এক্সপ্লোর

Laksh Singh Limbachiya: জাদুর দুনিয়ায় হাজির নয়া হ্যারি পটার, একরত্তি লক্ষ্যের ছবি পোস্ট ভারতী-হর্ষের

Laksh New Photo: লক্ষ্যের এই নতুন ফটোশ্যুটের ছবি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। কারও কারও মতে হগওয়ার্টসের এই বছরের সবচেয়ে মিষ্টি পড়ুয়া লক্ষ্যই। আর এই ছবি পোস্ট করে ছেলে নতুন নামে সম্বোধন করলেন মা।

নয়াদিল্লি: দিন কয়েক আগেই তিনি এসেছেন প্রকাশ্যে। কথা হচ্ছে লক্ষ্য লিম্বাচিয়াকে (Laksh Limbachiya) নিয়ে। ঠিকই ধরেছেন। লাফটার ক্যুইন ভারতী সিংহ (Bharti Singh) ও হর্ষ লিম্বাচিয়ার (Harsh Limbachiya) একরত্তি সন্তান। এবার তাঁর নয়া অবতার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

খুদে 'জাদুকর'

কিছুদিন আগেই খুদের ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ভারতী। এবার একরত্তি লক্ষ্যকে সাজালেন হ্যারি পটারের পোশাকে। 

'গ্রিফেন্ডোর'-এর হলুদ-মেরুন মাফলার-সোয়েটারে জড়িয়ে হ্যারি পটারের চশমা পরে, মাথায় টুপি আর হাতে জাদুকাঠি অর্থাৎ ওয়ান্ড। ঠিক যেন পুঁচকে হ্যারি পটারকেই বিছানায় শুইয়ে রাখা হয়েছে। পটার প্রেমীদের এক ঝলকে মনে পড়ে যেতে 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোজ়ফার্স স্টোন' ছবির প্রথম দিকের সেই দৃশ্য যেখানে একরত্তিকে হ্যারিকে কাঁথায় জড়িয়ে তার মাসির বাড়ির সামনে রেখে যাওয়া হয়। 

লক্ষ্যের এই নতুন ফটোশ্যুটের ছবি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। কারও কারও মতে হগওয়ার্টসের এই বছরের সবচেয়ে মিষ্টি পড়ুয়া লক্ষ্যই। আর এই ছবি পোস্ট করে ছেলে নতুন নামে সম্বোধন করলেন মা। লিখলেন 'লক্ষ্য সিংহ লিম্বাচিয়া পটার'। তবে জাদুকর নিজেই এমন মিষ্টি হলে আর জাদুমন্ত্রের কি বিশেষ প্রয়োজন হবে?

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bharti Singh (@bharti.laughterqueen)

ভারতী-হর্ষের পরিবারে নয়া সদস্য

প্রসঙ্গত, চলতি বছরের ৩ এপ্রিল পুত্র সন্তান জন্মের খবর দেন ভারতী-হর্ষ। পোস্ট করার সঙ্গে সঙ্গে শুভেচ্ছা বার্তায় ভরে যায় তাঁদের পোস্ট। মাত্র ৪০ মিনিটে ১ লক্ষ ছাড়ায় পোস্টে লাইক। মা-বাবাকে শুভেচ্ছা জানান প্রতীক সহেজপাল, অর্জুন বিজলানি, জাসমিন ভাসিন, মাহি ভিজ, নেহা কক্কর থেকে শুরু করে কর্ণ জোহর, মৌনি রায় প্রমুখ।

আরও পড়ুন: Ranbir Kapoor: 'শামশেরা'য় 'কলরিপয়ট্টু' অনুপ্রাণিত বিশেষ অ্যাকশন দৃশ্য শ্যুট করলেন রণবীর

মা হতে চলেছেন ভারতী সিংহ (Bharti Singh)। জানিয়েছিলেন আগেই। মজার ভিডিও করে অনুরাগীদের সুখবর দিয়েছিলেন। শেয়ার করেছেন একাধিক ফটোশ্যুটের (photoshoot) ছবি।

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget