এক্সপ্লোর

Amitabh Bachchan: হিন্দু, মুসলিম, শিখ, পার্সি নয়...পরিচয় ভারতীয়, দেশনায়কদের নিয়ে বিশেষ পোস্ট অমিতাভের

Bollywood Updates: ২০২৪ সালে রাজনীতি থেক শিল্পজগৎ, চলচ্চিত্র থেকে সঙ্গীত জগতের তাবড় নক্ষত্রকে হারিয়েছি আমরা।

মুম্বই: প্রাপ্তির নিরিখে ঝুলি উপচে পড়ছে কারও। ২০২৪ সাল আবার অনেকের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। নতুন বছরে সেই পাওয়া-হারানোর হিসেব করতে বসলেন অমিতাভ বচ্চন? গভীর রাতে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। বিশেষ করে তিনি যে বার্তা লিখেছেন, তা যথেষ্ট অর্থবহ বলেও মনে করছেন অনুরাগীরা। (Amitabh Bachchan)

২০২৪ সালে রাজনীতি থেক শিল্পজগৎ, চলচ্চিত্র থেকে সঙ্গীত জগতের তাবড় নক্ষত্রকে হারিয়েছি আমরা। বিভিন্ন ক্ষেত্রে দেশের নাম উজ্জ্বল করেন তাঁরা। নতুন বছরে তাঁদেরই স্মরণ করলেন অমিতাভ। গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন অমিতাভ, তাতে 'দেশনায়ক' বলে তাঁদের উল্লেখ করেছেন অমিতাভ। (Bollywood Updates)

নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন অমিতাভ, যা কার্টুনের আকারে এঁকেছেন শিল্পী। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, শিল্পপতি রতন টাটা, তবলাবাদক, উস্তাদ জাকির হোসেন এবং চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালর মুখ ফুটিয়ে তোলা হয়েছে। ছবির বিষয়বস্তু ব্যাখ্যা করতে গিয়ে শিল্পী লিখেছেন, 'স্বর্গলোকে আমাদের নায়করা'।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

ছবিতে আরও লেখা রয়েছে, 'একজন পার্সি, একজন মুসলিম, একজন শিখ এবং একজন হিন্দু ২০২৪ সালে মারা গিয়েছেন। গোটা দেশ তাঁদের জন্য শোকগ্রস্ত হয়ে পড়ে। শুধুমাত্র ভারতীয় হিসেবেই তাঁদের স্মরণ করে...'। ওই ছবিই ইনস্টাগ্রামে পোস্ট করেন অমিতাভ। বেশি কিছু লেখার আর প্রয়োজন বোধ করেননি অমিতাভ। শুধু লেখেন, 'ছবিটিই সবকিছু বলে দিয়েছে'।

অমিতাভ যদিও আলাদা করে কিছু লেখেননি, কিন্তু তাঁর পোস্টটি যথেষ্ট অর্থবহ বলে মনে করছেন অনুরাগীরা। বৈচিত্রের মধ্যে ঐক্য, যা ভারতের পরিচয়, অমিতাভের পোস্ট সেই দিকেই ইঙ্গিত করছে বলে মত সকলের। অমিতাভের ভাবনার প্রশংসা করেছেন অনেকেই। 

গত ২৬ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন। তার তিন দিন আগে, ২৩ ডিসেম্বর মারা যান বেনেগল। ১৫ ডিসেম্বর মৃত্যু হয় জাকিরের। রতন টাটা মারা যান গত ৯ অক্টোবর।  নতুন বছরে পা রেখে আগের বছরে হারানো মানুষজনকে স্মরণ করার পাশাপাশি, দেশকেও বার্তা দিলেন বলে মনে করছেন তাঁর অনুরাগীরা।

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget