এক্সপ্লোর

Amitabh Bachchan Health : পাঁজরে চোট পাওয়ার পর এখন কেমন আছেন ? ব্লগে নিজেই জানালেন বিগ বি

Fans of Big B : সমাজমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে একের পর এক পোস্ট করেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর অগণিত ভক্ত

মুম্বই : শ্যুটিং করতে গিয়ে আগেও চোট পেয়েছেন। কিন্তু, এবার লড়াইটা বয়সের সঙ্গেও। কিন্তু, তিনি তো বলিউডের (Bollywood) 'শাহেনশা'। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠতে তাঁর জুড়ি মেলা ভার। যেমনটা দেখা গিছে রিল-লাইফে, রিয়েল লাইফেও। সম্প্রতি, হায়দরাবাদে (Hyderabad) শ্যুটিং চলাকালীন পাঁজরে চোট পেয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তাতে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। সমাজমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে একের পর এক পোস্ট করেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর অগণিত ভক্ত। একটু সুস্থ হতেই তাঁদের কৃতজ্ঞতা জানাতে ভুললেন না বিগ বি। পাশাপাশি ব্লগ পোস্ট করে তিনি জানালেন, বুক বাঁধা অবস্থায় বিশ্রাম নিচ্ছেন তিনি। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর আবার কাজ শুরু করে দেবেন।

ব্লগে আর কী লিখলেন ?

অমিতাভ লিখেছেন, "যাঁরা আমি চোট পাওয়ার পর উদ্বেগ-প্রকাশ করেছিলেন, প্রথমেই তাঁদের কৃতজ্ঞতা ও ভালবাসা জানাই। আপনারা আমার শারীরিক অবস্থা নিয়ে যে এত খোঁজ রেখেছেন, তাতে আমি অভিভূত। ধীরে ধীরে আমার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সময় লাগবে। চিকিৎসকরা বিশ্রাম ও বুক বেঁধে রাখার পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ী চলছি। সমস্ত কাজ থমকে আছে। অবস্থার উন্নতি হলে আবার কাজ শুরু করে দেব। কিন্তু, আপনাদের জন্য প্রচুর কৃতজ্ঞতা রইল।"

এর পাশাপাশি উৎসবের তারিখ নিয়ে বিভ্রান্তির মধ্যেই সোমবার কীভাবে তাঁরা হোলিকা দহন পালন করেছেন, তা শেয়ার করেছেন অভিনেতা। তিনি লিখেছেন, "হোলির তারিখ নিয়ে বিভ্রান্তির মধ্যেই, জলসায় গতরাতে হোলিকা দহন হয়েছে। আজ হোলি খেলা হচ্ছে। আগামীকালও হবে। আমি বিশ্রাম নিচ্ছে এবং সেরে উঠছি। কিন্তু আনন্দের এই উৎসবে আপনাদের জন্য শুভেচ্ছা রইল। হোলির রং আপনাদের জীবনেও বহু রং আনুক।" 

কাজ চলছে 'প্রোজেক্ট K' সিনেমাটির। সেই ছবিরই শ্য়ুটিং চলাকালীন আহত হন বিগ বি। ডানদিকের পাঁজরে চোট লাগে অমিতাভ বচ্চনের। পাঁজরের কার্টিলেজ ভেঙে যায় তাঁর। 'প্রোজেক্ট কে' ছবির জন্য একটি অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে গিয়েই আহত হন । পাঁজরের পেশিতে চিড় ধরেছে। ফলে, শ্যুটিং বাতিল করে মুম্বইয়ে ফিরতে হয়েছে অমিতাভকে। তার আগে চিকিৎসককে দেখিয়ে সিটি স্ক্যান করিয়ে নেন অমিতাভ। ব্লগে নিজেই একথা জানান অভিনেতা।

'প্রোজেক্ট K' ছবিতে অমিতাভের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও প্রভাসকে (Prabhas)।

আরও পড়ুন ; হায়দরাবাদে শ্যুটিং চলাকালীন পাঁজরে চোট অমিতাভ বচ্চনের

সেরা শিরোনাম

CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
Durga Puja 2026: গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়
গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget