এক্সপ্লোর

Disha Patani: টাইগারের সঙ্গে ব্রেকআপের গুঞ্জনের মাঝেই ইঙ্গিতপূর্ণ কমেন্ট দিশার

Tiger-Disha Relationship: এবার ব্রেকআপের গুঞ্জনের মাঝেই টাইগারের ভিডিওতে কমেন্ট করলেন দিশা।

মুম্বই: বেশ কিছুদিন ধরেই বলিউডের দুই তারকা টাইগার শ্রফ (Tiger Shroff) ও দিশা পাটানির (Disha Patani) ব্রেকআপ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সম্পর্ক কিংবা ব্রেকআপ নিয়ে দুই তারকা মুখ না খুললেও, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, চলতি বছরের শুরুর দিকেই সম্পর্কে ইতি টেনেছেন তাঁরা। প্রেমের সম্পর্ক শেষ হয়ে গেলেও তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক যে এখনও অটুট রয়েছে, তা বারবার দেখা গিয়েছে। আর এবার ব্রেকআপের গুঞ্জনের মাঝেই টাইগারের ভিডিওতে কমেন্ট করলেন দিশা। 

টাইগারের ভিডিওতে কমেন্ট দিশার-

বেশ কিছু বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন টাইগার শ্রফ ও দিশা পাটানি। প্রকাশ্যে কোনওদিনই তাঁরা সম্পর্কের কথা জানাননি। কিন্তু নানা সময়ে নানা জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। টাইগারের পরিবারের সঙ্গেও দিশার সম্পর্ক অত্যন্ত মধুর। কিন্তু কিছুদিন আগেই শোনা যায়, টাইগার ও দিশার সম্পর্কে ভাঙন দেখা দিয়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, দিশা পাটানি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চাইছিলেন। কিন্তু এখনই নতুন জীবন শুরু করতে আগ্রহী নন টাইগার। আর সেই কারণেই সম্পর্ক ছেদ হয়েছে তাঁদের। সম্প্রতি টাইগার শ্রফ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। আর তাতেই এবার কমেন্ট করতে দেখা গেল দিশাকে। টাইগারের ট্রেনিংয়ের ভিডিওতে দিশা কমেন্টে লেখেন, 'আমিও এটা করতে চাই'। স্বাভাবিকভাবেই দিশার এই কমেন্ট অনুরাগীদের মধ্যে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। দুই তারকার মধ্যে সম্পর্ক রয়েছে নাকি শুধুই বন্ধুত্ব?

আরও পড়ুন - Bigg Boss 16: এই তারিখ থেকে শুরু হবে 'বিগ বস ১৬'

প্রসঙ্গত, প্রেমের সম্পর্ক শেষ হয়েছে কিনা, তা টাইগার শ্রফ এবং দিশা পাটানিই জানেন। সময় উত্তর দেবে। কিন্তু দুই তারকা তাঁদের বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন। টাইগার শ্রফকে দেখা যায় দিশা পাটানির 'এক ভিলেন রিটার্নস'-এর প্রচারে। আবার টাইগারের 'স্ক্রু ঢিলা' ছবির পোস্টার শেয়ার করেন দিশা। 

অন্যদিকে, টাইগার ও দিশার ব্রেকআপ নিয়ে মুখ খোলেন জ্যাকি শ্রফ। সাফ জানিয়ে দেন যে, দুই তারকার মধ্যে বন্ধুত্ব একইরকম রয়েছে। টাইগার ও দিশা একে অপরের সঙ্গে সময়ও কাটাচ্ছেন। এর পাশাপাশি মজা করে জ্যাকি শ্রফ বলেন যে, তিনি তাঁর ছেলের প্রেমজীবনের দিকে নজর রাখেননি। টাইগার শ্রফকে শীঘ্রই দেখা যাবে 'গণপত', 'স্ক্রু ঢিলা', 'বড়ে মিঞা ছোটে মিঞা' ও আরও বেশ কিছু ছবিতে। দিশা পাটানিকে সদ্যই দেখা গিয়েছে 'এক ভিলেন রিটার্নস' ছবিতে। তাঁর হাতেও রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ।

সেরা শিরোনাম

Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
SRK Legal Notice to Influencer: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget