এক্সপ্লোর

Aryan Khan on Web Series: পরিচালনার পথে প্রথম পদক্ষেপ আরিয়ানের, 'টেস্ট শ্যুট' শুরু করলেন শাহরুখ পুত্র

Aryan Khan on Web Series: অনুষ্ঠানের নাম এখনও ঠিক হয়নি। তবে নিজের প্রথম কাজ নিয়ে আরিয়ান বেশ উত্তেজিত। প্রি-প্রোডাকশনের কাজও শুরু হয়েছে। শ্যুটিংয়ের আসল তারিখ শীঘ্রই নির্ধারিত হবে বলে জানা যাচ্ছে। 

মুম্বই: খবর মিলেছিল আগেই। কিং খান শাহরুখের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan) পরিচালনা ও ওয়েব সিরিজ লেখার কাজে হাতেখড়ি করতে তৈরি। অ্যামাজন প্রাইম ভিডিওর (Amazon Prime Video) আগামী কাজের অংশ হতে চলেছেন তিনি। অন্যদিকে আইপিএল টিম (IPL Team) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) দায়িত্ব সামলাতেও দেখা যাচ্ছে আরিয়ানকে। এবার তাঁকে অ্যামাজন প্রাইমের ওয়েব শো লিখতে ও পরিচালনা করতে দেখা যাবে। সূত্রের খবর, আরিয়ান ইতিমধ্যেই শোয়ের টেস্ট শ্যুট (Test Shoot) শুরু করে দিয়েছেন।

ডেবিউ ওয়েব শোয়ের প্রস্তুতি

আরিয়ান খান বেশ কিছুদিন ধরে ওয়েব শোয়ের জন্য তাঁর আইডিয়া নিয়ে কাজ করছেন। কিছুদিন আগেই শোনা যায় যে তিনি শীঘ্রই অ্যামাজন প্রাইম ভিডিও দিয়ে আত্মপ্রকাশ করবেন। এরপর অপর এক বিনোদন পত্রিকার খবর অনুযায়ী, আরিয়ান গত সপ্তাহে মুম্বইতে তাঁর শোয়ের জন্য একটি টেস্ট শ্যুট করেন।

সূত্রের খবর, আরিয়ান কেবল লিখবেনই না, তিনি পরিচালনাও করবেন এই শো। শুক্রবার ও শনিবার হওয়া টেস্ট শ্যুটে সম্পূর্ণ দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁর এবং কলাকুশলীদের প্রস্তুতির একটি অংশ হিসাবে, আরিয়ান আসল শ্যুটিং শুরু করার আগে কাজ বুঝতে সবাইকে একত্রিত করতে চেয়েছিলেন। 

অনুষ্ঠানের নাম এখনও ঠিক হয়নি। তবে নিজের প্রথম কাজ নিয়ে আরিয়ান বেশ উত্তেজিত। প্রি-প্রোডাকশনের কাজও শুরু হয়েছে। শ্যুটিংয়ের আসল তারিখ শীঘ্রই নির্ধারিত হবে বলে জানা যাচ্ছে। 

আরিয়ানের হাতে অন্যান্য প্রজেক্ট

অ্যামাজন প্রাইমের জন্য ছাড়াও আরিয়ান রেড চিলিজ এন্টারটেনমেন্টের (Red Chillies Entertainment) জন্য একটি ফিচার ফিল্ম তৈরি করবেন। 

যদি সবকিছু সঠিক গতিতে চলতে থাকে, তবে এই বছরই অ্যামাজনের দ্বারা শো-টি সবুজ সংকেত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Ranbir Alia Wedding: আলিয়ার সঙ্গে বিয়ের প্রাক্কালে 'সব্যসাচী' পোশাক পৌঁছল রণবীরের বাড়ি

সেরা শিরোনাম

Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget