এক্সপ্লোর

প্রকাশ্যে সলমনের কাছে ক্ষমা চাওয়ার পরে পোস্ট মুছে দিলেন গায়ক অরিজিৎ সিংহ!

মুম্বই: বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ প্রকাশ্যে সলমন খানের কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে লেখা পোস্ট মুছে দিলেন। মঙ্গলবার রাতে সলমনের কাছে ক্ষমা চান অরিজিৎ। এর সঙ্গে তিনি আর্জি রাখেন, সলমন যেন দয়া করে তাঁর আসন্ন ছবি 'সুলতান' থেকে তাঁর গাওয়া গানটি বাদ না দেন। পোস্ট থেকে একটা বিষয় পরিষ্কার, যে কোনও কারণেই হোক গায়ক মারাত্মক উদ্বিগ্ন। tweet তবে ফেসবুকে প্রথমে লম্বা একটি পোস্ট করলেও, কয়েক ঘণ্টা পরে সেটি মুছে দেন গায়ক। এরপর তিনি লেখেন, তাঁর আশা, সলমন কোনওভাবে তাঁর চিঠি পেয়ে যাবেন। এই ঘটনার জেরে তিনি বেকায়দায় পড়বেন বলেও মনে করছেন অরিজিৎ। সূত্রের দাবি, অরিজিৎ এবং সলমনের 'সুলতান' ছবির ক্রু সদস্যদের মধ্যে সবকিছু স্বাভাবিক নেই। ফেসবুকে সলমনকে  লেখা অরিজিতের সেই পোস্টটি দেখুন arijit-fb বলিউডের অন্দরের খবর, দিন কয়েক আগে কোনও এক পার্টিতে সলমন খানকে সকলের সামনে অপমান করেন গায়ক। এরপর একাধিক মাধ্যমে নিজের ব্যবহারের জন্যে ক্ষমা চাইলেও, সলমন পুরো বিষয়টা উপেক্ষা করে যান। যার জেরেই হয়তো ভেতরে ভেতরে চিন্তিত অরিজিৎ । তাই এভাবে প্রকাশ্যে ক্ষমা চাইলেন তিনি। মাসখানেক আগের এক পুরস্কার মঞ্চে যেখানে অরিজিৎ সেরা গায়কের সম্মান পেয়েছিলেন, সেখানে সলমন গায়কের গাওয়া 'তুম হি হো' গানটি নিয়ে সামান্য  মজা করেন। তার জবাবে অরিজিৎ বলেন, সলমন এবং রীতেশ-এর সঞ্চালনার প্রভাবে তিনি ঘুমিয়ে পড়ছেন। সেই কথাটা তেমন ভালভাবে নেননি সলমন। তারপরই প্রকাশ্যে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত।

ভিডিও-তে দেখুন অনুষ্ঠানের রাতের সেই ঘটনাটি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget