এক্সপ্লোর

Anirban Bhattacharya: দেবের সঙ্গেই প্রথম ছবি, ১০ বছর পরে যেন বৃত্ত সম্পূর্ণ হল: অনির্বাণ ভট্টাচার্য

Anirban Bhattacharya on Dev: 'রঘু ডাকাত'-এর প্রচারে অনির্বাণকে উল্লেখ করা হচ্ছিল 'পাওয়ার-স্টার' বলে। নতুন এই পরিচয় কেমন লাগছে অনির্বাণের?

কলকাতা: দুজনেরই শিকড় মেদিনীপুরে। দুই অভিনেতার মধ্যে ব্যক্তিগত পরিসরে জমাটি বন্ধুত্ব ও রয়েছে। আর এবার তাঁরা পর্দায় একে অপরের বিপরীতে। দুজনে দুজনের শত্রুই বলা চলে। পর্দায় 'রঘু ডাকাত' এবার চরম শত্রু অনির্বাণ ভট্টাচার্য্যের (Anirban Bhattacharya)। রবিবার 'রঘু ডাকাত'-এর তরফ থেকে আয়োজন করা হয়েছিল এক জমাটি সন্ধ্যার। রবিবার মধ্যগঙ্গায় The Nautilus Kolkata -এ পার্টির আয়োজন করা হয়েছিল এসভিএফ (SVF) আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে। আর সেখানেই, 'রঘু ডাকাত' ছবিতে নিজের কাজ করার অভিজ্ঞতা জানালেন অনির্বাণ ভট্টাচার্য।

'রঘু ডাকাত'-এর প্রচারে অনির্বাণকে উল্লেখ করা হচ্ছিল 'পাওয়ার-স্টার' বলে। নতুন এই পরিচয় কেমন লাগছে অনির্বাণের? অভিনেতা বলছেন, 'বেশ লজ্জাই লাগছে। পাশাপাশি ভালই লাগছে। দেব আমায় এই নামটা দিয়েছে। আমি আল্পুত। তবে আসল পরীক্ষা তখনই হবে, যখন দর্শকদের সামনে ছবিটা আসবে। আমার আসল যে কাজ, অভিনয়, সেটা যখন দর্শকদের ভাল লাগবে, তখন আমি বুঝব, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।'

দেব আর অনির্বাণ দুজনেই মেদিনীপুরের ছেলে। পর্দায় একে অপরের সঙ্গে 'শত্রুতা' আর বাস্তবে বন্ধুত্ব? অনির্বাণ বলছেন, 'দেবের সঙ্গে এই কাজটা বলা যায়, আমার জীবনে একটা বৃত্ত সম্পূর্ণ হল। আমার ইন্ডাস্ট্রিতে ১০ বছর হল। আমার প্রথম ছবি ছিল, আরশি নগর। ২০১৫ সালে। সেখানে আমি দেবের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলাম। এবার ২০২৫ সালে, 'রঘু ডাকাত'। এটা সত্যিই একটা বৃত্ত সম্পূর্ণ হওয়ার মতো। খুব ভাল লাগছে।'

দেব জনপ্রিয়তা পাচ্ছেন, তবে মঞ্চে অনির্বাণ থাকলেও প্রায় সমানভাবেই উচ্ছ্বসিত হচ্ছেন অনুরাগীরা। 'ভিলেন'-কেও এত ভালবাসা! অনির্বাণ বলছেন, 'আসলে ভিলেন ক্রু় হলে, তবেই নায়কের শৌর্য প্রকাশ পায়। এই চরিত্রটার জন্য, শ্রীকান্তদা, দেব আর ধ্রুবদা ৩ জনেই আমায় বলেছিলেন, 'আমরা তোমার ওপরেই বিশ্বাস রাখছি। আমরা মনে করছি, এটা তুমি করলে ভাল হবে।' এত বড় একটা কমার্শিয়াল ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া.. এর আগে আমি খলচরিত্র করেছি। কিন্তু এই ছবির স্কেলটা গুরুত্বপূর্ণ। ছবিটার যে ওজন... ছবিটা পুজোয় মুক্তি পাবে, লক্ষ লক্ষ মানুষ ছবিটা দেখবেন। তাই মানসিকভাবে একটা চাপ তো কাজ করেই। তবে মনে হয়, আমি চরিত্রটা ভাল করে ফুটিয়ে তোলারই চেষ্টা করেছি।'

আজ থেকেই শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম বুকিং। 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget