এক্সপ্লোর

Durga Puja 2026: গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়

Bhaswar Chatterjee News: একবার সন্ধিপুজোর সময়ে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল তাঁর। সেই কথাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন ভাস্কর

কলকাতা: শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। আজ তৃতীয়া, ষষ্ঠীতে ঊমার বোধন। শহর জুড়ে উৎসবের আমেজ। বাঙালির বিশ্বাস, ঘরের মেয়ে ঘরে আসে এই সময়ে। কারও কাছে তিনি মা, কারও কাছে মেয়ে। আর তৃতীয়ার দিনেই সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার একটি অভিজ্ঞতার কথা শেয়ার করে নিলেন, অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। একবার সন্ধিপুজোর সময়ে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল তাঁর। সেই কথাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন তিনি। কী লিখলেন?

ছোটবেলার অবাক করা এক অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন ভাস্কর চট্টোপাধ্যায়

সোশ্যাল মিডিয়ায় ভাস্কর লিখেছেন, 'শুনলাম এবার সন্ধিপুজো অনেক সকালে পড়েছে। যতদূর সম্ভব, সকাল সাতটায়। শোনার পরেই একটা ঘটনার কথা মনে পড়ে গেল আমার। সেবারও সন্ধিপুজো ছিল সকালে। রাত থাকতে বাড়ির সকলে উঠে কাজ শুরু করে দিয়েছিলেন। আমার তখন ক্লাস সিক্স বা সেভেন। কিন্তু তাই বলে ছাড় নেই! আমাকেও কিছু কাজের ভার দেওয়া হয়েছিল। সকলের মতো আমিও স্নান সেরে, মন্দিরে এসেছি। সঙ্গে বাবা রয়েছেন। বাকিরা সবাই ভিতরে কাজে ব্যস্ত। সেবার পুজো অক্টোবরের অনেক দেরিতে পড়েছিল। বাইরে তখনও আলো ফোটেনি। হঠাৎ সদর দরজা দিয়ে দেখলাম, তিনজন মহিলা এলেন। খালি গায়ে আটপৌরে করে শাড়ি পরা, মাথায় সিঁদুর। একজনের হাতে ঘটি, একজনের হাতে ফুল, আরেকজনের হাতে, গোবর। ওঁরা এলেন, আমার বা বাবার কারও দিতেই তাকালেন না। মন্দিরে ওঠার সিঁড়িতে গোরব নিকিয়ে, জল ঢেলে, ফুল ছড়িয়ে দিলেন। তারপরে ৩ জন বেরিয়ে গেলেন। সদর দরজা পেরোতেই বাবা আমায় বললেন, 'দেখ ওঁরা অন্ধকারে যেতে পারছেন কি না.. নাহলে টর্চ দেখাবি।' সঙ্গে সঙ্গে আমি গেলাম টর্চ নিয়ে। কয়েক সেকেন্ড পার হয়েছে এর মধ্যে। মন্দির থেকে বাইরের গেট অনেকটা দূর, অনেকটা হেঁটে যেতে হয়।  আমি গিয়ে দেখলাম, কেউ কোথাও নেই। আমি বাবাকে ডাকলাম, বললাম, কোথাও দেখতে পাচ্ছি না ওই ৩জন মহিলাকে। আমার মতো হতবাক হয়ে গেলেন বাবাও। কারা সেদিন এসেছিলেন, কোথায়ই বা মিলিয়ে গেলেন.. এর কোনও ব্যাখ্যা পাইনি। সেই ঘটনার সাক্ষী ছিলাম কেবল আমি আর বাবা ২ জনেই। এই ঘটনা এখনও আমায় ভাবায়।'

 

আরও পড়ুন: Big Boss Bangla: দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Advertisement

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget