এক্সপ্লোর

Bigg Boss 16: এই তারিখ থেকে শুরু হবে 'বিগ বস ১৬'

অফিশিয়ালি কোনও ঘোষণা না হলেও ইতিমধ্যেই বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, কবে থেকে শুরু হবে 'বিগ বস'-এর আসন্ন সিজন।

মুম্বই: টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো বহু প্রতীক্ষিত 'বিগ বস' (Bigg Boss) শুরু হতে চলেছে। প্রতিবারের মতো এবারও 'বিগ বস'-এর ঘরে প্রতিযোগী হিসেবে কারা উপস্থিত থাকেন, সেদিকে তাকিয়ে রয়েছেন দর্শকেরা। শুরু হতে চলেছে 'বিগ বস ১৬' (Bigg Boss 16)। অফিশিয়ালি কোনও ঘোষণা না হলেও ইতিমধ্যেই বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, কবে থেকে শুরু হবে 'বিগ বস'-এর আসন্ন সিজন।

কবে থেকে শুরু হবে 'বিগ বস ১৬'?

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে 'বিগ বস ১৬'। সেদিনই হবে গ্র্যান্ড প্রিমিয়র। এখনও পর্যন্ত অফিশিয়ালি 'বিগ বস'-এর আসন্ন সিজন শুরু হওয়ার কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু সূত্রের খবর জেনে দারুণ খুশি জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের দর্শকেরা। কোথাও বলা হচ্ছে ১ অক্টোবর থেকে শুরু হবে। আবার কোনও সূত্রে খবর, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেখা যাবে সলমন খানের (Salman Khan) শো। 

প্রসঙ্গত, 'বিগ বস ১৬'-এ প্রতিযোগী হিসেবে কাদের দেখা যেতে পারে, তার কোনও তালিকা এখনও প্রকাশিত হয়নি। যদিও বিভিন্ন সূত্রে খবর, টেলিভিশনের একঝাঁক নামী তারকা থাকতে পারেন প্রতিযোগী হিসেবে। নাম হিসেবে উঠে আসছে দিব্যাঙ্কা ত্রিপাঠি, অর্জুন বিজলানি, সনয়া ইরানিদের। 'বিগ বস'-এর দর্শকেরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে উচ্ছ্বাস প্রকাশ শুরু করেছেন। কিছুদিন আগেই চলতি বছর কেমন হতে পারে 'বিগ বস'-এর ঘর। কেমন থিমে দেখা যাবে প্রতিযোগীদের, তার বেশ কিছু ছবি ফাঁস হয়ে যায় নেট দুনিয়ায়। সেখানেই দেখা যায়, অ্যাকোয়া থিমে এবার আসতে চলেছে 'বিগ বস ১৬'।

আরও পড়ুন - Aamir Khan: প্রাক্তন স্ত্রীদের সঙ্গে দেখা করেন কতবার? আমির যা বললেন...

অন্যদিকে, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, চলতি বছর 'বিগ বস' সঞ্চালনা করার জন্য পারিশ্রমিকের অঙ্ক অনেকটাই বাড়িয়ে দিয়েছেন সলমন খান। এমনও নাকি তিনি জানিয়েছেন যে, পারিশ্রমিক না বাড়াতে তিনি সঞ্চালনা করবেন না। এখন দেখার অফিশিয়ালি কবে 'বিগ বস ১৬' শুরু হওয়ার ঘোষণা করেন নির্মাতারা।

টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও শুরু হতে চলেছে বিগ বস। কর্ণ জোহর ইতিমধ্যেই জানিয়েছেন যে, তিনি চলতি সিজন সঞ্চালনা করবেন না। বিগ বস ওটিটির সঞ্চালক হিসেবে উঠে আসছে হিনা খানের নাম।

সেরা শিরোনাম

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

ভিডিও

Baruipur News | বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', গ্রেফতার ৫ | ABP ANANDA LIVE
Baruipur News:
TMC News | চোপড়ায় ধৃত তৃণমূল নেতাকে এলাকায় ঘোরাল পুলিশ, উঠল 'চোর' স্লোগান | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget