এক্সপ্লোর

Srilekha Mitra: ফেসবুক লাইভে এসে ফুঁপিয়ে কাঁদলেন শ্রীলেখা, কেন?

শুক্রবার ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন শ্রীলেখা মিত্র। জানালেন, তাঁর সন্তানসম এক সারমেয়কে নিয়ে আবাসনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে তাঁর শুধু অশান্তি হয়নি। তাঁকে রীতিমতো হেনস্থাও করা হয়েছে।

কলকাতা: মনটা একেবারেই ভালো নেই বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। পুজোর আগেই বাবাকে হারিয়েছেন। আর তাঁর সারমেয় বা কুকুরপ্রেম নতুন কিছু নয়। আবাসনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে তাঁর এই নিয়ে প্রায়শই অশান্তি হয়ে থাকে। ফের একটি কুকুরকে নিয়ে অশান্তি হওয়ায় এবার ফেসবুকে লাইভে এসে মারাত্মকভাবে ভেঙে পড়লেন অভিনেত্রী।

শুক্রবার ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন শ্রীলেখা মিত্র। জানালেন, তাঁর সন্তানসম এক সারমেয়কে নিয়ে আবাসনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে তাঁর শুধু অশান্তি হয়নি। তাঁকে রীতিমতো হেনস্থাও করা হয়েছে। কুকুরকে বিষ খাইয়ে দেবে বলেও হুমকি দিয়েছেন এক বাসিন্দা। এমনটাই ফেসবুক লাইভে জানালেন অভিনেত্রী। 

শ্রীলেখা মিত্র। তিনি বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী। এক সময় কাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের সঙ্গে। এখনও ছবির জন্যই তিনি ডাক পান ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল থেকে। তবুও তাঁকে ঘিরে বিতর্কের শেষ নেই। তিনি যে আবাসনে থাকেন, সেখানেও তাঁকে নিয়ে অশান্তির শেষ নেই। কারণ? তিনি যে আর পাঁচজনের থেকে একটু আলাদা। তিনি মানুষের পাশাপাশি অবলা জীবজন্তুদের কথাও ভাবেন। বিশেষ করে আমাদের চারপাশে থাকা অবলা সারমেয়গুলোর কথা তিনি ভাবেন। যখন আশেপাশের কেউ ওদের মুখে দুমুঠো খাবার তুলে দেয় না, শ্রীলেখা মিত্র দেন। যখন চারপাশে কেউ ওদের চিকিৎসার কথা ভাবে না, শ্রীলেখা মিত্র করান। তিনি নিজের যোগ্যতায় রোজগার করা অর্থ দিয়ে যথাসম্ভব চেষ্টা করেন অবলা কুকুরগুলোর পাশে দাঁড়ানোর। আর এই কাজের জন্যই তাঁকে বারবার বিতর্ক থেকে অশান্তির মধ্যে পড়তে হয়েছে।

এর আগেও শ্রীলেখা মিত্র তাঁর সারমেয়প্রেম নিয়ে কম বিতর্কে জড়াননি। এদিন দু-দুটো ফেসবুক লাইভ করেছেন তিনি। প্রথমটিতে দেখা যাচ্ছে তাঁর আবাসনের নিচে তথাকথিত 'রাস্তার কুকুরদের' নিয়ে তাঁর সঙ্গে তুমুল ঝগড়া হচ্ছে আবাসনের কয়েকজন বাসিন্দাদের। তর্কের সময় প্রচণ্ড উত্তেজিতও হয়ে পড়েন শ্রীলেখা মিত্র। উল্টোদিকের লোকেরাও তাঁর সঙ্গে ঝগড়া করার পাশাপাশি ব্যাঙ্গ-বিদ্রুপ এবং অঙ্গভঙ্গি করে তাঁকে আরও উত্তক্ত করে দেন। লাইভে শোনা যায়, সেই অর্থে 'রাস্তার কুকুর' যাদের পরম যত্নে এবং মমতায় আগলে রাখেন শ্রীলেখা মিত্র, তাঁদের ফের আবাসনের নিচে দেখা গেলে সিকিউরিটি গার্ডকেও জরিমানা করা হবে ৫০০ টাকা। একজন মানুষ যিনি 'কুকুর অন্ত প্রাণ' বনাম বেশ কয়েকজন মানুষ যাঁদের রাস্তার কুকুরে আপত্তি আছে। অনেক অনুভূতির ঝগড়াই যেমন কোনও ঠিক দিশা দেখিয়ে শেষ হয় না, এক্ষেত্রেও তাই। দ্বিতীয় লাইভে তাই দৃশ্যতই ভেঙে পড়েন অভিনেত্রী। শুধু হাউহাউ করে কেঁদেই ফেলেন না, রীতিমতো ফুঁপিয়ে কাঁদতে থাকেন। বোঝা যাচ্ছিল, সেই সময়ে শারীরিক এবং মানসিকভাবে তিনি বিধ্বস্ত। বলেই ফেলেন, 'আর পারছি না। অনেক কষ্ট করে রোজগার করা টাকা দিয়ে এই ফ্ল্যাটটা কিনেছিলাম। খুব ভালোও ছিল। কিন্তু এখানে আর থাকতে পারছি না। যদি কেউ ফ্ল্যাটটা কিনতে চান, তাহলে যেন আমার সঙ্গে যোগাযোগ করেন। যত তাড়াতাড়ি পারি এখান থেকে চলে যেতে চাই।'

সামাজিক মাধ্যমে শ্রীলেখা মিত্রর এই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে। অনেক মানুষই তাঁর পাশে দাঁড়াচ্ছেন। এর আগেও দাঁড়িয়েছিলেন। কিন্তু কিছুতেই সমস্যা মিটছে না তাঁর। সবমিলিয়ে বাবার প্রয়াণ আর নিজের প্রাণের প্রিয় পোষ্যদের প্রতিবেশীদের কাছ থেকে দূর-ছাই পেয়ে খারাপ আছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীরা এই কথাই বলছেন, 'আপনি একটু শান্ত হন। এই মনকষ্ট থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসুন।'

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget