এক্সপ্লোর

Alia-Ranbir Wedding Guest List: রণবীর-আলিয়ার বিয়েতে আমন্ত্রিত মাত্র ২৮! জানালেন রাহুল ভট্ট

Alia-Ranbir Wedding Guest List: আলিয়ার ভাই রাহুল ভট্টের কথায়, 'রণালিয়া'র বিয়ের আমন্ত্রিতের তালিকায় মাত্র ২৮ জনের নাম রয়েছে। প্রত্যেককে চেম্বুরে আর কে হাউজ পর্যন্ত একটি বাসে করে নিয়ে যাওয়া হবে। 

মুম্বই: টিনসেল টাউন ফের সেজে উঠছে। বিয়ের সানাই বাজল বলে। দিন দুই পরেই শুরু অনুষ্ঠান। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দুই বলি তারকা রণবীর কপূর ও আলিয়া ভট্ট (Ranbir Kapoor and Alia Bhatt Marriage)। আর এই হাইভোল্টেজ বিয়েতে কে কে আসবেন? প্রকাশ্যে এল সেই তালিকা (guest list)।

রণবীর-আলিয়ার বিয়েতে আমন্ত্রিতের সংখ্যা

সূত্রের খবর, বেশ ঘনিষ্ঠভাবেই সম্পন্ন হবে বিয়ের অনুষ্ঠান। উপস্থিত থাকবেন খুব কাছের লোকজনই। শুধু কাছের বন্ধুরা ও পরিবারের লোকজনই হাজির হবেন বিয়ের অনুষ্ঠানে। আলিয়ার ভাই রাহুল ভট্টের (Rahul Bhatt) কথায়, 'রণালিয়া'র বিয়ের আমন্ত্রিতের তালিকায় মাত্র ২৮ জনের নাম রয়েছে। প্রত্যেককে চেম্বুরে (Chembur) আর কে হাউজ (RK House) পর্যন্ত একটি বাসে করে নিয়ে যাওয়া হবে। 

বিয়ের পোশাক এসে পৌঁছল

সোমবার রণবীরের বাড়ির বাইরে একটি গাড়িতে ভর্তি সব্যসাচীর ডিজাইন করা পোশাক দেখতে পাওয়া যায়। মনে করা হচ্ছে তা এসেছে বর ও কনের জন্যই।

আগেই শোনা গিয়েছিল, অন্যান্য তারকা কনেদের মতোই আলিয়াও বিশেষ দিনে সাজবেন সেলিব্রিটি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের (Sabyasachi) ডিজাইন করা লেহঙ্গায়। ফলে এদিন তাঁদের বাড়ির সামনে সব্যসাচীর লেবেল সেই জল্পনাই উস্কে দেয়। 

আরও পড়ুন: Aryan Khan on Web Series: পরিচালনার পথে প্রথম পদক্ষেপ আরিয়ানের, 'টেস্ট শ্যুট' শুরু করলেন শাহরুখ পুত্র

রণবীর-আলিয়ার বিয়ে

সূত্রের খবর, রণবীর কপূর ও আলিয়া ভট্ট বিয়ে সারবেন আরকে হাউজে, চার দিন ব্যপী অনুষ্ঠানে। ১৩ এপ্রিল থেকে শুরু হবে অনুষ্ঠান। প্রথমে মেহেন্দির অনুষ্ঠান। এরপর ১৪ এপ্রিল সঙ্গীত ও ১৫ তারিখে বিয়ে হবে বলে জানা যাচ্ছে। 

শোনা যাচ্ছে, ১৭ এপ্রিল বড় করে রিসেপশন পার্টিরও ব্যবস্থা করা হয়েছে। 

রণবীর-আলিয়ার বিয়ের নিরাপত্তা প্রসঙ্গে রাহুল ভট্ট

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভট্টের দাদা রাহুল ভট্ট জানান যে, মুম্বইয়ের সেরা সিকিউরিটি কোম্পানি থেকে নিরাপত্তারক্ষীদের নিয়োগ করা হয়েছে। ২০০ বাউন্সারকে বিয়ের দিন নিয়োগ করা হচ্ছে। এছাড়াও সমস্তরকম নিরাপত্তার জন্য মুম্বইয়ের সেরা সিরিউরিটি ফোর্স যার নাম ৯/১১ এজেন্সি, সেখান থেকে রণবীর-আলিয়ার বিয়েতে নিরাপত্তারক্ষীরা থাকতে চলেছেন। নিরাপত্তারক্ষীরা আরকে স্টুডিও ছাড়াও রণবীর-আলিয়ার নতুন বাড়িতেও মোতায়েন থাকবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget