এক্সপ্লোর

Allu Arjun: আরও বিপাকে অল্লু অর্জুন! হায়দরাবাদের প্রিমিয়ারে মৃতার শিশুর অবস্থা আশঙ্কাজনক, রয়েছে ভেন্টিলেশনে

Allu Arjun News: এই ঘটনায় ওই মহিলার সঙ্গে থাকা বছর আটেকের শিশুটিও গুরুতর আহত হয়েছিল। জানা যাচ্ছে, ওই ছেলেটির নাম শ্রী তেজা

কলকাতা: বিপদ যেন কেটেও কাটছে না। সদ্যই হায়দরাবাদে 'পুষ্পা ২' (Pushpa 2) -এর প্রিমিয়ারে মহিলার পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জেলে যেতে হয়েছিল অল্লু অর্জুনকে (Allu Arjin) -কে। প্রথমে গ্রেফতার করা হয় তাঁকে। এরপরে আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের রায় দেয়। জামিন পেয়ে যাওয়ার পরেও, দেরি হওয়ায় এক রাত জেলেই কাটাতে হয় অল্লু অর্জুনকে। সেই মামলায় জামিনে ছাড়া পেয়েছেন তিনি। আর এবার, ওই ঘটনায় আহত শিশুটির অবস্থা আরও আশঙ্কাজনক। ১০ দিন হল, শিশুটিকে বের করা যাচ্ছে না ভেন্টিলেটর থেকে!

ঠিক কী হয়েছিল? হায়দরাবাদের একটি প্রিমিয়ারে অতিরিক্ত ভিড়ের চাপে এক মহিলার পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিনেতাকে। আর এবার এই ঘটনায় অভিনেতাকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর অভিযোগে তাঁকে আটক করেছে পুলিশ। হল মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছবির প্রিমিয়ারে অল্লু নিজে উপস্থিত হবেন তা আগে থেকে জানানো হয়নি তাদের, ফলে জনসমাগম সামলানোর পরিকাঠামো বা ব্যবস্থাপনা করতে পারেননি তারা। অল্লু অর্জুনের টিমের তরফ থেকে কেন পুলিশকে জনসমাগমের বিষয়ে আগে থেকে যথাযথভাবে অবগত করা হয়নি, সেই অভিযোগ উঠেছিল অভিনেতা ও তাঁর টিমের বিরুদ্ধে।

এই ঘটনায় ওই মহিলার সঙ্গে থাকা বছর আটেকের শিশুটিও গুরুতর আহত হয়েছিল। জানা যাচ্ছে, ওই ছেলেটির নাম শ্রী তেজা। ঘটনার পর থেকেই ওই শিশুকে রাখা হয়েছে ভেন্টিলেটর সাপোর্টে। শিশুটিকে Paediatric Intensive Care Unit-এ রাখা হয়েছে। KIMS Cuddles Hospital-এ ভর্তি রয়েছে ওই শিশু। জ্বর রয়েছে ওই শিশুর। টিউবের মাধ্যমে তাকে খাওয়াতে হচ্ছে। ১০ দিনেও তেমন বলার মতো কোনও উন্নতি হয়নি শিশুটির। যদিও ঘটনার পর পরই হাসপাতালে আনা হয় শিশুটিকে। কিন্তু তারপরেও তাঁর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। 

প্রসঙ্গত, ইতিমধ্যেই অল্লু অর্জুন ঘোষণা করেছেন, তিনি শিশুটির যাবতীয় চিকিৎসার দায়িত্ব নিতে চান। সেই সঙ্গে ওই পরিবারকে ২৫ লক্ষ টাকা দেওয়ারও ঘোষণা করেন অল্লু অর্জুন। ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে তিনি ওই পরিবারের সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন। তবে তার আগেই গ্রেফতার হতে হয় তাঁকে।

আরও পড়ুন: Rashmika Mandhana: পড়াশোনা করেছেন সাংবাদিকতা নিয়ে, কীভাবে অভিনয় দুনিয়ায় এলেন রশ্মিকা?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget