এক্সপ্লোর

Apatajito: 'অপরাজিত' ছবি, এবার ইংল্যান্ডে মুক্তি পাচ্ছে অনীক-জিতুর সিনেমা

Film Apatajito: এই ছবি আক্ষরিক অর্থেই যেন 'অপরাজিত'। অনীক দত্ত পরিচালিত ও জিতু কামাল, সায়নী ঘোষ অভিনীত এই ছবি মুক্তির আগে থেকেই একের পর এক কারণে শিরোনামে থেকেছে।

কলকাতা: বড়পর্দায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় আর তারপরেই ম্যাজিক। এবার জিতু কমলের (Jeetu Kamal) ছবি দেশ ছাড়িয়ে পাড়ি দিল বিদেশে। অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত 'অপরাজিত' (Aparajito) দেখানো হবে ইউএই-তে। ইউএই-র তিনটি শহরে মুক্তি পেতে চলেছে এই ছবি। আগামী ২৬ মে থেকে দুবাই, শারজা ও আবু ধাবিতে মুক্তি পাবে 'অপরাজিত'। শুধু তাই নয় অস্ট্রেলিয়ার সাতটি শহরেও মুক্তি পেতে চলেছে এই ছবি। শোনা যাচ্ছে ইউরোপের বেশ কিছু শহরেও দেখা যাবে 'অপরাজিত'। ১ জুলাই ইংল্যান্ডে মুক্তি পাচ্ছে 'অপরাজিত'।

এই ছবি আক্ষরিক অর্থেই যেন 'অপরাজিত'। অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত ও জিতু কামাল (Jeetu Kamal), সায়নী ঘোষ (Saayoni Ghosh) অভিনীত এই ছবি মুক্তির আগে থেকেই একের পর এক কারণে শিরোনামে থেকেছে। ছবি মুক্তির পর ভূয়সী প্রশংসা পেয়েছে। শুধু তাই নয়, আইএমডিবিতে (IMDb) বিশ্বের সমস্ত সিনেমার মধ্যে ট্রেন্ডিং 'অপরাজিত'।

আরও পড়ুন: Samrat Prithviraj: বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ 'সম্রাট পৃথ্বীরাজ', কার ঘাড়ে দায় চাপালেন আদিত্য চোপড়া?

IMDb-এর নিয়ম অনুযায়ী, কোনও ছবি যদি মুক্তির দুই থেকে তিন দিনের মধ্যে ২০০০ ভোট পেয়ে যায় তাহলে তা ট্রেন্ডিং লিস্টে চলে আসে। সেই তালিকায় নিজের জায়গা করে নিয়েছে 'অপরাজিত'। একইসঙ্গে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত হিসাবে 'অপরাজিত' এই বছরের প্রথম বাংলা ছবি যা আইএমডিবি ওয়ার্ল্ড সিনেমার র‍্যাঙ্কিংয়েও নিজের জায়গা করে নিয়েছে। তালিকায় এই ছবির রেটিং ৩৫০৯।

কিংবদন্তি আর কিংবদন্তির সৃষ্টির গল্প সাদায় কালোয় পর্দায় তুলে ধরেছেন পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। সেই ছবির সংলাপের মতোই এখন দলে দলে বাঙালি সত্যজিতের আকর্ষণে ছুটছেন প্রেক্ষাগৃহে। ছবিতে 'পথের পদাবলী' ছবির উদ্দেশে সংলাপ ছিল, 'এই ছবি না দেখলে নাকি সভ্য সমাজে মুখ দেখানো যাবে না।' কার্যত সেই সংলাপই যেন বাস্তবে রুপান্তরিত হয়েছে 'অপরাজিত'-র ক্ষেত্রে। 

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget