এক্সপ্লোর

Amitabh-Prosenjit: পুজোয় আসছে নতুন ছবি, 'বুম্বা'র জন্য শুভেচ্ছাবার্তা পাঠালেন 'অমিত জি'

'Dawshom Awbotaar': 'দশম অবতার' ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য্য, যিশু সেনগুপ্ত, জয়া আহসানকে।

কলকাতা: বহুবছর ধরেই দুর্গাপুজো মানেই সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ছবি, এই অভ্যাসে অভ্যস্ত বাঙালি। ২০২৩ সালেও তার অন্যথা হচ্ছে না। ২৪ সেপ্টেম্বর, রবিবার প্রকাশ্যে এসেছে সৃজিতের পুজোর রিলিজ, 'দশম অবতার'-এর (Dawshom Awbotaar) ট্রেলার। আর তা প্রকাশ পেতেই বুম্বাদার জন্য শুভেচ্ছাবার্তা পাঠালেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। 

'বুম্বা'কে শুভেচ্ছা শাহেনশাহর, ধন্যবাদ জানালেন প্রসেনজিৎ

রবিবার মুক্তি পেয়েছে 'দশম অবতার' ছবির ট্রেলার। সেটি শেয়ার করে অমিতাভ বচ্চন সোমবার ট্যুইট (অধুনা 'এক্স') করেন। ক্যাপশনে লেখেন, 'বুম্বা... প্রত্যেকবারের মতো এবারেও তোমার জন্য শুভেচ্ছা... এই বছর দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে... পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়।'

বিগ বি-র শুভেচ্ছাবার্তায় আপ্লুত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই পোস্ট শেয়ার করে অভিনেতা লেখেন, 'অসংখ্য ধন্যবাদ অমিত জি। অসংখ্য ধন্যবাদ। মুক্তি পেয়েছে 'দশম অবতার' ট্রেলার।'

 

প্রসঙ্গত, 'দশম অবতার' ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), যিশু সেনগুপ্ত (Jisshu U Sengupta), জয়া আহসানকে (Jaya Ahsaan)। সৃজিতের জনপ্রিয় ছবি '২২শে শ্রাবণ'-এর প্রিক্যুয়েল হিসেবে তৈরি হচ্ছে 'দশম অবতার'। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy), রূপম ইসলাম (Rupam Islam) ও ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dashgupta)। '২২ শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরী ও 'ভিঞ্চি দা'-র বিজয় পোদ্দার, এই দুই চরিত্রকে একই গল্পে নিয়ে আসছেন সৃজিত। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলেই হয়েছে ছবির শ্যুটিং।

আরও পড়ুন: Sohag Chand: 'ব্যক্তি'-সৌন্দর্যের জয়জয়কার, তিনবারের বিজয়ীকে হারিয়ে সেরার শিরোপা পেলেন সোহাগ

৩ মিনিট ১৫ সেকেন্ডের এই ট্রেলারকে প্রসেনজিৎ-ময় বললে অত্যুক্তি হবে না মোটেই। তবে তার পাশাপাশি নিজের আন্দাজে নজর কেড়েছেন অনির্বাণও। নেতিবাচক ভূমিকায় এর আগে বহুবার অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন যিশু সেনগুপ্ত। বিশেষত সৃজিতের 'জুলফিকর' ও 'রাজকাহিনী' ছবিতে যিশুর সাংঘাতিক অভিনয় মনে রাখার মতো। দশম অবতারেও নেতিবাচক চরিত্রে যিশু বেশ নতুন কিছু দর্শকদের উপহার দেবেন এই প্রত্যাশা করা যায় ট্রেলার দেখেই। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget