এক্সপ্লোর

Ranveer Singh: যে সংস্থা 'ব্যান' করতে বলেছিল রণবীর সিংহকে, তাঁদের মুখেই এবার 'ধুরন্ধর' স্তুতি!

Ashoke Pandit on Ranveer Singh: বক্স অফিসের ব্যবসায় অক্সিজেন জুগিয়েছে রণবীরের 'ধুরন্ধর' আর 'ধুরন্ধর পার্ট টু'

কলকাতা: আদিত্য ধর (Aditya Dhar) হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অক্সিজেন! কার মন্তব্যে শোরগোল সিনে-টাউনে? রণবীর সিংয়ের (Ranveer Singh) বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ দিয়েছিল যে সংগঠন, সেই সংগঠনের চিফ অ্যাডভাইজারের মুখেই
এবার ধুরন্ধর (Dhurandhar) স্তুতি! রণবীর আর আদিত্য ধরের প্রশংসায় পঞ্চমুখ অশোক পণ্ডিত? এই খবরেই সিনে-ইন্ডাস্ট্রি এখন সরগরম।

ফারহান আখতারের (Farhan Akhtar) 'ডন থ্রি' (Don 3) ছেড়ে রণবীরের বেরিয়ে যাওয়া নিয়ে বিতর্ক তৈরি হতেই তাঁর বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ দিয়েছিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। রণবীর সিং পাল্টা আইনি নোটিস পাঠানোর পরই অসহযোগিতার নির্দেশ তুলে নিতে বাধ্য হয় সংগঠনটি। সিনে-ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞদের মতে, অসহযোগিতার নির্দেশের পিছনে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রভাবশালী লবির চাপ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আদিত্য ধর আর রণবীর সিংহ দুজনেই যেহেতু কোনও লবিতে নেই, তাই ধুরন্ধরের সাফল্যে ঈর্ষার মেঘ ঘনিয়েছে বার বার ব্যর্থতার মুখ দেখা প্রভাবশালীদের মনে। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর চিফ অ্যাডভাইজার
অশোক পণ্ডিত এবার প্রকাশ্যেই স্বীকার করলেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রাণ ফিরিয়েছেন আদিত্য ধর। তার জন্যই ইন্ডাস্ট্রি আবার জেগে উঠেছে।

বক্স অফিসের ব্যবসায় অক্সিজেন জুগিয়েছে রণবীরের 'ধুরন্ধর' আর 'ধুরন্ধর পার্ট টু' (Dhurandhar Part 2)। তবে এর পাশাপাশি তিনি এও বলেছেন যে, 'ধুরন্ধর'-এর সাফল্যের আলোর সঙ্গে 'ডন থ্রি' ইস্যুকে মিশিয়ে ফেললে হবে না। সূত্রের খবর, ডন থ্রি নিয়ে সমস্যা তৈরি হওয়ার কারণে ফারহান আখতার এই মুহূর্তে ছবিটি নিয়ে এগোতে চাইছেন না। ডন থ্রি-র পরিবর্তে তিনি আরডি বর্মণের বায়োপিক বানাবেন বলে ভাবছেন। বিষয়টি নিয়ে ফারহান নীরজ পাণ্ডের সঙ্গে নাকি কথাবার্তাও বলছেন। ফারহান কবে তাঁর আগামী ছবির আনুষ্ঠানিক ঘোষণা করবেন, সেটাই এখন দেখার। 

প্রসঙ্গত, এর আগে, রণবীরের বিষয়টা নিয়ে অবশ্য ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে। তাঁরা রণবীরকে মোটেই 'ব্যান' করেননি। তাঁরা চান না কোনো অভিনেতাই কাজ না করে বসে থাকুন। তবে পাশাপাশি ফেডারেশনের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে, রণবীর সরে যেতে ফারহানের যে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা সত্যি।

আরও পড়ুন: Neel-Trina: শুভেচ্ছা নেই, পোস্ট নেই নীলের জন্মদিনে! কিন্তু তৃণা বলছেন, 'এমন একজন নারী হতে চেয়েছিলাম..'

 

Advertisement

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
Advertisement

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget