এক্সপ্লোর

Bengali Serial: পর্দার বাইরেও সূর্য-দীপার রসায়ন! জিমে স্বস্তিকার সঙ্গে সেলফিতে মজলেন দিব্যজ্যোতি

Anurager Chowa: পর্দার বাইরেও ছুটি কাটাতে দেখা যায় দিব্যজ্যোতি ও স্বস্তিকাকে। আজ অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় দিব্যজ্যোতির সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছেন।

কলকাতা: ধারাবাহিকের সেট থেকে জিম... সূর্য আর দীপাকে আলাদা করে কার সাধ্য! ধারাবাহিকে যেমন জমজমাট তাঁদের কেমিস্ট্রি, অফ ক্যামেরাতেও নজর কাড়ে তাঁদের বন্ধুত্ব। অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyohyoti Dutta) যে জিম-ফ্রিক, তা জানেন সবাই। আর সেই জিমেই, দিব্যজ্যোতির সঙ্গে ক্যামেরাবন্দি থুড়ি সেলফিবন্দি হলেন পর্দার দীপা ওরফে স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। 

পর্দার বাইরেও ছুটি কাটাতে দেখা যায় দিব্যজ্যোতি ও স্বস্তিকাকে। আজ অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় দিব্যজ্যোতির সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছেন। জিমের পোশাকে দেখা যাচ্ছে দুজনকে। এ ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, 'জিম অবসেজড'। দিব্যজ্যোতি শরীরচর্চার পাশাপাশি, নাচ করতেও পছন্দ করেন। আপাতত ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'-তে নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে দিব্যজ্য়োতিকে। একবার এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে দিব্যজ্যোতি বলেছিলেন, 'ধারাবাহিকের স্টুডিও ঠিক হয়ে যাওয়ার পরে নাকি কাছাকাছি জিম খুঁজেছিলাম'।

প্রসঙ্গত, দর্শকদের ভালবাসার কথা মাথায় রেখে, 'অনুরাগের ছোঁয়া' এখন সপ্তাহে সাত দিনই সম্প্রচারিত হয়। দর্শকদের ভীষণ পছন্দ দীপা আর সূর্যর রসায়ন। আর তাদের পর্দার দুই খুদে মেয়েও বেশ মন কেড়েছে দর্শকদের। এখন টিআরপির তালিকায় একেবারে প্রথমের দিকেই রয়েছে এই ধারাবাহিক । 

'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের কাজ শেষ হলে নতুন পরিকল্পনা রয়েছে দিব্যজ্যোতির। এক সাক্ষাৎকারে এবিপি লাইভকেই একথা জানিয়েছিলেন তিনি। নিজেকে নিয়ে কাজ করতে চান তিনি। অভিনয়ের দিকটিকে নিয়ে আরও ঘষামাজা করতে চান অভিনেতা।

সদ্য নাচের অনুশীলন করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন দিব্যজ্যোতি। বেশ কিছুদিন শরীরচর্চা বন্ধ রাখতে হয়েছিল তাঁকে। তবে পায়ে ব্যথা নিয়েই শ্যুটিং চালিয়ে গিয়েছিলেন তিনি। আবার সুস্থ হয়ে শরীরচর্চা শুরু করেছেন দিব্যজ্যোতি, আর সেখানেই তাঁর সঙ্গী হলেন স্বস্তিকা। 

প্রসঙ্গত, কেবল ধারাবাহিক নয়, এর আগে একাধিক মিউজিক ভিডিওতেও কাজ করে ফেলেছেন দিব্যজ্যোতি। দিতিপ্রিয়া রায়ের সঙ্গে তাঁর মিউজিক ভিডিও বেশ জনপ্রিয়ও হয়েছিল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swastika Ghosh (@swastikaghoshofficial)

 

আরও পড়ুন: Tips to avoid foodborne risks: খাবারের মান নিয়ে চিন্তা? বিপদ এড়াতে ঘরেই নজর কোন কোন দিকে?

আরও পড়ুন: World Food Safety Day 2023: 'নিরাপদ' খাবারেই লুকিয়ে থাকে স্বাস্থ্য, কেন পালন হয় এই দিনটি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget