এক্সপ্লোর

জানেন কেন জন্মদিন পালন করেননি অমিতাভ? মৃত্যুর আরও একদিন কাছে এগোলেন তিনি, তাই নিঃস্তব্ধতাই পছন্দ!

মলদ্বীপ:  বুধবারই ৭৫-এ পা দিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির শাহেনশা অমিতাভ বচ্চন। সোমবার তিনি টুইট করে জানিয়েছিলেন এবছর তিনি কোনও রকম জন্মদিন পালন করবেন না। তবে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। সকলকে ধন্যবাদ জানিয়ে, নিজের ব্লগে এই বছর জন্মদিন পালনে তাঁর অনীহার কারণটা জানিয়েছেন বিগ বি। বিগ বি মনে করেন, ৭৫-এ পা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি মৃত্যুর আরও একদিন কাছে এগোলেন। 'অ্যা ইয়ার ক্লোজার টু ফাইনাল ক্লোজার'। এবছর তিনি সকলের থেকে দূরে মলদ্বীপে পরিবারের একেবারে ঘনিষ্ঠ কয়েকজন সদস্যের সঙ্গে কাটিয়েছেন। এই লিঙ্কে ক্লিক করে পড়ুন ব্লগে তাঁর একান্ত যে অনুভূতির কথা লিখেছেন সিনিয়র বচ্চন সেই সম্পর্কে https://tmblr.co/ZwrX5v2Qu1nsy মলদ্বীপ থেকে সেলিব্রেশনের এই ছবিটি শেয়ার করে বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন জুনিয়র বচ্চন.... ছবিতে দেখা যাচ্ছে বিগ বি একান্তে দাঁড়িয়ে রয়েছেন সমুদ্র সৈকতে। সামনে জ্বলছে হ্যাপি বার্থ ডে লেখা আলো। তারপরই অমিতাভের এই ব্লগ। মহাতারকার মানসিক অবস্থান খুব ভাল ভাবেই বুঝে নেওয়া যায় এই ব্লগ থেকে। ব্লগের শুরুতে তিনি লেখেন, ৭৫ বছর পর জন্মদিন পালনের উন্মাদনা ফিকে হয়ে যায়, অনেক লোক, প্রচুর উপহার, ঝকমকে দামি পোশাক, অনেক আলো...এসব থেকে মন পালাতে চায়। কারণ, এত আয়োজন.... সবই সেই দিনটার জন্যে, 'অ্যা ইয়ার ক্লোজার টু ফাইনাল ক্লোজার'। আজ তাই জন্মদিনে তিনি আওয়াজ থেকে অনেক দূরে, শুধুমাত্র ঘনিষ্ঠ এবং নিকট মানুষদের মাঝে কথা বলে, পড়েই সময় কাটিয়েছেন। তবে এই সবকিছুর মাঝে তাঁকে একটা অজানা ভয় গ্রাস করেছে, সেটা হল নিজেকে হারিয়ে ফেলার ভয়, মৃত্যুভয়।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget