এক্সপ্লোর

Arbaz Merchant Release: জামিনে মুক্তি, আরিয়ানের একদিন পর বাড়ি ফিরলেন মাদককাণ্ডে অভিযুক্ত আরবাজ মার্চেন্ট

Arbaz Merchant Release: আরিয়ান খানের জামিনের ঠিক একদিন পর জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন মাদককাণ্ডে অপর অভিযুক্ত আরবাজ মার্চেন্ট। ক্রুজ কর্ডেলিয়ার পার্টিতে এদিন আরিয়ানের সঙ্গে উপস্থিত ছিলেন তিনিও।

মুম্বই: আরিয়ান খানের জামিনের ঠিক একদিন পর জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন মাদককাণ্ডে অপর অভিযুক্ত আরবাজ মার্চেন্ট। ক্রুজ কর্ডেলিয়ার পার্টিতে এদিন আরিয়ানের সঙ্গে উপস্থিত ছিলেন তিনিও। আরিয়ান খান, আরবাজ শেঠ মার্চেন্ট ও মুনমুন ধামেচাকে গ্রেফতার করা হয়েছিল।

মাদককাণ্ডে গ্রেফতারির ২৫ দিন পর, বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট থেকে জামিন পান শাহরুখ খানের ছেলে আরিয়ান। এদিনই জামিন মঞ্জুর হয় আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচারও। তবে জামিন পেলেও বৃহস্পতিবার বাড়ি ফেরা হয়নি আরিয়ানের। শুক্রবার শাহরুখ ভক্তরা তাকিয়ে ছিলেন আর্থার রোড জেলের মেগা-রিলিজের দিকে। কিন্তু, দিনের শেষে তা আর হয়নি। মাদক-মামলায় জামিন পেলেও, শুক্রবার জেল থেকে ছাড়া পাননি আরিয়ান খান। শুক্রবার সন্ধে ছ’টা নাগাদ আইনি প্রক্রিয়া সেরে সেশনস কোর্ট  থেকে বেরোন জুহি চাওলা। শনিবার সকালে মন্নতে ফিরছেন শাহরুখ-পুত্র। জামিনের শর্ত অনুযায়ী, প্রতি শুক্রবার তাঁকে NCB--র কাছে হাজিরা দিতে হবে। জমা রাখতে হবে পাসপোর্ট। বিচারপতির নির্দেশ ছাড়া বিদেশে যেতে পারবেন না আরিয়ান।

২ অক্টোবর, মুম্বইয়ে ক্রুজ পার্টিতে মাদককাণ্ডে আটক করা হয় আরিয়ানকে।  ৭ অক্টোবর আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায় আদালত। ৮ অক্টোবর কিলা কোর্টে আরিয়ানের জামিনের আর্জি খারিজ হয়ে যায়। আইনজীবীরা জামিনের আর্জি জানিয়ে দায়রা আদালতে গেলে, ২০ অক্টোবর সেখানেও আবেদন খারিজ হয়ে যায়। ২১ অক্টোবর আরিয়ানের জেল হেফাজতের মেয়াদ ৩০ অক্টোবর অবধি বাড়ায় আদালত।

বাড়ি ফিরেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের ডিপি বা প্রোফাইল পিকচার মুছে দিয়েছেন আরিয়ান খান। মুছে দিয়েছেন তাঁর পুরনো ছবির সমস্ত কমেন্টও। গত ২৮ দিন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন না আরিয়ান। এই সময়ে তাঁর সোশ্যাল মিডিয়া ভরে উঠেছিল বিভিন্ন কটাক্ষ ও কুরুচিকর মন্তব্যে। অনেকেই আরিয়ানের প্রোফাইলে বাবা শাহরুখ খানকে নিয়েও মন্তব্য করেছিলেন সেই সমস্ত মন্তব্যই সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিয়েছেন আরিয়ান। তবে নতুন করে কোনও পোস্ট করেননি তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget