এক্সপ্লোর

Aasif Sheikh: ‘ভাবি জি ঘর পর হ্যায়’ সিরিয়ালের শ্যুটিংয়ে বিপত্তি, অ্যাকশন দৃশ্যে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেলেন জনপ্রিয় অভিনেতা, ভর্তি করতে হল হাসপাতালে

Bollywood News: বলিউড হোক বা হিন্দি সিরিয়াল, অসিফ অত্যন্ত পরিচিত মুখ।

মুম্বই: শ্যুটিং চলাকালীন হঠাৎ জ্ঞান হারালেন অভিনেতা আসিফ শেখ। অ্যাকশন দৃশ্য চলাকালীন পড়ে গেলেন মাটিতে। সঙ্গে সঙ্গে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। ভিন্ রাজ্যে শ্যুটিং চলাকালীন বিপত্তি বাধে। সেখানকার হাসপাতালেই প্রথমে ভর্তি করা হয় অভিনেতাকে। পরে মুম্বইয়ে স্থানান্তরিত করা হয়। আপাতত চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা। পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। (Aasif Sheikh)

বলিউড হোক বা হিন্দি সিরিয়াল, অসিফ অত্যন্ত পরিচিত মুখ। এই মুহূর্তে জনপ্রিয় সিরিয়াল 'ভাবিজি ঘর পর হ্যায়' সিরিয়ালে বিভূতির চরিত্রে অভিনয় করছেন তিনি, যা অত্যন্ত জনপ্রিয়। জানা গিয়েছে, ওই সিরিয়ালের জন্যই দেহরাদূণে শ্যুটিং করছিলেন আসিফ। অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছিল। আর সেই সময়ই হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান আসিফ। (Bollywood News)

ঠিক কী হয়েছে আসিফের এখনও পর্যন্ত তা পরিষ্কার নয়। জানা গিয়েছে, অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর সেটেই প্রাথমিক চিকিৎসা হয় তাঁর। এর পর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবার মুম্বইয়ে ফিরিয়ে আনা হয়। মায়ানগরীর হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা। সেখানে তাঁর পরিবার এবং কলাকুশলীদের কেউ কেউ পৌঁছেছেন। তবে অভিনেতার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি। 

কিন্তু হঠাৎ এমন ঘটলই বা কেন? এ প্রসঙ্গে একাধিক তত্ত্ব সামনে আসছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গরমে, রোদের মধ্যে একটানা কাজ করছিলেন আসিফ। সেই অবস্থাতেই বিপত্তি ঘটে। সেটে হাজির চিকিৎসক প্রথমে দেখেন তাঁকে। তিনিই হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। উন্নত চিকিৎসা পরিষেবা যাতে পান অভিনেতা, তার জন্যই মুম্বই ফিরিয়ে আনা হয় তাঁকে। 

সুদীর্ঘ অভিনয় জীবনে থিয়েটার, ছবি এবং সিরিয়াল, সব ক্ষেত্রেই চুটিয়ে কাজ করেছেন আসিফ। ১৯৮৮ সালে 'রামা ও রামা' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে নায়ক থেকে পার্শ্বচরিত্র এবং খলনায়কের ভূমিকায় অভিনয় করেন একাধিক ছবিতে। তাঁর কেরিয়ারের উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে 'করণ-অর্জুন', 'মৃত্যুদাতা', 'প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া', 'হাসিনা মান জায়েগি', 'কিসি কা ভাই কিসি কা জান'। তবে টেলিভিশনেই সবচেয়ে বেশি সাফল্য পান অসিফ।  আটের দশকে 'হম লোগ', তার পর 'চন্দ্রকান্ত', 'দিল মিল গয়ে', 'মিলি', 'সিআইডি'-র মতো সিরিয়ালে অভিনয় করেন। তবে ২০১৫ সালে 'ভাবি জি ঘর পর হ্যায়' সাফল্যের শিখরে পৌঁছে দেয় তাঁকে। আজও সমান জনপ্রিয় সিরিয়ালটি। গত ১০ বছর ধরে লাগাতার চলছে। Indian People's Theatre Association-এর সঙ্গেও যুক্ত আসিফ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget