এক্সপ্লোর

Aryan Khan : শাহরুখ পুত্রকে দেওয়া হচ্ছে জেল বন্দিদের জন্য নির্দিষ্ট সাধারণ খাবার

শুক্রবার জামিনের আবেদন খারিজের পর, শনি-রবিবার আদালত ছুটি থাকায়, আপাতত তিনদিন জেলেই কাটাতে হবে শাহরুখ-পুত্রকে।

মুম্বই: আর্থার রোড জেলে কাটল মাদককাণ্ডে ধৃত শাহরুখ-পুত্র আরিয়ান খানের প্রথম রাতটা। গতকাল আদালতে খারিজ হয়ে যায় আরিয়ানের জামিনের আবেদন।

সূত্রের খবর, আরিয়ানকে রাখা হয়েছে কোয়ারেন্টিন সেলে। দেওয়া হচ্ছে বন্দিদের জন্য নির্দিষ্ট সাধারণ খাবার। শুক্রবার জামিনের আবেদন খারিজের পর, শনি-রবিবার আদালত ছুটি থাকায়, আপাতত তিনদিন জেলেই কাটাতে হবে শাহরুখ-পুত্রকে।

সোমবার আরিয়ানের আইনজীবীরা ফের তাঁর জামিনের আবেদন জানাবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, ক্রুজ পার্টিতে মাদককাণ্ডে এবার নাম জড়াল মুম্বইয়ের এক প্রযোজকের। বান্দ্রা এলাকায় ওই প্রযোজকের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় এনসিবি। 

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজত শেষের পরে, বৃহস্পতিবারই আরিয়ান-সহ ৮ অভিযুক্তকে জেল হেফাজতে পাঠায় মুম্বইয়ের কিলা কোর্ট। শুক্রবার তাঁদের জামিনের আবেদনের প্রেক্ষিতে শুনানিতে আরিয়ান-সহ ৩ জনের জামিনের আবেদনের বিরোধিতা করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিংহ। অতিরিক্ত সলিসিটর জেনারেল দাবি করেন, আরিয়ান এবং মাদককাণ্ডে ধৃত অর্চিতের হোয়াটসঅ্যাপের কথোপকথনে ফুটবলের কথা উল্লেখ করা হয়েছে। 

NCB মনে করছে, ফুটবল শব্দের মাধ্যমে সাঙ্কেতিকভাবে বেশি পরিমাণ মাদকের কথা বলা হচ্ছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল আরও দাবি করেন, হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্তরা প্রভাবশালী। জামিন দেওয়া হলে প্রমাণ নষ্ট করার আশঙ্কাও রয়েছে। 

আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে এই যুক্তির বিরোধিতায় বলেন,তাঁর মক্কেল গত ৭ দিন ধরে হেফাজতে। আরিয়ানের ফোন থেকে যা যা নথি সংগ্রহ করার, তা করা হয়ে গেছে।  এরপর অতিরিক্ত সলিসিটর জেনারেল দাবি করেন, NDPS আইন অনুযায়ী, এই ধরনের মামলার 

সওয়াল-জবাব শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর এম নারলিকার, আরিয়ান, আরবাজ আর মুনমুন ধামেচার জামিনের আবেদন খারিজ করে দেন। শনি ও রবিবার আদালতে জামিনের আবেদন জানাতে পারবেন না অভিযুক্তরা। তাই সপ্তাহান্তটা শাহরুখ-পুত্র আরিয়ানকে থাকতে হবে আর্থার রোড জেলে।

২ অক্টোবর মুম্বইয়ে, কর্ডেলিয়া নামের বিলাসবহূল ক্রুজ শিপে রেভ পার্টি চলাকালীন অভিযান চালায় NCB। গ্রেফতার করা হয়, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা-সহ ৮ জনকে।  

সেরা শিরোনাম

Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget