এক্সপ্লোর

Arjun Kapoor Birthday: মালাইকার আগে কার সঙ্গে সম্পর্কে ছিলেন অর্জুন?

Arjun Kapoor Relationship: আজ জন্মদিনে অর্জুন-মালাইকা উড়ে গিয়েছেন ইউরোপে। কিন্তু জানেন কি মালাইকা অরোরার আগে কার সঙ্গে সম্পর্কে ছিলেন অর্জুন কপূর?

মুম্বই: আজ জন্মদিন বলিউড তারকা অর্জুন কপূরের (Arjun Kapoor Birthday)। 'ইশকজাদে' ছবি দিয়ে বি টাউনে পা রাখেন অভিনেতা (Arjun Kapoor)। এরপর 'টু স্টেটস', 'কি অ্যান্ড কা' এবং আরও অনেক ছবিতে অভিনয় করেন। অর্জুন কপূরের ব্যক্তিগত জীবন নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে। বাবা বনি কপূর এবং মা মোনা কপূরের মধ্যে বিবাহবিচ্ছেদ তাঁর জীবনে বড় প্রভাব ফেলে। এরপর শ্রীদেবীর সঙ্গে বনি কপূরের বিয়ে এবং মায়ের মৃত্যু অর্জুন কপূরকে যে বিধ্বস্ত করে, তা একাধিক সময়ে সাক্ষাৎকারে বলেছেন তিনি। তাঁর যখন মাত্র ১১ বছর বয়স, সেই সময়ে বাবা-মায়ের বিচ্ছেদ দেখেন তিনি। তার প্রভাব পড়ে তাঁর পড়াশোনাতেও। জানা যায়, একাদশ শ্রেণীতে অকৃতকার্য হওয়ার পর আর পড়াশোনা করেননি অর্জুন। এক সাক্ষাৎকারে অর্জুন বলেন, 'যখন আমরা ছোট ছিলাম, তখন পরিস্থিতি খুবই জটিল ছিল। কিন্তু কীই বা করার থাকতে পারে। কতদিন আর দোষারোপ করে কাটানো যায়। বাস্তবটাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হয়।' শুরুতে শ্রীদেবী কন্যা জাহ্নবী এবং খুশির সঙ্গে সম্পর্ক ততটাও সহজ ছিল না অর্জুনের। প্রসঙ্গত, পরবর্তীকালে শ্রীদেবীর মৃত্যুর পর কাছাকাছি আসেন চার ভাই-বোন। 

অর্জুন কপূরের ব্যক্তিগত জীবন-

বর্তমানে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার (Malaika Arora) সঙ্গে সম্পর্কে রয়েছেন অর্জুন কপূর। তাঁদের সম্পর্ক প্রায় ৮ বছরের। প্রকাশ্যে তাঁরা নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন। আর একাধিক সময়ে তাঁদের সম্পর্কের রসায়ন ফুটে ওঠে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। কিছুদিন আগে একবার শোনা যায়, মালাইকার সঙ্গে ব্রেকআপ হয়েছে অর্জুনের। কিন্তু সেই গুঞ্জনকে নস্যাৎ করে একসঙ্গে রোম্যান্টিক ছবি পোস্ট করে তাঁরা বার্তা দেন যে, সমস্তটাই গুজব। তাঁদের সম্পর্কে কোনও আঁচ পড়েনি। আজ জন্মদিনেও তাঁরা উড়ে গিয়েছেন ইউরোপে। সেখান থেকে রোম্যান্টিক মেজাজের ছবি পোস্ট করেছেন মালাইকা - অর্জুন। কিন্তু জানেন কি মালাইকা অরোরার আগে কার সঙ্গে সম্পর্কে ছিলেন অর্জুন কপূর?

আরও পড়ুন - Arjun Kapoor Birthday: অভিনয়ে আসার আগে এই কাজও করেছেন অর্জুন কপূর

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, মালাইকা অরোরার আগে অর্জুন কপূর সম্পর্কে ছিলেন সলমন খানের (Salman Khan) বোন অর্পিতা খানের (Arpita Khan) সঙ্গে। তাঁদের একসঙ্গে বহু ছবি বিভিন্ন সময়ে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। প্রধানত টিন এজ বয়সে একে অপরের সঙ্গে প্রায় ২ বছর সম্পর্কে ছিলেন অর্জুন ও অর্পিতা। জানা যায়, এই সম্পর্কের কথা জানতেন খোদ সলমন খানও। কিন্তু কোনও কারণবশত তাঁদের সম্পর্ক ভেঙে যায়। কিন্তু তার জন্য কেউ কাউকে দোষারোপ করেননি কখনও। বর্তমানে দুজনেই নিজের নিজের জীবনে ব্যস্ত এবং খুশি। সলমন খানের সঙ্গে অর্জুনের সম্পর্কও চোখে পড়ার মতো। জানা যায়, অর্জুনের মা যখন মৃত্যুশয্যায়, তখন সলমনের কাছে তিনি ছেলের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget