এক্সপ্লোর

Rahul Banerjee Death: রাহুলের মর্মান্তিক মৃত্যুতে বড় সিদ্ধান্ত! আগামীকাল থেকে বন্ধ হচ্ছে 'ভোলে বাবা পার করেগা'-র সম্প্রচার

Bhole Baba Par Garega Telecast Stop: স্টুডিওপাড়ায় জল্পনা ছিল, নতুন গল্প নিয়ে নাকি নতুন করে শ্যুটিং হবে এই ধারাবাহিকের। তবে এক সূত্র জানাচ্ছে, এইরকম কোনও সম্ভাবনাই নেই।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বন্ধ হলো 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিক।
  • মধুচন্দ্রিমা পর্বের শুটিংয়ে তালসারিতে দুর্ঘটনায় প্রয়াত হন অভিনেতা রাহুল।
  • গল্প বদলে নতুন করে শুরু করার জল্পনা ভুল প্রমাণিত।
  • আগামীকাল থেকেই বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিকের সম্প্রচার।

কলকাতা: বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'। এই ধারাবাহিকের আউটডোর শ্যুটিং করতে গিয়েই তালসারিতে গিয়েছিলেন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee)। 'ম্যাজিক মোমেন্টস'-এর প্রযোজনায় এই ধারাবাহিক চলছিল। দ্বিতীয় সিজনের নায়িকার ভূমিকায় ছিলেন শ্বেতা মিশ্র (Sweta Mishra)। নায়কের ভূমিকায় দেখা যাচ্ছিল রাহুলকে। এই ধারাবাহিকের মধুচন্দ্রিমা এপিসোডের শ্যুটিং করতে গিয়েছিল গোটা টিম। আর সেখানেই ঘটে যায় দুর্ঘটনা। অকালে প্রয়াত হন, রাহুল অরুণোদয়। 

সফর শেষ 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের

কানাঘুষোয় শোনা যাচ্ছিল, রাহুল চলে যাওয়ার পরেও, এই ধারাবাহিক চালিয়ে নিয়ে যাওয়া হবে। আগের গল্প বদলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আসবে তৃতীয় সিজন। তবে সূত্রের খবর, এই ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গল্প বদলের জল্পনা একেবারেই ভুয়ো। একটি সূত্র বলছে, রাহুলের মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনার পরে, এই ধারাবাহিককে নতুন গল্পের হাত ধরে আর চালিয়ে যেতে রাজি নয় ওই চ্যানেল। সেই কারণেই এই ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নতুন সিজন নয়, ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত

জানা যাচ্ছে, রাহুলের মৃত্যুর পরেই থমকে গিয়েছিল ধারাবাহিকের শ্যুটিং। তবে স্টুডিওপাড়ায় জল্পনা ছিল, নতুন গল্প নিয়ে নাকি নতুন করে শ্যুটিং হবে এই ধারাবাহিকের। তবে এক সূত্র জানাচ্ছে, এইরকম কোনও সম্ভাবনাই নেই। আগামীকাল থেকেই এই ধারাবাহিকের সম্প্রচার বন্ধ হয়ে যাচ্ছে। তবে এই ধারাবাহিকের স্লটে কোন ধারাবাহিকের সম্প্রচার হবে, সে নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরবর্তীতে চ্যানেলের তরফ থেকে সেই বার্তা দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। 

রাহুলের অকাল-প্রয়াণ

রাহুল আর শ্বেতার সরল সমীকরণ বেশ পছন্দ ছিল দর্শকদের। এই ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছিল, মধুচন্দ্রিমায় গিয়েছেন নায়ক নায়িকা। সেই শ্যুটিং করতেই গোটা টিম গিয়েছিল তালসারিতে। কিন্তু সেখানেই সমুদ্রের পাড়ে শ্যুটিং করতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা। যতটুকু প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা গিয়েছে, প্রথমে জলে পড়ে যান শ্বেতা। তাঁকে বাঁচাতে গিয়ে জলে ঝাঁপ দেন রাহুলও। শ্বেতাকে উদ্ধার করা গেলেও, সঙ্গে সঙ্গে জল থেকে তুলে আনা যায়নি রাহুলকে। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, ১ ঘণ্টারও বেশি সময় ধরে জলে ডুবেছিলেন রাহুল। তাঁর ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে যায়। পাকস্থলীতে ভরে যায় বালি ও নোনা জল। কিন্তু কার গাফিলতিতে অকালে চলে যেতে হল একজন প্রতিভাবান অভিনেতাকে? সেই উত্তর দেবে কে?

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত বাংলার, ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড, কোন ছবি? হিন্দিতে সেরা কারা?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত বাংলার, ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড, কোন ছবি? হিন্দিতে সেরা কারা?
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget