এক্সপ্লোর

Aryan Khan: আর্থার জেলে বন্দি শাহরুখ-পুত্র, গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ NCB-এর

তার আগে এদিন প্রযোজকের বান্দ্রার অফিস ও বাড়িতে অভিযান চালান NCB আধিকারিকরা। সুশান্ত সিংহ মামলাতেও উঠে এসেছিল এই প্রযোজকের নাম।

মুম্বই: মাদককাণ্ডে শনিবার বলিউডের এক প্রযোজক ও আরিয়ান খানের গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করল NCB। তার আগে এদিন প্রযোজকের বান্দ্রার অফিস ও বাড়িতে অভিযান চালান NCB আধিকারিকরা। সুশান্ত সিংহ মামলাতেও উঠে এসেছিল এই প্রযোজকের নাম।         

এর আগে জামিনের আবেদন খারিজ হয়ে যায় আরিয়ান খানের। মাদককাণ্ডে আপাতত মুম্বইয়ের আর্থার রোড জেলেই বন্দি রয়েছেন শাহরুখ-পুত্র। এই মামলায় শনিবার, বলিউডের প্রযোজক ইমতিয়াজ খাতরি এবং আরিয়ান খানের গাড়ির চালক আর মিশ্রকে জিজ্ঞাসাবাদ করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এদিন সকালে মুম্বইয়ের বান্দ্রায় প্রযোজক ইমতিয়াজ খাতরির বাড়ি ও অফিসে অভিযান চালান NCB আধিকারিকরা।                      

NCB সূত্রে দাবি, মাদককাণ্ডে ধৃত অর্চিত কুমারকে জিজ্ঞাসাবাদ করে ইমতিয়াজ খাতরির নাম সামনে আসে। প্রসঙ্গত, সুশান্ত সিংহের মৃত্যুর ঘটনায় মাদকযোগের ক্ষেত্রেও উঠে এসেছিল এই ইমতিয়াজের নাম। আর বিলাসবহুল ক্রুজে মাদকাণ্ডের ঘটনাতেও তাঁর নাম সামনে আসায় এদিনই তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে NCB। শনিবারই আরিয়ান খানের গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করেন NCB আধিকারিকরা।     

আরও পড়ুন, শাহরুখ পুত্রকে দেওয়া হচ্ছে জেল বন্দিদের জন্য নির্দিষ্ট সাধারণ খাবার


কিন্তু কেন এই জিজ্ঞাসাবাদ? প্রাথমিক তদন্তের পর NCB  সূত্রের দাবি, আরবাজ মার্চেন্ট, প্রতীক গাবা এবং তৃতীয় একজন ব্যক্তি ঘটনার দিন শাহরুখ খানের বাংলো মন্নতে পৌঁছন। সেখান থেকে একটি গাড়িতে আরিয়ান খানকে সঙ্গে নিয়ে তাঁরা বেরিয়ে যান। শেষে সকলে পৌঁছন ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনালে। 

সেই গাড়িই চালাচ্ছিলেন আর মিশ্র নামের এই চালক। এখন সে নিয়েই বিস্তারিত তথ্য জানতে আরিয়ান খানের গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে আর্থার রোড জেলে রয়েছেন শাহরুখ-পুত্র। সূত্রের খবর, সেখানে তাঁর জন্য কোনও বিশেষ ব্যবস্থা নেই। সাধারণ বন্দিদের জন্য বরাদ্দ খাবারই তাঁকে খেতে হচ্ছে।  

 

সেরা শিরোনাম

Tiger Shroff: টাইগার শ্রফের উপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতার আরও ৪, রয়েছে ২ মহিলাও, কোন কাজে যুক্ত ছিল ধৃতরা ?
টাইগার শ্রফের উপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতার আরও ৪, রয়েছে ২ মহিলাও, কোন কাজে যুক্ত ছিল ধৃতরা ?
Ranveer Deepika : দশেরায় দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ রণবীর-দীপিকার, মেয়ের ছবিও প্রকাশ্যে আনলেন দীপবীর
দশেরায় দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ রণবীর-দীপিকার, মেয়ের ছবিও প্রকাশ্যে আনলেন দীপবীর
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
'১০০ বার ক্ষমা চাইতে পারি', অনুষ্ঠানে পহেলগাঁও নিয়ে সেই বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা সোনুর
'১০০ বার ক্ষমা চাইতে পারি', অনুষ্ঠানে পহেলগাঁও নিয়ে সেই বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা সোনুর

ভিডিও

College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget