এক্সপ্লোর

Lata Mangeshkar Health: এখনও ICU-তে লতা মঙ্গেশকর, কেমন আছেন সুরসম্রাজ্ঞী?

কিংবদন্তি গায়িকার (Lata Mangeshkar) বোন ঊষা মঙ্গেশকর এক বিবৃতিতে জানিয়েছিলেন যে শনিবারই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এখনও আইসিইউতে রয়েছেন সুরসম্রাজ্ঞী।

মুম্বই: কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) শরীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন গোটা দেশের মানুষ। গত সপ্তাহের শেষের দিকেই করোনা আক্রান্ত হন তিনি। বিরানব্বই বছর বয়সী গায়িকা লতা মঙ্গেশকরকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি করতে হয় চিকিৎসার জন্য। কিংবদন্তি গায়িকার বোন ঊষা মঙ্গেশকর এক বিবৃতিতে জানিয়েছিলেন যে শনিবারই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এখনও আইসিইউতে রয়েছেন সুরসম্রাজ্ঞী।

এএনআইকে দেওয়া এক বিবৃতিতে সম্প্রতি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন যে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন লতা মঙ্গেশকর। তাঁর শারীরিক অবস্থার আগে থেকে সামান্য কিছু উন্নতি হয়েছে। কিন্তু বর্ষীয়ান গায়িকাকে এখনও আইসিইউতেই রাখা হয়েছে। চিন্তার বিষয় এই যে, করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি নিউমোনিয়াতেও ভুগছেন তিনি। দুই অসুখের প্রকোপে শারীরিক অবস্থা বেশ জটিল রয়েছে লতা মঙ্গেশকরের। বিভিন্ন সূত্রে খবর, লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের অবস্থা নির্ণয় করে তবেই তাঁকে আইসিইউ থেকে বের করা হতে পারে। আগামী আরও বেশ কিছু দিন চিকিৎসার জন্য ICU-তেই রাখা হতে পারে বলে চিকিৎসকদের সূত্রে খবর। 

আরও পড়ুন - Ram Setu Film Update: 'রাম সেতু' ছবির শ্যুটিংয়ে বড় চমক অক্ষয় কুমারের

সংবাদমাধ্যমের কাছে লতা মঙ্গেশকের বোন ঊষা মঙ্গেশকর জানিয়েছিলেন যে, তাঁর দিদি আগের তুলনায় বেশ কিছুটা ভালো আছেন। করোনার প্রকোপ খুব এখটা নেই ওঁর উপর। কিন্তু নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার তার কারণেই বেশি অসুস্থ হয়ে পড়েছেন গায়িকা। আশা করা যাচ্ছে খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, দেশে করোনার তৃতীয় ঢেউ চলছে। তৃতীয় ঢেউয়ে রোজ বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। বাদ যাচ্ছেন না তারকারাও। সতর্ক থাকার পরও, করোনা বিধি মেনে চলার পরও বহু তারকার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসছে। বিশেষজ্ঞরা এই সময় সকলকে আরও বেশি সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন। এক এক দিনে সারা দেশে লক্ষাধিক করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।

সেরা শিরোনাম

Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
SRK Legal Notice to Influencer: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget