এক্সপ্লোর

Asha Bhosle Birthday: নামকরা সঙ্গীতশিল্পীরা কাজ বাতিল করলে ডাক পড়ত আশার, জন্মদিনে অজানা কিংবদন্তির সুর-সফর

Singer Asha Bhosle Birthday: ফুলে মোড়া ছিল না আশার যাত্রা। সঙ্গীতের আকাশে তখন গীতা দত্ত, লতা মঙ্গেশকরের মতো তারকারা ঝলমল করছেন

কলকাতা: প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন বাবা। কিন্তু, কন্ঠস্বর ও জীবন, কোনোটাই পরিপূর্ণত পায়নি যখন, জীবন থেকে বাবা শব্দটাই মুছে গিয়েছিল তাঁর। যিনি আজও সঙ্গীতের জগতে কিংবদন্তি.. তিনিই প্রথম সঙ্গীতকে বেছে নিয়েছিলেন, সখ নয়, কেবলমাত্র সংসার চালানোর তাগিদে! 'চলা চলা নভ বালা' গানটি থেকে শুরু করে সঙ্গীত দুনিয়ার নক্ষত্র হয়ে ওঠা.. তাঁর সফরটা ছিল রূপকথার মতোই। আজ সেই নক্ষত্রের জন্মদিন। আজ আশা ভোঁসলে (Asha Bhosle)-র জন্মদিন। 

তাঁর জন্ম হয়েছিল সে পরিবারে, আগে থেকেই সেই পরিবারের যোগসূত্র বাঁধা সুরের সঙ্গে। মহারাষ্ট্রের মঙ্গেশকর পরিবারের সুর সফর শুরু হয়েছিল আগেই। দীননাথ মঙ্গেশকরের হাত ধরে। তিনি ছিলেন একজন মারাঠি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। কিন্তু বেশিদিন সেই বাবার সান্নিধ্য পাননি তিনি। যে বয়সে তাঁর বাবার কাছে গানের তালিম নেওযার কথা ছিল, সেই বয়সেই বাবাকে হারান তিনি। তখনও কন্ঠস্বরও পরিপূর্ণতা পায়নি তাঁর, হারমোনিয়াম ধরার জন্যও যখন যথেষ্ট বড় নন তিনি, সেই বয়স থেকে পরিবারের মাথার ওপর থেকে ছাদ সরে যায়। 

বাবা চলে যাওয়ায় মহারাষ্টের পাট চুকিয়ে ফেলে পরিবার। দুই বোন ও মা পুণে থেকে প্রথমে আসেন কোলাপুর ও অবশেষে মুম্বইতে। তখনও সঙ্গীতের প্রতি ভালোবাসা বোঝেননি, পরিবারকে আর্থিক সাহায্য় করতেই গানকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন দুই বোন। প্রথম একটি মারাঠি ছবিতে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন। 'মাঝা বল' ছবির 'চলা চলা নভ বালা' গানটি দিয়েই তথাকথিত রূপোলি পর্দার জগতে প্রবেশ আশার। দিদি ততদিনে খ্যাতি অর্জন করেছেন যথেষ্ট। 'চুনরিয়া' ছবিতে 'সাওন আয়া' গানটি গেয়ে বলিউডে পা রাখেন আশা। 'রাত কি রানি' ছবিতে প্রথম হিন্দি গান এককভাবে গান আশা। তবে এই গান তাঁকে পরিচিতি দিতে পারেনি। ইতিমধ্যেই, ব্যক্তিগত জীবনে বড় পদক্ষেপ নেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে বাড়ির অমতে বিবাহ করেন আশা।

কিন্তু ফুলে মোড়া ছিল না আশার যাত্রা। সঙ্গীতের আকাশে তখন গীতা দত্ত, লতা মঙ্গেশকরের মতো তারকারা ঝলমল করছেন। তাঁরা যে যে কাজ বাতিল করে দিতেন, সেই গানগুলি গাওয়ার জন্য ডাক পড়ত আশার। অথবা ছবির বাজেট কম হলে সেখানে কাজ পেতেন আশা। নায়িকা নয় বরং খলনায়িকার গলাতেই গান গাওয়ার জন্য ডাক পড়ত তাঁরা। 

আশা এই সময় একের পর এক লো বাজেট ছবিতে গান গান, কিন্তু তাঁর বেশিরভাগ গানই তাঁকে জনপ্রিয়তা এনে দিতে পারেনি। ১৯৫২ সালে 'সঙদিল' ছবিতে গান গেয়ে ফের সবার নজরে আসেন আশা। এরপর তাঁকে 'পরিণীতা' ছবিতে কাজের সুযোগ দেন বিমল রায়। এরপর রাজ কপূরের ছবি (Raj Kapoor) 'নহ্নে মুন্নে বচ্চে' ছবিতে গান গান আশা। মহম্মদ রফির সঙ্গে 'ভূত পুলিশ' কাজ করেন আশা।  এরপর চড়াই উৎরাই পার হয়েই এগিয়েছে তাঁর সঙ্গীত জীবন। ব্যক্তিগত জীবনেও ঝড় এসেছে আশার। ১৯৬০ সালে বিবাহবিচ্ছেদ হয় আশার। ১৯৮০ সালে রাহুল দেব বর্মণের (RD Barman) সঙ্গে ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হন আশা। 

আরও পড়ুন: Sandipta Sen: পায়ে পায়ে ১৫, 'দুর্গা'-র জন্মদিনে অভিনয় সফর ঘুরে দেখলেন সন্দীপ্তা

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget