এক্সপ্লোর

Aparshakti Khurana First Child: বাবা হলেন অপারশক্তি খুরানা, ঘর আলো করে এল ফুটফুটে সন্তান

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার পরিবারেও খুশির খবর। তাঁর বাড়িতেও আগমন হয়েছে নতুন সদস্যের।

মুম্বই : টলিউডের সঙ্গে বলিউডেও খুশির খবর। একদিকে সদ্য মা হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান। সব বিতর্ককে পিছনে ফেলে সদ্যোজাতকে নিয়ে খুশির আনন্দে ভাসছেন অভিনেত্রী। অন্যদিকে, বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার পরিবারেও খুশির খবর। তাঁর বাড়িতেও আগমন হয়েছে নতুন সদস্যের। প্রথম সন্তানের বাবা-মা হলেন আয়ুষ্মান খুরানার ভাই অপারশক্তি খুরানা এবং তাঁর স্ত্রী আকৃতি আহুজা।

চলতি বছরেরই জুন মাসে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বাবা হতে চলার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন 'স্ত্রী'-র অভিনেতা অপারশক্তি খুরানা। ছবিতে দেখা গিয়েছিল, স্ত্রী আকৃতির বেবি বাম্পে চুম্বন করছেন এই অভিনেতা। এই ছবি পোস্ট করে অপারশক্তি লিখেছিলেন, 'লকডাউনে কাজ তো বাড়ছে না। তাই আমাদের মনে হল পরিবারই বাড়িয়ে নিই।'

আজ তাঁদের প্রথম সন্তান জন্ম নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই খবরও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অপারশক্তি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবি পোস্ট করে সুখবরের সঙ্গে সন্তানের নামও জানিয়েছেন তিনি। লিখেছেন, 'আকৃতি এবং অপারশক্তি খুরানা ভালোবাসার সঙ্গে স্বাগত জানাচ্ছে ছোট্ট আর্জয়ী খুরানাকে।'

 

অপারশক্তি খুরানার এই পোস্টে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেন থেকে সেলেবরা। ভূমি পেডনেকর, নুসরত ভারুচা, সনয়া মলহোত্র, ম্রুণাল ঠাকুর, পত্রলেখা, দর্শন কুমার, সাকিব সালিম, সুনীল গ্রোভার, শক্তি মোহন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বরুণ শর্মা থেকে অঙ্গদ বেদি প্রমুখরা। 

পরিবারে নতুন সদস্যের আগমনের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন আয়ুষ্মান খুরানাও। ইনস্টাগ্রামে তিনি লেখেন, 'পরিবারে নতুন সদস্য এল। দারুণ অনুভূতি হচ্ছে।' 

প্রসঙ্গত, ২০১৬ সালে আমির খানের হিট ছবি 'দঙ্গল'-এ অভিনয় করেন অপারশক্তি খুরানা। এরপর 'বদ্রীনাথ কি দুলহনিয়া' ছবিতে বরুণ ধবন এবং আলিয়া ভট্টর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায় তাঁকে। পরবর্তীকালে 'হ্যাপি ফির ভাগ জায়গি', 'স্ত্রী', 'লুকা ছুপি', 'রাজমা চাওয়াল', 'বালা', 'পতি, পত্নী অওর উও' ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget