এক্সপ্লোর

Pushpa 2: ফের পিছিয়ে গেল শ্যুটিং, অসুস্থ অল্লু অর্জুন, কী হয়েছে পর্দার 'পুষ্পা'র?

Allu Arjun Health: বহুপ্রতীক্ষিত সিক্যুয়েল ছবিগুলির অন্যতম সুকুমার পরিচালিত অল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা: দ্য রুল'। কিছুদিন আগেই হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ছবির নতুন শ্যুটিং শিডিউল শুরু হয়েছে।

নয়াদিল্লি: দর্শক অপেক্ষায় বহু দিন ধরে। কবে ফের প্রেক্ষাগৃহে হাজির হবেন পুষ্পা (Pushpa)? জোরকদমে চলছিল সুকুমার (Sukumar) পরিচালিত অল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত 'পুষ্পা: দ্য রুল' (Pushpa: The Rule)। কিন্তু ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে স্থগিত করা হয়েছে ছবির শ্যুটিং। তার বদলে নতুন শিডিউল দেওয়া হয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। কিন্তু কেন? কী হল হঠাৎ?

ফের পিছিয়ে গেল 'পুষ্পা ২' ছবির শ্যুটিং, কেন?

বহুপ্রতীক্ষিত সিক্যুয়েল ছবিগুলির অন্যতম সুকুমার পরিচালিত অল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিল অভিনীত 'পুষ্পা: দ্য রুল'। কিছুদিন আগেই হায়দরাবাদের বিখ্যাত 'রামোজি ফিল্ম সিটি'তে (Ramoji Film City) ছবির নতুন শ্যুটিং শিডিউল শুরু হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং সারার কথা সেখানে। তবে সূত্রের খবর, সেই শ্যুটিং শিডিউল পিছিয়ে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে রাখা হয়েছে। 

সূত্রের খবর, শ্যুটিংয়ের সময় প্রবল পরিমাণে পিঠের ব্যথায় কাবু হয়েছেন পর্দার পুষ্পা অর্থাৎ অল্লু অর্জুন। অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়েই এই সমস্যা হয়েছে তাঁর। যদিও তিনি সেভাবেই শ্যুটিং চালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু পরিচালক সুকুমার সিদ্ধান্ত নিয়েছেন বিরতি নেওয়ার যাতে অল্লু অর্জুনের স্বাস্থ্যে কোনও গুরুতর প্রভাব না পড়ে। (Allu Arjun Health Update)

গত ১১ সেপ্টেম্বর নির্মাতাদের তরফে ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। ২০২১ সালে মুক্তি পায় 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise)। এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার (National Award) পান অল্লু অর্জুন। সেরা সঙ্গীত পরিচালকের জাতীয় পুরস্কারও পৌঁছয় এই ছবির ঝুলিতে। প্রথম ছবির শেষ ভাগেই ঘোষণা করা হয় দ্বিতীয় ভাগের কথা। তবে সেই ছবির কাজ পিছিয়ে যায় বারবার। অবশেষে ঘোষণা করা হয় আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ১৫ অগাস্ট, মুক্তি পাবে 'পুষ্পা ২'। প্রযোজনা সংস্থা 'মৈত্রী মুভি মেকার্স'র (Mythri Movie Makers) তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয় 'পুষ্পা ২' ছবির মুক্তির তারিখ। সুকুমার পরিচালিত এই ছবিতে অভিনেতা ফাহাদ ফাসিলকে তাঁর পূর্ববর্তী চরিত্রেই ফিরতে দেখা যাবে। এস পি ভওয়ার সিংহ শেখাওযাতের চরিত্রে অভিনয় করবেন তিনি, এছাড়া রশ্মিকা মান্দানাও ফিরবেন তাঁর মল্লেটি শ্রীভল্লীর চরিত্রে। পুষ্পার গল্প মূলত ১৯৯০-এর প্রেক্ষাপটে তৈরি। লাল চন্দনকাঠের চোরা ব্যবসার মাফিয়ার গল্প মূলত এই ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget