এক্সপ্লোর

করোনা আক্রান্ত অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট মেয়ের

সুরজিৎ বন্দ্যোপাধ্যায় টেলি সিরিয়াল ও নাটকের জনপ্রিয় মুখ। একই সঙ্গে করোনা আক্রান্ত তাঁর মেয়ে ও স্ত্রীও।

কলকাতা: করোনা আক্রান্ত কোয়েল মল্লিক। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন তিনি। করোনায় আক্রান্ত হন অভিনেত্রী র‌্যাচেল হোয়াইটও। টলিপাড়ায় করোনা হানার আরও এক খবর মিলল সোমবার। কোভিড-১৯ আক্রান্ত অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিস্তারিত জানালেন তাঁর মেয়েই। সুরজিৎ বন্দ্যোপাধ্যায় টেলি সিরিয়াল ও নাটকের জনপ্রিয় মুখ। একই সঙ্গে করোনা আক্রান্ত তাঁর মেয়ে ও স্ত্রীও। সম্প্রতি জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করছিলেন তিনি। লকডাউনের পরও শ্যুটিংয়ের কাজে যোগ দিয়েছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতার মেয়ে দেবপ্রিয়া বন্দ্যোপাধ্যায় লেখেন, 'এটা ফেসবুকে লেখার বিষয় নয় জানি। তবুও বিষয়টির গুরুত্ব রয়েছে বলে জানিয়ে রাখা। কারণ গোপন করাটা অশিক্ষিতের লক্ষণ।'
তিনি জানান, তিন মাস ধরে গৃহবন্দিই ছিলেন। তবু তাঁদের পরিবারে কীভাবে করোনার থাবা পড়ল, আশ্চর্য তাঁরা। দেবপ্রিয়া পোস্টে জানান, তাঁর মায়ের কিছুদিন আগে জ্বর আসে। ঠিক তার পর পরই সুরজিতের গলা ব্যথা শুরু হয়। তখনই দেরি না করে কোভিড টেস্ট করান তাঁরা। তারপর রিপোর্ট পজিটিভ আসে। তিনি আরও লেখেন, আর্থিক টানাপোড়েন চলছিল পরিবারে। তাই শ্যুটিংয়ে যোগ দেওয়া ছাড়া উপায় ছিল না সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তা সত্ত্বেও কীভাবে সংক্রমণ হল চিন্তিত তাঁরা। কী করছেন এখন? দেবপ্রিয়া লিখেছেন, 'এখন স্বাস্থ্য দপ্তরের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছু করনীয় নেই। আপাতত কমপ্লিটলি আইসোলেটেড রয়েছি। যে ঘরে আছি সেই ঘরটা থেকে এক পা বাইরে রাখার প্রশ্নই উঠছে না।' তিনি জানিয়েছেন, এখনও কারও শ্বাসকষ্ট দেখা যায় নি | কিন্তু কারও হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে কি হবে, তা নিয়ে চিন্তার ভাঁজ সুরজিতের পরিবারের কপালে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget