এক্সপ্লোর

R Madhavan: তামিলনাড়ুতে অনুর্বর জমিকে ফলনশীল করে তুললেন অভিনেতা মাধবন

The actor loves greenery. | প্রকৃতির সঙ্গে মিশে যেতে বরাবর ভালবাসেন মাধবন।

চেন্নাই: দক্ষিণী সুপারস্টার আর মাধবনের প্রকৃতিপ্রেম তাঁর অনুরাগীদের অজানা হয়। সম্প্রতি মুম্বইয়ের ছাদে টেরেস গার্ডেনের ছবি দিয়েছিলেন তিনি। এবার তামিলনাড়ুর একটি গ্রামে অনুর্বর অবস্থায় পড়ে থাকা জমিকে ফলনশীল করে তুলেছেন। সেখানে এখন চারদিকে তাকালেই দেখা যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। সকাল হলেই শোনা যায় পাখির গুঞ্জন। প্রকৃতির সঙ্গে মিশে যেতে বরাবর ভালবাসেন মাধবন। সময় পেলেই গাছেদের সঙ্গে সময় কাটান। সবুজের মাঝে হারিয়ে যান। চলতি বছরের শুরুতেই তিনি খোঁজ পান, তামিলনাড়ুর একটি গ্রামে বেশ খানিকটা জমি পড়ে রয়েছে। তখনই তিনি এবং তাঁর দাদা সুবায়গন মিলে ওই অনুর্বর জমিকে সবুজে মুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কাজটা শুরু করেছিলেন বছরের গোড়ায়। লকডাউন হওয়ায় আরও সুবিধা হয়েছিল এই অভিনেতার। হাতে বাড়তি সময় পাওয়ায় তাকে কাজে লাগিয়েছেন ওই অনুর্বর জমিকে ফলনশীল করে তুলতে। মাধবনের কথায়, ‘জায়গাটা এমন সবুজে ভরে উঠেছে দেখে খুব ভাল লাগছে। সঠিক ভাবে জমি তৈরি করা থেকে শুরু করে ঠিক মাছ নির্বাচন করে জলে ছাড়া ---প্রতিটি পদক্ষেপেই কত কী শেখার। সবটাই অমূল্য। এটা আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। খুব আনন্দ হচ্ছে। অনুর্বর অবস্থায় পড়ে থাকা জমি ফের সবুজে ভরে গিয়েছে দেখে অসম্ভব তৃপ্তি হচ্ছে। ভারত সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’ গাছ, প্রকৃতি নিয়ে থাকতে যে তিনি ভালবাসেন, লকডাউনে তার প্রমাণ পেয়েছিলেন তাঁর ফ্যানেরা। মুম্বইয়ের ফ্ল্যাটে ছাদবাগানের ছবি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে ছাদের বাগানে ফলের ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছিলেন এমন বাগান করতে পেরে তিনি রীতিমতো খুশি। দক্ষিণী সুপারস্টারের বলিউডেও জনপ্রিয়তা কম নয়। ২০১৮ সালে তাঁকে ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিল। সম্প্রতি বিজ্ঞানী নাম্বি নারায়ণের বায়োপিকের শ্যুটিং শেষ করলেন তিনি। নাম্বি নারায়ণ ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রে কর্মরত ছিলেন। তবে গাছই এখন এই অভিনেতার ধ্যান-জ্ঞান।

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget