এক্সপ্লোর

Anurager Chowa Exclusive: রোজ দুর্ঘটনা ঘটায় সোনা-রুপা, সেটে কার টিফিনবক্স সবচেয়ে আকর্ষণীয় লাগে দিব্যজ্যোতির?

Dibyojyoti Dutta Exclusive: দিনভর শ্যুটিংয়ের চাপ, মুখ্যচরিত্রে অভিনয়ের দায়িত্ব, দিব্যজ্যোতির চাপ কমানোর ফর্মুলাটা কী?

কলকাতা: পায়ে পায়ে ৪০০ এপিসোড পেরিয়েও দর্শকদের মনে এবং টিআরপির তালিকায় নিজের জায়গা ধরে রেখেছে ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chowa)। সপ্তাহে সাত দিন শ্যুটিংয়ের চাপ পেরিয়েও, ফ্লোরে তৈরি হতে থাকে রোজ নতুন নতুন গল্প। যে অন ক্যামেরা হোক বা অফ ক্যামেরা। এবিপি লাইভে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের শ্যুটিং ফ্লোরের টুকরো টুকরো গল্প শোনালেন পর্দার সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta)।

ধারাবাহিক সম্প্রচারের দিন বাড়ায়, ছুটি কমেছে। তারপরেও ৪০০ এপিসোডের সাফল্য দিয়ে খুশি দিব্যজ্যোতি। এবিপি লাইভকে অভিনেতা বলছেন, 'যখন এই ধারাবাহিক শুরু হয়েছিল, আমাদের প্রত্যাশা ছিল এই গল্পটা দর্শকদের মনে জায়গা করে নেবে। তবে আমাদের আশার থেকেও বেশি দর্শক ভালবাসা দিয়েছেন। পাঁচদিন থেকে সম্প্রচারের দিন বেড়ে সাত হয়েছে। সপ্তাহের প্রতিদিন সম্প্রচার শুরু হয়েছে। অন্যান্য ধারাবাহিকের ক্ষেত্রে বরং উল্টোটা হয় অনেকসময়। দর্শকদের কাছে আমরা কৃতজ্ঞ। তাঁরা ভালবেসেছেন বলেই তো শো-টা সাফল্য পেয়েছে।'

দিনভর শ্যুটিংয়ের চাপ, মুখ্যচরিত্রে অভিনয়ের দায়িত্ব, দিব্যজ্যোতির চাপ কমানোর ফর্মুলাটা কী? পর্দার সূর্য বলছেন, 'আমি সেটে একটু সময় পেলে সিনেমা দেখি বা মাঝেমধ্যে বই পড়ি। একটু বেশি সময় শ্যুটিং না থাকলে আবার জিমে চলে যাই শরীরচর্চা করতে। আর এর কোনোটাই যদি না হয়, তাহলে সেটের দুটো খুদের সঙ্গে খেলা করি বা গল্প করি। আমাদের গোটা ইউনিটটা এত ভাল যে দিনের মধ্যে এতটা সময় এখানে কাটিয়েও বিরক্তি আসে না কখনও।'

সারাদিন সেটে অনেকটা সময় কাটে.. অফ ক্যামেরা কোন বিষয়টা নিয়ে মজা হয় সবচেয়ে বেশি? হাসতে হাসতে দিব্যজ্যোতি বললেন, 'একটা জিনিস আমাদের ফ্লোরে নিয়মিত ঘটে। সোনা বা রুপার মধ্যে প্রতিদিন কেউ না কেউ পড়ে যায়। আজ যেমন দুজনেই পড়ে গিয়েছে। শুকনো মেঝেতে হাঁটতে গিয়েও মুখ থুবড়ে পড়ে, তারপরেই কান্নাকাটি। এটা রোজকার ঘটনা। এটা নিয়ে অবশ্য পরে ওরা নিজেরাও হাসাহাসি করে।'

শ্যুটিং ফ্লোর মানেই তো অনেকটা সময় কাটানো, স্কুলের মতো একসঙ্গে টিফিন খাওয়া। সেটে সবচেয়ে কার টিফিনবক্সে সবচেয়ে আকর্ষণীয় জিনিস থাকে? দিব্যজ্যোতি বললেন, 'আমার কাছে আমার নিজের লাঞ্চ বক্সটাই সবচেয়ে ইন্টারেসটিং। আমি একটা ৩২ লিটারের টিফিন বক্স নিয়ে সেটে আসি। সেখানে ৫ দফার খাবার থাকে। সবার মতোই সাধারণ খাবার খাই, তবে সবজি আর ফলের পরিমাণ বেশি থাকে। খুব কড়া ডায়েট আমি মেনটেন করি না। তবে চেষ্টা করি খাওয়ার তালিকায় যেন পুষ্টিগুণটা সঠিকভাবে থাকে।'

আরও পড়ুন: Ambarish Bhattacharya Exclusive: অনির্বাণকে বেশি পছন্দ করি, কিন্তু উত্তমকুমারের পরে সেরা ব্যোমকেশ হতে চলেছে দেব

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget