এক্সপ্লোর

Anupam Kher: কর্ণ জোহর-আদিত্য চোপড়াদের সম্পর্কে এ কী বললেন অনুপম খের!

'দ্য কাশ্মীর ফাইলস' অভিনেতা তাঁর অভিমানের কথা বলেন। জানান, কর্ণ জোহর, আদিত্য চোপড়াদের কাছ থেকে তাঁর কাছে অভিনয়ের প্রস্তাব আসা বন্ধ হয়ে গিয়েছে।

মুম্বই: বলিউডে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন অনুপম খের (Anupam Kher)। তাঁর অভিনীত ছবির সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। সাম্প্রতিককালে তাঁকে খুব বেশি বলিউডের মেনস্ট্রিম ছবিতে দেখা যায় না। যেখানে আগে এই ধরনের ছবিতে তাঁকে হামেশাই দেখা যেত। সেখানে বর্তমানে বলিউডের বহু বিগ বাজেট ছবিতে দেখা মেলে না অনুপম খেরের। এই প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে 'দ্য কাশ্মীর ফাইলস' অভিনেতা তাঁর অভিমানের কথা বলেন। জানান, কর্ণ জোহর (Karan Johar), আদিত্য চোপড়াদের (Aditya Chopra) কাছ থেকে তাঁর কাছে অভিনয়ের প্রস্তাব আসা বন্ধ হয়ে গিয়েছে।

কর্ণ জোহর, আদিত্য চোপড়াদের কাছ থেকে ছবির প্রস্তাব আসা বন্ধ হয়ে গিয়েছে, বললেন অনুপম খের-

অনুপম খের  অভিনীত 'দ্য কাশ্মীর ফাইলস' মুক্তি পাওয়ার পর বক্স অফিস কালেকশনে কার্যত ঝড় তুলেছিল। খুব অল্প সময়ের মধ্যেই ছবিটি একশো কোটির ক্লাবে পৌঁছে যায়। এছাড়াও তাঁর 'কার্তিকেয়া টু'ও সফল হয়েছে। অনুপম খেরকে সামনেই দেখা যাবে সূরজ বরজাতিয়ার 'উঁচাই' ছবিতে। 'কুছ কুছ হোতা হ্যায়', 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে', 'বীর জারা'র মতো ছবিতে অভিনয় করেছেন। কর্ণ জোহর ও আদিত্য চোপড়ার প্রযোজনায় বহু ছবিতে তাঁকে দেখা গিয়েছে। সম্প্রতি অতীতের দিনগুলির স্মৃতিচারণা করলেন অভিনেতা। তাঁর গলায় অভিমানের সুর শোনা গেল। তিনি জানালেন, একসময় তিনি কর্ণ জোহর, আদিত্য চোপড়াদের 'ডার্লিং' ছিলেন। কিন্তু সাম্প্রতিককালে কোনও অজ্ঞাত কারণশত তাঁর কাছে ওই দুই ছবি নির্মাতার কাছ থেকে প্রস্তাব আসাই বন্ধ হয়ে গিয়েছে।

আরও পড়ুন - OTT Shows: যে ওটিটি শো-গুলির জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা

অনুপম খের বলছেন, 'আজকের দিনে দাঁড়িয়ে আমি আর মেনস্ট্রিম ছবির অঙ্গ নই। আমি কর্ণ জোহরের কোনও ছবিতে অভিনয় করছি না। আমি আদিত্য চোপড়ার কোনও ছবিতে অভিনয় করছি না। আমি সাজিদ নাদিয়াদওয়ালার কোনও ছবিতে অভিনয় করছি না। কারণ, ওদের কাছ থেকে আমার কাছে ছবির প্রস্তাব আসছে না। একসময় ওদের কাছে আমি 'ডার্লিং' ছিলাম। আমি সকলের সঙ্গেই কাজ করেছি। তবে, ওরা যে ওদের ছবিতে আমাকে নিচ্ছে না, তার জন্য আমি কাউকে দোষারোপও করছি না। আমি এখন নতুন রাস্তা খুঁজে পেয়েছি। যেখানে তামিল ছবি, তেলুগু ছবির প্রস্তাব আসছে আমার কাছে। আমি সূরজ বরজাতিয়ার 'উঁচাই'তেও অভিনয় করছি।'

তিনি আরও বলেন, 'আরে বাবা একদিন যারা আমার বন্ধু ছিল, আমার কাছের মানুষ ছিল তারাই আজ তাদের ছবিতে আমাকে নিচ্ছে না। তাহলে আমি কি করতে পারি! অবশ্যই আমার দুঃখ হয়। আমার কষ্ট হয়। জানতে ইচ্ছে হয়, কেন ওরা আমার সঙ্গে কাজ করতে চাইছে না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk Health Condition: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা

ভিডিও

Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget