এক্সপ্লোর

Ask SRK: 'স্ত্রীয়ের তোমার প্রতি আগ্রহ থাকা বেশি জরুরি', ফের অনুরাগীর প্রশ্নের মজার উত্তর কিং খানের

Shah Rukh Khan: 'ডাঙ্কি' এই বছরে শাহরুখের তৃতীয় ছবি। এবং ওই একই মাসে মুক্তি পাবে তাঁর মেয়ে সুহানা খানের প্রথম ছবি 'দ্য আর্চিস'। জোয়া আখতারের পরিচালনায় ডেবিউ করবেন সুহানা, নেটফ্লিক্সে।

মুম্বই: আর কিছু দিনের অপেক্ষা। ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বছরে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত তৃতীয় ছবি 'ডাঙ্কি' (Dunki)। রাজকুমার হিরানির (Rajkumar Hirani) সঙ্গে এই প্রথম জুটি বেঁধে কাজ কিং খানের। শাহরুখের একটি অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় প্রচার পন্থা হচ্ছে এক্স হ্যান্ডলে (পূর্ববর্তী ট্যুইটার) 'আস্ক এসআরকে' (Ask SRK) পর্ব। শনিবার সকালে, ফের অনুরাগীদের সঙ্গে মাতলেন প্রশ্নোত্তর পর্ব। অনুরাগীদের মজার প্রশ্ন, আর তাঁর বুদ্ধিদীপ্ত উত্তরে মনজয় করলেন ফের। তেমনই একটি প্রশ্নের উত্তর বাড়ির বউকে নিয়ে কী বললেন কিং খান? 

অনুরাগীর প্রশ্নে মজার উত্তর কিং খানের

শনিবার 'ডাঙ্কি' স্পেশাল 'আস্ক এসআরকে' পর্বে এক ফ্যান অভিনেতাকে বলেন, 'ডাঙ্কির জন্য কিছু 'অনুৎসাহিত' মানুষকে কীভাবে রাজি করাব? ট্রেলারও আনছেন না আপনি এখনও, বউও এখনও আগ্রহ দেখাচ্ছে না।' স্ত্রীয়ের উৎসাহ নিয়ে বিশেষ 'ঝামেলা' না বাড়ানোই কিং খানের উপদেশ। অকপট শাহরুখের উত্তর, 'কোনও ব্যাপার না, বউই তো। ফিল্ম দেখতে আগ্রহী নয় কোনও ব্যাপার নয়। স্ত্রী তোমার প্রতি আগ্রহ থাকা বেশি জরুরি। হা হা।' অভিনেতার 'আস্ক এসআরকে' পর্বে কোনও না কোনও অনুরাগী স্ত্রীকে নিয়ে প্রশ্ন বা আবদার করবেনই। আর প্রত্যেক ক্ষেত্রেই মজার বুদ্ধিদীপ্ত উত্তর দিতে দেখা যায় কিং খানকে।  

 

এর আগে 'জওয়ান' ছবির মুক্তির আগে এক 'আস্ক এসআরকে' পর্বে, এক অনুরাগী বলেছিলেন, 'স্যার, বউয়ের সঙ্গে প্ল্যান করেছি জওয়ান দেখতে যাব বলে, কিন্তু প্রত্যেকবার ও দেরি করিয়ে দেয়। পাঠানের সময়েও দেরি করিয়েছিল... কিছু টিপস দিন যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারি জওয়ান দেখতে।' এর উত্তরেও মজা করে কিং খান লেখেন, 'আচ্ছা বন্ধুরা, আর বউ-ঘটিত সমস্যা সংক্রান্ত কোনও প্রশ্ন না। প্লিজ! আমার দ্বারা আমার বউই সামলানো যাচ্ছে না আর তোমরা তোমাদের সমস্যাও আমার ওপর চাপিয়ে দিচ্ছ। প্রত্যেক স্ত্রীয়েরা, দয়া করে কোনও স্ট্রেস ছাড়াই জওয়ান দেখতে যান।'

আরও পড়ুন: Pushpa 2: ফের পিছিয়ে গেল শ্যুটিং, অসুস্থ অল্লু অর্জুন, কী হয়েছে পর্দার 'পুষ্পা'র?

প্রসঙ্গত, 'ডাঙ্কি' এই বছরে শাহরুখের তৃতীয় ছবি। এবং ওই একই মাসে মুক্তি পাবে তাঁর মেয়ে সুহানা খানের প্রথম ছবি 'দ্য আর্চিস'। জোয়া আখতারের পরিচালনায় ডেবিউ করবেন সুহানা, নেটফ্লিক্সে। একে অপরের কাজে পাশে থাকেন বাবা-মেয়ে। এক অনুরাগীর উত্তরে অভিনেতা বলেন, 'সুহানা 'ডাঙ্কি' ভালবাসে, আমি 'আর্চিস' ভালবাসি। আমাদের দুজনের মধ্যে আমি মনে করি আমরা ঠিকই আছি।' রাজকুমার হিরানির সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতাও জানান। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget