এক্সপ্লোর

Ankush Sandipta: অঙ্কুশের সঙ্গে 'শিকারপুর'-এ জুটি বাঁধছেন সন্দীপ্তা, সঙ্গে রয়েছেন কৌশিকও!

Ankush Sandipta: এই সিরিজের মুখ্যভূমিকায় থাকছেন অঙ্কুশ। প্রথমবার অঙ্কুশের বিপরীতে দেখা যাবে সন্দীপ্তা সেনকে।                 

কলকাতা: এবার ওয়েব প্ল্যাটফর্মে পা রাখছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। জি ফাইভের ওয়েব প্ল্যাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ শিকারপুর (Shikarpur)। এই সিরিজের মুখ্যভূমিকায় থাকছেন অঙ্কুশ। প্রথমবার অঙ্কুশের বিপরীতে দেখা যাবে সন্দীপ্তা সেন (Sandipta Sen)-কে।                                                                                                                                                                       

শুধু অঙ্কুশ নয়, ওয়েব সিরিজের কাস্টিংয়ে রয়েছে আরও চমক। প্রথমবার অঙ্কুশের সঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। পরিচালক নির্ঝর মিত্রর নতুন এই ওয়েব সিরিজ মুক্তির দিন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই সিরিজে অঙ্কুশের চরিত্রের নাম কেষ্ট, অন্যদিকে সন্দীপ্তার চরিত্রের নাম চুমকি। অঙ্কুশের এই সিরিজে হাতেখড়ি হলেও এর আগে একাধিক ওয়েব সিরিজে অভিনয় করে ফেলেছেন সন্দীপ্তা। এর মধ্যে অধিকাংশই এসভিএফের হয়ে।                                     

অঙ্কুশ, কৌশিক, সন্দীপ্তা ছাড়াও এই সিরিজে দেখা যাবে দেবাশিস মন্ডল (Debashish Mondal), দেবেশ রায়চৌধুরী (Debesh Roychowdhury), কোরক সামন্ত (Korok Shamantya), সায়ন ঘোষ (Shayan Ghosh), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)-কে।

আরও পড়ুন: Roktokorobi: প্রথমবার জুটি বেঁধেই বিক্রম-রাইমা জড়িয়ে গেলেন খুনের ঘটনায়!

অন্যদিকে, এই প্রথম রাইমা সেন (Raima Sen)-এর সঙ্গে জুটি বাঁধছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। জি ফাইভে মুক্তির অপেক্ষায় সায়ন্তন ঘোষাল (Shayantan Ghoshal) পরিচালিত মার্ডার-মিস্ট্রি 'রক্তকরবী' (Raktakorobi)। সদ্য একগুচ্ছ নতুন ওয়েব সিরিজের ঘোষণা করেছে জি ফাইভ (Zee Five)। এর মধ্যেই একটি রক্তকরবী। 

একটি পারিবারিক সম্পর্ক ও সেই পরিবারে লুকিয়ে থাকা বিভিন্ন রহস্য নিয়েই এগিয়ে যাবে সিরিজের গল্প। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। রাইমা ও বিক্রম ছাড়াও এই সিরিজে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee) , লাবণী সরকার (Laboni Sarkar), কিঞ্জল নন্দ (Kinjal Nanda), অঙ্গনা রায় (Angana Roy), হরিদাস চট্টোপাধ্যায় (Haridash Chatterjee), রুকমা রায় (Rooqma Ray), তুলিকা বসু (Tulika Basu) ও অন্যান্যরা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ZEE5 Bangla (@zee5_bangla)

 

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget