এক্সপ্লোর

Arijit Singh Retires from Playback: ‘বর্ডার ২’ ছবি নিয়ে মতবিরোধ, আপত্তি সত্ত্বেও গান গাইতে বাধ্য করা হয় অরিজিৎকে? দাবি ঘিরে শোরগোল

Arijit Singh: অরিজিৎ প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা করেছেন। সেই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে।

মুম্বই: সাফল্যের শিখরে থাকাকালীন হঠাৎই ছবিতে আর গান না গাওয়ার সিদ্ধান্ত। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিংহ, তা নিয়ে কাটাছেঁড়া চলছেই। অরিজিৎ বলিউডের রাজনীতির শিকার হলেন কি না, প্রশ্ন তুলছেন তাঁরই অনুরাগীরা। আর সেই আবহেই প্লেব্যাক থেকে অরিজিতের ‘সন্ন্যাসগ্রহণ’ নিয়ে নয়া তথ্য সামনে এল। অভিযোগ, ‘বর্ডার ২’ ছবিতে গান গাইতে একরকম বাধ্য করা হয় অরিজিৎকে। 

অরিজিৎ প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা করেছেন। সেই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। বলিউড সূত্রে খবর, অরিজিতের এই সিদ্ধান্তের নেপথ্য়ে ‘বর্ডার ২’ ছবির প্রযোজক ভূষণ কুমারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অভিযোগ, সানি দেওল, বরুণ ধওয়ন, দিলজিৎ দোসাঞ্ঝ এবং অহন শেট্টি অভিনীত ‘বর্ডার ২’ ছবিতে ‘ঘর কব আওগে’ গানটি গাইতে বাধ্য করা হয় অরিজিৎকে। 

বলিউড সূত্রে খবর,  ‘বর্ডার ২’ ছবিতে ‘ঘর কব আওগে’ গানটি গাইতে চাননি অরিজিৎ। বেশ কিছু বিষয়ে মতবিরোধ হচ্ছিল। ‘ক্রিয়েটিভিটি’র দিক থেকেও মানিয়ে নিতে পারছিলেন না অরিজিৎ। কিন্তু শেষ পর্যন্ত গানটি গাইতে বাধ্য করা হয় তাঁকে। এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সোশ্য়াল মিডিয়াতেও সেই নিয়ে সরব হয়েছেন অরিজিতের অনুরাগীরা। 

এই বিতর্কের মধ্যে মুখ খুলেছেন ভূষণ। সত্যিই কি গান গাইতে বাধ্য করা হয়েছিল অরিজিৎকে? প্রশ্নের উত্তরে বলেন, “যত সব ফালতু অভিযোগ। অরিজিৎকে ফোন করেই জেনে নিন বরং।” যে গানটিকে ঘিরে প্রশ্ন উঠছে, সেটি ১৯৯৭ সালে 'বর্ডার' ছবিতে ছিল। সম্প্রতি ফের রিমেক হয়েছে ‘বর্ডার ২’ ছবিতে। অরিজিতের পাশাপাশি সোনু নিগম, রূপকুমার রাঠৌর, বিশাল মিশ্র, দিলজিৎ দোসাঞ্ঝও গলা মিলিয়েছেন গানটিতে।

কিন্তু ভূষণ অভিযোগ উড়িয়ে দিলেও, গুঞ্জন থামছে না। বলিউড সূত্রে খবর, বড় প্রযোজনা সংস্থাগুলির কাজকর্মের ধরনে রীতিমতো হাঁফিয়ে উঠছিলেন অরিজিৎ। বিশেষ করে প্রভাবশালী মিউজ়িক ও  প্রযোজনা সংস্থার মালিকদের আচরণ, সবকিছুতে দখলদারি, ব্যবসায়িক স্বার্থ দেখার অভ্যাস মনঃপুত হচ্ছিল না তাঁর। ‘বর্ডার ২’ ছবিতে ‘ঘর কব আওগে’ গানটিও মনে ধরেনি অরিজিতের। দেশপ্রেম সংক্রান্ত একটি গানের রিমেক হবে কেন, প্রশ্ন তুলেছিলেন। কিন্তু তাঁর যুক্তি ধোপে টেকেনি। গানটি গাইতে কার্যত বাধ্য করা হয় তাঁকে। আর তার পরই ছবিতে গান গাওয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন অরিজিৎ। তবে গোটাটাই জল্পনা। এ নিয়ে অরিজিৎ নিজে কিছু জানাননি। 

তবে ছবিতে আর গান না গাইলেও, স্বাধীন ভাবে সঙ্গীতের কাজ তিনি চালিয়ে যাবেন, আগে থেকে যে সব কাজ নিয়ে রেখেছেন, সেগুলি সম্পূর্ণ করবেন বলেও জানিয়েছেন অরিজিৎ।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget