এক্সপ্লোর

Arijit Singh Live: 'গেরুয়া তো স্বামীজির রং', কলকাতায় অনুষ্ঠানে এসে 'গেরুয়া' বিতর্কে মুখ খুললেন অরিজিৎ সিংহ

Arijit Singh Controversy: ১৮ ফেব্রুয়ারি অরিজিৎ সিংহের যে অনুষ্ঠান হল 'অ্যাকোয়াটিকা'য়, তা প্রথমে হওয়ার কথা ছিল ইকো পার্কে। হঠাৎই জানা যায় ইকো পার্কে অনুষ্ঠানের অনুমতি মিলছে না। শুরু হয় বিতর্ক।

কলকাতা: তিনি এলেন, গান গাইলেন, মন জয় করলেন। গোটা শহরকে ভাসিয়ে গেলেন সুরের মাদকতায়। তিনি অরিজিৎ সিংহ (Arijit Singh Concert)। যাঁর শিল্পের খ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও বিস্তার লাভ করেছে। ১৮ ফেব্রুয়ারি, কলকাতায় অনুষ্ঠান করলেন অরিজিৎ। তবে এই অনুষ্ঠান নিয়েও বিতর্ক কম হয়নি, এদিন সপাট জবাবও দিলেন সেই প্রসঙ্গে!

'গেরুয়া' বিতর্কে মুখ খুললেন অরিজিৎ সিংহ

গতকাল, ১৮ ফেব্রুয়ারি অরিজিৎ সিংহের যে অনুষ্ঠান হল 'অ্যাকোয়াটিকা'য়, সেই অনুষ্ঠান প্রথমে হওয়ার কথা ছিল ইকো পার্কে (Eco Park)। কিন্তু হঠাৎই জানা যায় ইকো পার্কে অনুষ্ঠানের অনুমতি মিলছে না। শুরু হয় রাজনৈতিক তর্ক বিতর্ক। 'শিল্পীর অনুষ্ঠান বাতিল করতে উদ্যত তৃণমূল', বলে সরব হয় বিজেপি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে, বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে 'রং দে তু মোহে গেরুয়া' গাওয়ার কারণেই ইকো পার্কে অরিজিৎ সিংহের শো বাতিল করে দেওয়া হয়। এই নিয়ে বিস্তর জলঘোলা হয়। রাজনৈতিক কাদা ছোড়াছুড়িও চলে। পরে বিকল্প অনুষ্ঠান স্থল ঠিক করা হয়। কিন্তু এই গোটা বিষয় নিয়ে এতদিন কোনও মন্তব্য করেননি অরিজিৎ সিংহ নিজে। 

এমনিতে তর্কবিতর্কে বিশেষ থাকেন না অরিজিৎ। তবে গতকাল উত্তর দিলেন। মজার ছলে, হাসতে হাসতে হলেও, 'গেরুয়া' রং ও গান প্রসঙ্গে মুখ খুললেন শিল্পী। মঞ্চে গাইলেন, শাহরুখ-কাজল জুটির ছবি 'দিলওয়ালে'র জনপ্রিয় গান 'রং দে  তু মোহে গেরুয়া...'। তারপর বলে উঠলেন, 'এই গানটা নিয়ে প্রচুর জল্পনা কল্পনা হল। গেরুয়া রংটা তো সন্ন্যাসীদের রং রে বাবা, স্বামীজির রং। স্বামীজি যদি কোনওদিন সাদা পরতেন, তাহলে সাদা নিয়েও এরকম হত নাকি?'

 

এই কথাগুলো মঞ্চে যখন তিনি বলছেন, গোটা শ্রোতাবৃন্দ ফেটে পড়ছে হাততালি, চিৎকারে। প্রসঙ্গত, এদিন মাথায় গেরুয়া পাগড়ি পরেই অনুষ্ঠানে এসেছিলেন অরিজিৎ সিংহ। আর এদিনের জনজোয়ার, অনুরাগীদের উল্লাস বলছিল, শিল্পপ্রেমী কলকাতার মানুষ বিতর্ককে পাত্তা না দিয়ে, স্রেফ শিল্পীর কদর করতে জানে। গতকালের অনুষ্ঠানের ঘোর এখনও বোধ হয় কাটেনি শহরবাসীর। তাই আজও সোশ্যাল মিডিয়া ছেয়ে আছে 'অরিজিৎ সিংহ লাইভ'-এর ভিডিও ও ছবিতে।

আরও পড়ুন: Arijit Singh: কলকাতায় অরিজিৎ-রূপম 'ডুয়েট'! গানে গানে দুই শিল্পীর 'প্রথম সাক্ষাতের' সাক্ষী শহরবাসী

প্রসঙ্গত, এদিন অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন একাধিক তারকাও। সঙ্গীতশিল্পী রূপমের সঙ্গে গান গাইতে দেখা যায় অরিজিৎকে। অনুষ্ঠান দেখতে হাজির ছিলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রমুখ অনেকেই। 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget