এক্সপ্লোর

Ayesha Takia: ওজন বেড়েছে, বদলে গিয়েছে মুখের আদল! আয়িশা টাকিয়াকে চেনাই দায়!

Ayesha Takia's Photo goes Viral: বিজ্ঞাপন থেকে সরাসরি বলিউডে পা রেখেছিলেন আয়েশা। অনেকেই মনে করেছিলেন, বলিউডের ছটফটে, সুন্দরী এই নায়িকা বেশ লম্বা দৌড়ের ঘোড়া

কলকাতা: তাঁর প্লাস্টিক সার্জারি বারে বারে এসে চর্চায়, কটাক্ষের মুখেও পড়েছেন এই বলিউড নায়িকা। তবে সদ্য, বিমানবন্দরে ক্যামেরাবন্দি হতেই নতুন করে চর্চা শুরু হয়েছে তাঁর চেহারার বদল নিয়ে। এতটাই বদল যে চেনাই যাচ্ছে না একসময়ের জনপ্রিয় এই বলিউড অভিনেত্রীকে। তিনি আয়েশা টাকিয়া (Ayesha Takia)। 

বিজ্ঞাপন থেকে সরাসরি বলিউডে পা রেখেছিলেন আয়েশা। অভয় দেওলের বিপরীতে ‘সোচা না থা’-তে তাঁর অভিনয় নজর কেড়েছিল। অনেকেই মনে করেছিলেন, বলিউডের ছটফটে, সুন্দরী এই নায়িকা বেশ লম্বা দৌড়ের ঘোড়া। এরপরেও অবশ্য একাধিক কাজে বেশ নজর কেড়েছিলেন আয়েশা। এরমধ্যে অন্যতম ছিল 'ডোর' বা 'ওয়ান্টেড'-এর মতো সফল ছবি। কিন্তু এরপরে, ধীরে ধীরে হারিয়ে যান আয়েশা। একাধিক ছবি করলেও, তার কোনোটাই দাগ কাটতে পারেনি বক্সঅফিসে। বলিউড থেকে কার্যত সরেই যান আয়েশা। 

ইতিমধ্যেই বিবাহবন্ধনে বাঁধা পড়েন আয়েশা। রাজনীতিবিদ আবু আজ়মির ছেলে ফারহান আজ়মির সঙ্গে গুছিয়ে সংসারও করছেন তিনি। তবে বলিউডের ইঁদুর দৌড়ের থেকে সরে যান অভিনেত্রী, জায়গা করতে পারেননি আর। তবে ২০০৯ সালে তিনি চর্চায় আসেন তাঁর চেহারার বদল নিয়ে। অনেকেই বলেন, প্লাস্টিক সার্জারি করে তিনি তাঁর চেহারার আমূল পরিবর্তন করে ফেলেছেন। ঠোঁট থেকে শুরু করে গাল... সবেতেই আমূল বদল। তবে প্লাস্টিক সার্জারির কথা মোটেই স্বীকার করেননি আমিশা। 

আর সদ্য, বিমানবন্দরে প্রকাশ্যে আসা তাঁর ছবি দেখেই বোঝা যায়, বেশ কিছুটা ওজন বেড়েছে তাঁর। বদলে গিয়েছে মুখের আদলও। এই ছবিতে আয়েশার পাশে ছিলেন তাঁর ছেলে। এই ছবি প্রকাশ্যে আসতেই চূড়ান্ত কটাক্ষের স্বীকার হল অভিনেত্রী। অনেকেই তাঁর আগের চেহারার সঙ্গে তাঁর তুলনা করে লেখেন, আয়েশার আগের চেহারাই ভাল ছিল। আরোপিত এই সৌন্দর্য্য মোটেই ভাল লাগছে না।

কটাক্ষের মুখে পড়ে, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন আয়েশা। কারও নাম না নিয়ে, তিনি যেন জবাব দিয়ে দিয়েছেন তাঁকে নিয়ে হওয়া সমস্ত কটাক্ষের। আয়েশা লেখেন, ‘মানুষ কীভাবে তোমাকে দেখবে সেটা তোমার হাতে নেই। তুমি যাই করো না কেন, সেটা বিচার হবে আরেকজন মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে। হয়ত তার সঙ্গে তোমার সেভাবে কোনও সম্পর্কও নেই। শুধু তুমি তোমার কাজ করে যাও মন দিয়ে।’

 

আরও পড়ুন: Debosree-Sourav Exclusive: মুখে কালি মেখে ৪ ঘণ্টা শ্যুটিং, রোজ 'কেমিস্ট্রি' মুখস্থ করা.. গল্পে দেবশ্রী-সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Aasha Singh Jaiswal: প্রথম মহিলা অনুকরণ শিল্পী, জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনয়েও! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী
প্রথম মহিলা অনুকরণ শিল্পী, জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনয়েও! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget