এক্সপ্লোর

Arijit Singh Retires from Playback: 'সাহস আছে বলতে হবে', অরিজিৎ সিংহের সিদ্ধান্তকে কুর্ণিশ এই গায়িকার…

Arijit Singh: সোশ্যাল মিডিয়া পোস্টে প্লেব্য়াক থেকে অবসরের কথা ঘোষণা করেন অরিজিৎ।

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্টই ঝড় তুলেছে। কেন আর ছবিতে গান গাইবেন না, অরিজিৎ সিংহ, মুখে মুখে ঘুরছে এই প্রশ্ন। সঙ্গীতের জগতে অরিজিতের কলা-কুশলীদের অনেকেও সেই নিয়ে মুখ খুলেছেন ইতিমধ্যেই। প্লেব্যাক থেকে অরিজিতের এই ‘সন্ন্যাস’ নিয়ে এবার মুখ খুললেন গায়িকা সোনা মহাপাত্র। (Arijit Singh)

সোশ্যাল মিডিয়া পোস্টে প্লেব্য়াক থেকে অবসরের কথা ঘোষণা করেন অরিজিৎ। সোশ্য়াল মিডিয়াতেই এ নিয়ে মুখ খুলেছেন সোনা। অরিজিৎকে তিনি ‘সাহসী’, ‘উদার’ বলে উল্লেখ করেন। সোনা লেখেন, ‘প্লেব্যাক থেকে সরে যাওয়ার অর্থ বিদায় নয়, বরং স্বাধীনতা, লেখালেখি এবং সম্ভাবনার জগতে প্রবেশ করা। কেন, কী কারণ তা নিয়ে জল্পনায় যেতে চাই না। আমি নিশ্চিত, কারণটা ব্যক্তিগত এবং সম্পূর্ণ ভাবে বৈধ। ইচ্ছেটাই গুরুত্বপূর্ণ। ওঁর পূর্বসূরিরা এই রাস্তায় হাঁটার কথা ভাবতেও পারেননি: নিজে সরে গিয়ে অন্যকে জায়গা করে দেওয়া’। (Arijit Singh Retires from Playback)

সোনা আরও লেখেন, ‘সর্বপ্রথম নিজের জন্য, অন্বেষণের জন্য, সৃষ্টির জন্য, নিজের শর্তে নিজের গান গাওয়ার জন্য। এবং হ্যাঁ, উদ্দেশ্যপ্রণোদিত হোক বা না হোক, এতে নতুন কণ্ঠস্বরগুলির জন্য জায়গা তৈরি হবে, যাঁরা আজ ‘স্ক্র্যাচ সিঙ্গার’ বা ডেমো হিসেবে রয়ে গিয়েছেন…এমন গানের জন্য, যা কোনও দিন গাওয়ার অনুমতিই পাবেন না তাঁরা’। (Sona Mohapatra)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝓢𝓸𝓷𝓪 𝓜𝓸𝓱𝓪𝓹𝓪𝓽𝓻𝓪 (@sonamohapatra)

নতুন করে ছবিতে আর গান গাইবেন না বলে জানালেও, স্বাধীন ভাবে নিজের মতো সঙ্গীত সাধনা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অরিজিৎ। কিন্তু তাঁর এই সিদ্ধান্তকে কেউ কেউ ‘যুগের অবসান’ বলছেন, অনেকে আবার হা-হুতাশও করছেন। সেই নিয়েও শোকসংবাদ হিসেবে দেখা হচ্ছে কেন’?

অরিজিতের পাশে দাঁড়িয়ে সোনা আরও লেখেন, ‘উনি সঙ্গীত সৃষ্টি করছেন, গায়েব হয়ে যাচ্ছেন না। আরও অন্য স্বাদ, অন্য কণ্ঠ, অন্য কল্পনার প্রতি এহেন আতঙ্ক কেন? সৃজনশীলতার এই দুর্ভিক্ষ কেন উপভোগ করি আমি। দোকানে হাজারো আইসক্রিম থাকা সত্ত্বেও, একটি স্বাদের আইসক্রিম বেছে নেওয়া কেন? ভয় নয়, স্বাধীনতা বেছে নেওয়ার জন্য শিল্পীদের অভিনন্দন। এভাবেই নতুন যুগের সূচনা হয়। অরিজিৎ যে ধরনের শিল্পী এবং আগামীতে উনি যা হয়ে উঠবেন, তার জন্য অভিনন্দন। অভিনন্দন আসল সঙ্গীতকে যা ছবির উপর নির্ভরশীল নয়, নিজগুণেই এগিয়ে যায়’।

কিছু মনোমালিন্য, কিছু অসন্তোষ থেকেই অরিজিৎ ছবিতে গান গাওয়া থেকে পিছু হটেছেন বলে জল্পনা শোনা যাচ্ছে। সোনার বক্তব্য, ‘সত্যি কথা বলতে, ইন্ডাস্ট্রি ঝুঁকি নেওয়ার দিকে যায় না। একই কণ্ঠকে অতিরিক্ত ব্যবহার করেন প্রযোজকরা। ডেমো সিঙ্গারদের কোনও টাকা দেন না। ভাল সুযোগের গাজর ঝুলিয়ে দু’দশক ধরে গান গেয়ে চলা প্রতিষ্ঠিত শিল্পীদেরও টাকা দেওয়া এড়িয়ে যান। ১০টা কণ্ঠ পরখ করে দেখুন! সঙ্গীত পরিচালকে মেরে ফেলছেন একেবারে। গোটা প্রক্রিয়াটাই ক্লান্তিকর জায়গায় পৌঁছে যাচ্ছে এবং তার পর অরিজিৎকে দিয়ে গান রেকর্ড করিয়ে বাকিদের উপর শোষণের এই চক্রে ফাঁসিয়ে রাখা হচ্ছে। নিজেদের সুবিধার জন্য এটা করা হচ্ছে, যা মোটেই ঠিক নয়’।

অরিজিতের সিদ্ধান্ত নিয়ে সোনার সাফ বক্তব্য, ‘এই সিদ্ধান্ত? সাহসী, উদার, বিঘ্ন, ছক ভেঙে দেওয়ার সেরা উপায়। আপনাকে অভিনন্দন অরিজিৎ। নতুন পথ আনন্দ, সিদ্ধি, সৃজনশীলতায় পরিপূর্ণ হয়ে উঠুক’।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget