এক্সপ্লোর

Amitabh Bachchan Injured: হায়দরাবাদে শ্যুটিং চলাকালীন পাঁজরে চোট অমিতাভ বচ্চনের

Amitabh Bachchan: প্রোজেক্ট K সিনেমার শ্য়ুটিং চলাকালীন আহত বিগ বি। ডানদিকের পাঁজরে চোট লেগেছে অমিতাভ বচ্চনের। 

নয়াদিল্লি: শ্যুটিং চলাকালীন পাঁজরে চোট পেলেন অমিতাভ বচ্চন। হায়দরাবাদে শ্যুটিং চলাকালীন আহত অমিতাভ বচ্চন। প্রোজেক্ট K সিনেমার শ্য়ুটিং চলাকালীন আহত বিগ বি। ডানদিকের পাঁজরে চোট লেগেছে অমিতাভ বচ্চনের। 

আহত অমিতাভ বচ্চন

কাজ চলছে প্রোজেক্ট K সিনেমাটির। সেই ছবিরই শ্য়ুটিং চলাকালীন আহত হলেন বিগ বি। ডানদিকের পাঁজরে চোট লেগেছে অমিতাভ বচ্চনের। পাঁজরের কার্টিলেজ ভেঙেছে তাঁর। ফলে শ্যুটিং বাতিল করে মুম্বইয়ে ফিরছেন অমিতাভ বচ্চন। তার আগে চিকিৎসককে দেখিয়ে সিটি স্ক্যান করিয়েছেন অমিতাভ। ব্লগে নিজেই একথা জানিয়েছেন অমিতাভ বচ্চন।

'প্রোজেক্ট কে' ছবির জন্য একটি অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে গিয়েই আহত হন বিগ বি। নিজের ব্লগেই আপডেট দিয়েছেন তিনি। আপাতত তিনি মুম্বইয়ের বাড়িতে বিশ্রামে আছেন। পাঁজরের পেশিতে চিড় ধরেছে। অভিনেতা জানিয়েছেন যে শ্যুটিং বাতিল করে দিতে হয়েছে কারণ চোট সারিয়ে উঠতে তাঁর কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে। হায়দরাবাদের এআইজি হাসপাতালে সিটি স্ক্যান করিয়েছেন বিগ বি। চিকিৎসকেরা তাঁকে আপাতত সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন। ব্লগে অমিতাভ বচ্চন লিখেছেন, 'হ্যাঁ যন্ত্রণা হচ্ছে... নড়াচড়া করলে বা শ্বাসপ্রশ্বাস নিলে... স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ লাগতে পারে... ব্যথার জন্য ওষুধপত্র চলছে।'

প্রসঙ্গত মহা শিবরাত্রির (Maha Shivratri) দিনে 'প্রোজেক্ট K' ছবির পোস্টার আসে প্রকাশ্যে। ঘোষণা করা হয় 'প্রজেক্ট কে' (Project K) ছবির মুক্তির তারিখও (Release Date)। ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও প্রভাসকে (Prabhas)। শিবরাত্রির দিন প্রভাস নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'তারিখটা হল ১২-১-২৪। প্রজেক্ট কে। মহা শিবরাত্রির শুভেচ্ছা।' ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও ছবির নতুন পোস্টার শেয়ার করে লেখেন, 'অমিতাভ - প্রভাস - দীপিকা: প্রজেক্ট কে মুক্তির তারিখ নিশ্চিত...'। আগামী বছরের ১২ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। নাগ অশ্বিন পরিচালিত এই ছবির প্রযোজক 'বৈজয়ন্তী মুভিজ'। 

আরও পড়ুন: Martin Garrix in India: ভারতে বিদেশি ডিজে মার্টিন গ্যারিক্স, অনুষ্ঠান মঞ্চে যোগ দিলেন রণবীর কপূর-অল্লু অর্জুন

পোস্টারটিও বেশ অন্য ধরনের। যুদ্ধক্ষেত্র বা ডক ধরনের একটি প্রেক্ষাপটে একটা বিশাল হাত পড়ে রয়েছে যার একটা আঙুল বিশেষ দিকে নিশানা করছে। চারিদিকে ভাঙা মেশিনও পড়ে রয়েছে। তার দিকে ক্যামেরার দিকে পিছন করে বন্দুক তাক করে আছে। নিচে লেখা, 'দ্য ওয়ার্ল্ড ইজ ওয়েটিং' অর্থাৎ পৃথিবী অপেক্ষা করছে। '

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget