এক্সপ্লোর

Arjun Kapoor Malaika Split: মালাইকার সঙ্গে ব্রেক-আপ? সত্যিটা জানিয়ে বিস্ফোরক অর্জুন

বলিউডের অন্যতম চর্চিত জুটি অর্জুন কপূর এবং মালাইকা অরোরার। দুই তারকা একে অপরের সঙ্গে সময় কাটানোর ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। কিছুদিন আগেই দুজনে মলদ্বীপ ঘুরে এলেন।

মুম্বই: গত কিছুদিন ধরে বলিউডের আনাচে কানাচে কান পাতলেই অর্জুন কপূর (Arjun Kapoor) ও মালাইকা অরোরার (Malaika Arora) মধ্যে সম্পর্কে বিচ্ছেদের খবর পাওয়া যাচ্ছিল। শোনা যাচ্ছিল, দুই 'লভ বার্ডস'-এর সম্পর্কে নাকি ফাটল দেখা দিয়েছে। যদিও অর্জুন কপূর কিংবা মালাইকা অরোরা অফিসিয়ালি ব্রেক-আপের কথা ঘোষণা করেননি। কিন্তু বিভিন্ন সূত্রে তাঁদের সম্পর্কে ফাটলের কথা শোনা যাচ্ছিল। অবশেষে সেই বিষয়ে মুখ খুলে সত্যিটা জানালেন 'কি অ্যান্ড কা' অভিনেতা। জানিয়ে দিলেন তাঁর সঙ্গে মালাইকা অরোরার সম্পর্ক আছে নাকি ব্রেক-আপ হয়েছে।

বলিউডের অন্যতম চর্চিত জুটি অর্জুন কপূর এবং মালাইকা অরোরার। দুই তারকা একে অপরের সঙ্গে সময় কাটানোর ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। কিছুদিন আগেই দুজনে মলদ্বীপ ঘুরে এলেন। সেখান থেকেও মলদ্বীপ উপভোগের ছবি ভিডিও শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। কখনও তাঁদের দেখা যায় সুইমিং পুলের মধ্যেই সাইক্লিং করতে। আবার কখনও 'লেডি লভ' মালাইকার জন্য বিশেষ ডিনারের আয়োজন করেন অর্জুন। প্রেমিকার জন্য অর্জুনের স্পেশাল ডিনারের আয়োজন দেখে রোম্যান্টিকতা ভরে গিয়েছিল নেট দুনিয়ায়। দুই তারকার মধ্যেই সম্পর্কে বিচ্ছেদের গুঞ্জনে তাই সরগরম নেট দুনিয়া। হয়েছে নানা ট্রোলও। কিন্তু সমস্ত গুঞ্জনের জবাবে মুখ বন্ধ করে দিলেন অর্জুন কপূর মাত্র একটা পোস্টেই।

আরও পড়ুন - Lata Mangeshkar Health: এখনও ICU-তে লতা মঙ্গেশকর, কেমন আছেন সুরসম্রাজ্ঞী?

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মালাইকা অরোরার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন অর্জুন কপূর। দুই তারকাকে আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি নিতে দেখা যাচ্ছে ছবিতে। হট অ্যান্ড কুল লুকে দুই তারকার চোখে সানগ্লাস। ছবি শেয়ার করে অর্জুন কপূর লিখেছেন, 'গুজবের কোনও জায়গা নেই। সুস্থ থাকো। সুরক্ষিত থাকো। ভালো থাকো। প্রত্যেকের জন্য ভালোবাসা।' অর্জুন কপূরের এই পোস্টে বলিউডের অন্যান্য তারকার মতো ভালোবাসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মালাইকাও। ফলে দুই তারকার রসায়নে যে এতটুকুও ভাটা পড়েনি, তা বেশ বোঝাই যাচ্ছে।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Shatabdi Roy | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায় | #suvenduadhikari
Dilip Ghosh | 'আসামীর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে', আসানসোলে রুদ্ধশ্বাস অভিযান, দিলীপ ঘোষ বললেন...
Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget