এক্সপ্লোর

Ranbir Kapoor: 'শামশেরা'য় 'কলরিপয়ট্টু' অনুপ্রাণিত বিশেষ অ্যাকশন দৃশ্য শ্যুট করলেন রণবীর

Ranbir Kapoor Update: 'কলরিপয়ট্টু' কেরলের বিশেষ এক মার্শাল আর্ট ফর্ম বা প্রাচীন ভারতীয় যুদ্ধ কৌশল। 'কলরি' কথার অর্থ 'রণক্ষেত্র'। এক্ষেত্রে বিশেষ কিছু কৌশল ব্যবহার করা হয় যুদ্ধক্ষেত্রে।

নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় 'শামশেরা' (Shamshera)। রণবীর কপূরকে (Ranbir Kapoor) এই ছবিতে 'লার্জার দ্যান লাইফ' (larger than life) এক হিরোর চরিত্রে দেখা যাবে এই ছবিতে। বড়পর্দায় প্রায় ৪ বছর পর ফিরছেন রণবীর। শেষ তাঁকে সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু' (Sanju) ছবিতে নাম ভূমিকায় দেখা গিয়েছিল। এবার এই ছবিতে সেই সঞ্জয় দত্তের (Sanjay Dutt) মুখোমুখি হতেই দেখা যাবে তাঁকে। 'শামশেরা' ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে। এই ছবির জন্য বিশেষ প্রশিক্ষণ নিলেন অভিনেতা।

রণবীরের 'কলরিপয়ট্টু'

'শামশেরা' ছবিতে একাধিক 'ফাইট সিক্যোয়েন্স' দেখতে পাবেন দর্শক। তার মধ্যে কিছু অ্যাকশন সিক্যোয়েন্স প্রাচীন ভারতীয় রণকৌশল 'কলরিপয়ট্টু' দ্বারা অনুপ্রাণিত। আর সেই বিশেষ অংশের পরিচালনা করেছেন ফ্রান্জ় স্পিলহস। এর আগে তিনি ড্যানজেল ওয়াশিংটন অভিনীত 'সেফ হাউজ' ও হৃত্বিক-টাইগারের 'ওয়ার'-এর কোরিওগ্রাফিও করেছেন। 

'কলরিপয়ট্টু' কেরলের বিশেষ এক মার্শাল আর্ট ফর্ম বা প্রাচীন ভারতীয় যুদ্ধ কৌশল। 'কলরি' কথার অর্থ 'রণক্ষেত্র'। এক্ষেত্রে অস্ত্র ও বিশেষ কিছু কৌশল ব্যবহার করা হয় যুদ্ধক্ষেত্রে যা কেবল ভারতেই হত। ছবিতে দেখা যাবে এক আর্মি জেনারেলের সঙ্গে রণবীর লড়াই করছেন। আর অস্ত্র হিসেবে হাতে থাকবে বড় এক গাছের গুঁড়ি। 

পরিচালক কর্ণ মলহোত্র বলেছেন, "শামশেরা" এমন একটি ছবি যা ভারতের ঐতিহ্য ও রীতির সঙ্গে গভীরভাবে জড়িত। ১৮০০-র প্রেক্ষাপটে তৈরি এই ছবির ক্ষেত্রে অ্যাকশন দৃশ্যগুলো যাতে সেই সময়ের মনে হয়, তা মাথায় রাখা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আমরা দর্শকদের নতুন কিছু দেখাতে চেয়েছি এবং সেটাই করার চেষ্টা করেছি। ছবিতে রণবীর হিন্দি ছবির হিরোর চরিত্রে অভিনয় করেছেন এবং তাঁকে বেশ কিছু দুর্দান্ত অ্যাকশন সিন করতে হয়েছে। তার মধ্যে একটি দৃশ্য কলরিপয়ট্টু দ্বারা অনুপ্রাণিত। তা ধুলোমাখা মাঠে শ্যুট করা হয়েছে।'

আরও পড়ুন: Johny Bonny Trailer Launch Event: সাদা-কালো থিম পোশাকে 'জনি বনি'র ট্রেলার লঞ্চে চাঁদের হাট

প্রবল গরম, ধুলো, আর্দ্র আবহাওয়ায় শ্যুট করা বেশ কষ্টকর ছিল। এবং সেই সঙ্গে প্রবল হাওয়া বইছিল সেই সময়। কিন্তু এত কিছু সত্ত্বেও দুর্দান্তভাবে, দক্ষতার সঙ্গে গোটাটা করেছেন রণবীর। স্বভাবতই তাতে উৎফুল্ল পরিচালক। 

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget