বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির চ্যাট শো 'শেপ অফ ইউ'-এ উপস্থিত ছিলেন জনপ্রিয় র‍্যাপার বাদশা। সেখানেই তিনি বলেন যে,  তিনি স্লিপ অ্যাপনিয়া, ক্লিনিকাল ডিপ্রেশন, সিভিয়ার অ্যাংজাইটি ডিসঅর্ডারের মতো বিভিন্ন মানসিক সমস্যায় ভুগেছেন। তিনি বলেন, 'আমার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল আমার মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া। মানসিক শান্তি আমার কাছে বিলাসবহুল জীবনযাপনের মতো। কারণ, প্রতিদিন আমি যে চাপ, উদ্বেগ অনুভব করি, তা বলে বোঝানো সম্ভব নয়। আমি জীবনের অন্ধকার দিকগুলো দেখেছি। অন্ধকার দিনগুলো কাটিয়েছি। যখনই মানসিক স্বাস্থ্যের প্রসঙ্গ আসে, আমি খোলাখুলি কথা বলি। আমি ক্লিনিকাল ডিপ্রেশনে আক্রান্ত ছিলাম। আমি সিভিয়ার অ্য়াংজাইটি ডিসঅর্ডারে আক্রান্ত ছিলাম। এমনকি আমার স্লিপ অ্যাপনিয়ার সমস্যাও ছিল।  তাই আমি বুঝি মানসিক সমস্যা কী হয়। আমি সেই দিনগুলোয় ফিরে যেতে চাই না। এই সমস্যাগুলো এড়ানোর জন্য আমাকে কিছুটা সেলফিসও হতে হয়।'

আরও পড়ুন - Malaika Arora: গাড়ি দুর্ঘটনার কবলে মালাইকা অরোরা, ভর্তি হাসপাতালে

আগের থেকে অনেকটাই ওজন কমে গিয়েছে বাদশার। শিল্পা শেট্টির সঙ্গে চ্যাট শোয়ে কথা বলার সময় তিনি বলেন, 'একজন পারফরমার হিসেবে আমি সবসময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। এটাই সবথেকে বড় কারণ। আর একটা বড় কারণ হল আমি স্লিপ অ্য়াপনিয়ার সমস্যায় ভুগেছি। মোটা হয়ে গেলে এই সমস্যা আরও বেশি দেখা দেয়। আমি জানি তাই ওজন কমানোর চেষ্টা করি। এখন আমি এই সমস্যা থেকে মুক্তি।'

প্রসঙ্গত, বর্তমানে 'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট'-এ বিচারক হিসেবে দেখা যাচ্ছে বাদশাকে। সেখানে বিচারক হিসেবে রয়েছেন শিল্পা শেট্টিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget