এক্সপ্লোর

প্রিয়ঙ্কার বিয়েতে আতসবাজির রোশনাই নিয়ে বিতর্ক, প্রশ্ন তুললেন রামদেবও, ঘোড়া ও হাতির ব্যবহার নিয়ে সমালোচনায় পেটা

নয়াদিল্লি: রাজস্থানের জোধপুরে মহা ধূমধামে প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ে শেষ হতে না হতেই বিয়ের অনুষ্ঠান নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। বিয়ের অনুষ্ঠানে ঘোড়া ও হাতির মতো পশুর ব্যবহার এবং আতসবাজির রোশনাই নিয়ে সমালোচনার মুখে পড়েছেন প্রিয়ঙ্কা। যোগগুরু বাবা রামদেব প্রিয়ঙ্কার বিয়েতে আতসবাজির ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর প্রশ্ন, প্রিয়ঙ্কা যেখানে বিজ্ঞাপনে আতসবাজির ব্যবহার না করার আর্জি জানান, সেখানে তাঁর বিয়েতে এত আতসবাজির ব্যবহার করা হল কেন। রামদেব বলেছেন, কথায় ও কাজে ফারাক থাকা উচিত নয়। উল্লেখ্য, প্রিয়ঙ্কার বিয়েতে আতসবাজির রোশনাই দেখা গিয়েছে। এর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু প্রিয়ঙ্কাকে আতসবাজির ব্যবহারে রাশ টানার জন্য মানুষের কাছে আর্জি জানাতে দেখা গিয়েছে। তাই তাঁর বিয়েতে আতসবাজির এই ব্যবহার অনেকেই মেনে নিতে পারছেন না। দীপাবলির সময়ে প্রিয়ঙ্কার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে প্রিয়ঙ্কাকে বলতে শোনা গিয়েছে যে, আলোর এই উত্সব মিষ্টি ও ভালোবাসা বিনিময়ের মধ্যে উদযাপন করুন। কারণ, আতসবাজির ব্যবহারের কারণে যে ধোঁয়া হয়, তাতে শ্বাসকষ্টের সমস্যা যাঁরা ভোগেন, তাঁদের ওপর এর খুব খারাপ প্রভাব পড়ে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, জোধপুরে যে আতসবাজি পোড়ানো হয়েছে, তার থেকে কি অক্সিজেন বেরিয়েছে। অন্যদিকে, পিপলস ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস (পেটা) বিয়ের অনুষ্ঠানে হাতি ও ঘোড়ার ব্যবহার নিয়ে নবদম্পতি প্রিয়ঙ্কা ও নিকের সমালোচনা করেছে।

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী

ভিডিও

Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget